সরকার চাইলে মে মাসেই নির্বাচন হতে পারে: রশীদুজ্জামান মিল্লাত

ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কোষাধ্যক্ষ রশীদুজ্জামান মিল্লাত বলেছেন, “আমি তো মনে করি সরকার চাইলে মে মাসে জাতীয় নির্বাচন হতে পারে। এখনই নির্বাচনের তফসিল ঘোষণা করা যেতে পারে।”

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে অংশ নিয়ে মঙ্গলবার রাতে রশীদুজ্জামান মিল্লাত এ কথা বলেন।  

অনুষ্ঠানের সঞ্চালক জানতে চান, বিএনপির মহাসচিবের বক্তব্য অনুযায়ী জুলাই-আগস্টে জাতীয় নির্বাচন করা সম্ভব। আসলে সেই অবস্থা আছে কিনা? বিএনপি তাড়াহুড়া করছে কিনা

জবাবে বিএনপির কোষাধ্যক্ষ বলেন, “নির্বাচন নিয়ে জনগণই তাড়াহুড়া করছে। কারণ দেশ চালানোর ক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। তাই নির্বাচন কমিশন যদি প্রস্তুত থাকে, ভোটার তালিকা হালনাগাদ করে দুই বা তিন মাসের মধ্যে নির্বাচন হতে পারে। আমি তো মনে করি নির্বাচন মে মাসে হতে পারে।”

তাঁর মতে, আওয়ামী লীগ সরকার দেশ যে অবস্থায় রেখে গেছে তার চেয়ে আরও খারাপ অবস্থায় রেখে গেলে নতুন সরকারের পক্ষে দেশ চালানো কঠিন হবে। তাই যত দ্রুত সম্ভব দেশ পরিচালনায় রাজনৈতিক সরকার আসা দরকার।

তিনি বলেন, “দুর্নীতির বিচার হলে আমরা খুশি হই। আমাদের দল যদি সরকার পরিচালনার ভার পায় তাহলে দুর্নীতি দমনের বড় ভূমিকা রাখবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এ বিষয়ক বক্তব্য প্রশংসিত হয়েছে। বিএনপি যে ৩১ দফা ঘোষণা করেছে তাতেও দুর্নীতির বিচার ও শাস্তির প্রসঙ্গ রয়েছে।”

মিল্লাত বলেন, বিএনপি দুনীতি দমন ও সুশাসনের বিষয়ে অঙ্গীকারাবদ্ধ। সংস্কার কমিশনগুলোও দুর্নীতি বন্ধে শাস্তি ও নানা সংস্কারের কথা বলেছে, এটা খুশির খবর। এর ধারাবাহিকতা আগামী সরকারের সময়েও থাকবে।এ ছাড়া দ্বিকক্ষবিশিষ্ট সংসদসহ নানা সংস্কার কর্মকাণ্ডের বিষয়গুলোর বেশিরভাগ বিএনপির ৩১ দফাতেও বলা আছে। বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে যাতে সত্যিকার বৈষম্য দূর হয়, সে বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান খুবই আন্তরিক।

“সংস্কার চলমান প্রক্রিয়া, সেটা সংসদে করতে হবে। এর বাস্তবায়ন তো পরবর্তী সংসদের ওপর নির্ভর করবে। এমনকি এই সরকারের বৈধতাও সংসদের কাছ থেকেই নিতে হবে। রেটিফিকেশন না পেলে এই সরকারও বৈধ বলে গণ্য হবে না,” যোগ করেন তিনি।

জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা নিয়ে প্রশ্ন তোলেন মিল্লাত।

তিনি বলেন, রাজনৈতিক দল ক্ষমতায় আসলে স্থানীয় নির্বাচন করা উচিত। এখন তো দেশই চলছে না। উপদেষ্টাদের চিন্তা ভালো। কিন্তু দেশ পরিচালনায় ব্যর্থ হচ্ছেন। একজন ব্যবসায়ী, একজন মধ্যবিত্তকে জিজ্ঞাসা করে দেখেন, তারা কেমন আছেন?

তাঁর মতে, এখনকার এই স্থবির অবস্থা কাটিয়ে উঠতে হলে রাজনৈতিক সরকার দরকার। সংসদ যে সরকার গঠন করবে তারাই স্থবিরতা কাটাতে পারবে।সেজন্য দ্রুত সংসদ নির্বাচন দিতে হবে। আর রাজনৈতিক সরকারের মাধ্যমে স্থানীয় সরকার গঠন হলে বিষয়টি সুন্দর হবে।

