ডয়চে ভেলে

অন্তর্বর্তী সরকার শুরুর দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বিভিন্ন দাবি মেনে নিলেও সম্প্রতি কিছু দাবি মানেনি। এই অবস্থায় সবশেষ নিয়োগ পাওয়া তিন উপদেষ্টার মধ্যে দুইজনের পদত্যাগ দাবি করেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। এই দুইজন উপদেষ্টা হলেন, শিল্পগোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন এবং চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী।
এই বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জলবায়ু সম্মেলনে যোগ দিতে দেশের বাইরে থাকা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের দেশে ফেরা পর্যন্ত অপেক্ষা করবেন বলে জানিয়েছেন।
‘ফারুকীকে কোনোভাবেই মেনে নেব না’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ডয়চে ভেলেকে বলেন, ‘৮ আগস্ট যখন অন্তর্বর্তী সরকার গঠন হয় তখন প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয়ার শর্ত হিসেবে ড. মুহাম্মদ ইউনূস একটি শর্ত দিয়েছিলেন যে, উপদেষ্টা পরিষদের সদস্যদের তিনি তার পছন্দ অনুযায়ী নেবেন। কিন্তু তাদের নিয়ে কোনো সমস্যা হলে তখন সেটা দেখা হবে। ফলে উপদেষ্টাদের তার পছন্দেই নিয়োগ দেয়া হয়েছে। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে প্রস্তাব ছিলো। আমাদের পক্ষ থেকে ছিলো। সেখান থেকেও তিনি নিয়েছেন। কিন্তু পরে যে দুই দফা উপদেষ্টা নেয়া হয়েছে সে ব্যাপারে তিনি আমাদের সঙ্গে কোনো পরামর্শই করেননি।’
আরেক সমন্বয়ক মাহিন সরকার বলেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন ছাত্ররাই তাকে নিয়োগ দিয়েছে। কিন্তু আমাদের সঙ্গে কোনো আলাপ-আলোচনা ছাড়াই তিনি সর্বশেষ উপদেষ্টাদের নিয়োগ দিয়েছেন। এমনকি সরকারে থাকা আমাদের তিনজন ছাত্র প্রতিনিধি, তারাও আমাদের সঙ্গে এনিয়ে কোনো কথা বলেননি।’
তিনি বলেন, ‘সেখ বশির উদ্দিন এবং মোস্তফা সরয়ার ফারুকী তারা দুইজনই ফ্যাসিবাদের সহযোগী। আর একজনের বিরুদ্ধে তো মামলাই আছে। আমরা দুইজনেরই অপসারণ চাই। অপসারণ করা না হলে আমরা চূড়ান্ত অ্যাকশনে যাব।’
আব্দুল হান্নান মাসুদ বলেন, ‘সেখ বশির উদ্দিন নিয়ে আমাদের তেমন কোনো আপত্তি না থাকলেও মোস্তফা সরয়ার ফারুকীকে তো আমরা কোনোভাবেই মেনে নেব না। কারণ, তিনি মুজিববাদের সমর্থক। তাকে ক্ষমা চাইতে হবে। তাদের নিয়োগ দেয়া নিয়ে আমাদের কিছু জানানো হয়নি।’
তার কথা, সরকারের সঙ্গে আমাদের দূরত্ব বাড়ছে, তা এখনই বলা যাচ্ছে না। তবে যোগাযোগ কমছে, যোগাযোগ কম হচ্ছে। এটা দিয়ে সরকার কোনো ইঙ্গিত দিচ্ছে কিনা তা