দেশ কী চলছে?-এমন প্রশ্ন রেখে রশীদুজ্জামান মিল্লাত বলেন, রাস্তার ট্রাফিক কী নিয়ন্ত্রণ করতে পারছেন? ওনাদের সদিচ্ছা আছে, কিন্তু কিভাবে দেশ চালাতে হয়, কোনটা আগে, কোনটা পরে-এসব নিয়ে তাদের ধারণা কম। পিএসসি গঠিত হয়েছে কদিন আগে, আবার ছয়জন সদস্যকে বাদ দেয়া হলো। আসলে এই সরকারের অনেকে বুঝে উঠতে পারছেন না। কেউ বলল, এই লোকটা ভালো। তাকেই নিয়োগ দিল। তারপর দেখল ওই প্রতিষ্ঠান ফাংশন করতে পারছে না। বিষয়টি আবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে গেলো। আসলে রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়া এবং সরকার পরিচালনায় সক্ষমতা বা অভিজ্ঞতা ছাড়া দেশ চালানো সম্ভব না।

” আমার মনে হয়, ব্যবসায়ীরা অস্থির অবস্থায় আছে। তফসিল ঘোষণা করে দিলে ব্যবসায়ীরা চিন্তা করবে স্থিতিশীলতা আসবে। তখন তারা একটি পরিকল্পনা করতে পারবে।  এখন কিন্তু বিদেশী বিনিয়োগও বন্ধ। সম্প্রতি কিছু টেন্ডারে বিদেশীরা অংশ নেয়নি। তাদের সেই আস্থা নেই। এখন বিনিয়োগ করলে পরে কী হবে-সেই ভয় আছে। রাজনৈতিক সরকার এসে কী করে, সেই ভয়ে অনেকে এগিয়ে আসছেন না। তবে অর্থনীতি যে অবস্থায় গেছে তাতে বিদেশী বিনিয়োগ আসা জরুরি।

বেসরকারি টেলিভশন বাংলাভিশন আয়োজিত এই টকশোতে অংশ নেন রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান।

ad
ad

মতামত থেকে আরও পড়ুন

ছয় শিশুর মৃত্যুর বিচার হয়, ছয়শো শিশুর ঘাতকরা শাস্তি পায় না!

বর্তমান সরকার হাম প্রতিরোধে সকল ধরনের উদ্যোগ নিয়েছে। এই মৃত্যুর দায় কোনোভাবেই বর্তমান সরকারের ওপর বর্তায় না। তাহলে এক্ষেত্রে দোষীদের শাস্তির আওতায় আনতে বাধা কোথায়? হামে ছয় শতাধিক শিশুর মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত এবং দোষীদের বিচারের আওতায় না আনা হলে, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে ব

৭ দিন আগে

স্বরাষ্ট্রমন্ত্রীর দুষ্টু লোক, স্বাস্থ‍্যমন্ত্রীর কোটি টাকা ও মিরাকল প্রতিমন্ত্রী

সাম্প্রতিক সময়ের তিনটি আলোচিত ঘটনা যেন একই নাটকের তিনটি দৃশ্য। চরিত্র আলাদা, সংলাপ আলাদা, কিন্তু প্রশ্ন একটাই— প্রকৃত সত্য কী? সবটাই যে সত্য, তা নয়। আবার সবটাই যে মিথ্যা, সেটিও বলা যায় না। আর এই ধূসর অঞ্চলেই সবচেয়ে বেশি ক্ষয় হয় জনবিশ্বাসের।

৮ দিন আগে

মেগা-ইভেন্ট: ভূ-রাজনৈতিক শক্তির হাতিয়ার

ফিফা বিশ্বকাপ, অলিম্পিক গেমসের মতো, প্রায়শই ক্রীড়া, সংস্কৃতি ও মানবিক সাফল্যের উৎসব হিসাবে উপস্থাপিত হয়। কিন্তু জৌলুস আর আড়ম্বরের আড়ালে লুকিয়ে আছে আরও তাৎপর্যপূর্ণ এক বাস্তবতা: মেগা-ক্রীড়া ইভেন্টগুলো আধুনিক রাষ্ট্রগুলোর জন্য সবচেয়ে শক্তিশালী ভূ-রাজনৈতিক ও ভূ-অর্থনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে।

১৩ দিন আগে

সামাজিক যোগাযোগমাধ্যম: ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় রাষ্ট্রের পদক্ষেপ জরুরি

প্রযুক্তির অভূতপূর্ব অগ্রগতি মানুষের জীবনকে সহজ, দ্রুত এবং বিশ্বসংযুক্ত করেছে। কিন্তু একই সঙ্গে প্রযুক্তিনির্ভর এই বিশ্ব নতুন কিছু সামাজিক, মানসিক ও শিক্ষাগত সংকটও তৈরি করেছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্ফোরণমূলক বিস্তার শিশু, কিশোর-কিশোরী ও তরুণদের বিকাশ, শিক্ষাগ্রহণ, নৈতিকতা, সৃজনশীলতা এ

১৫ দিন আগে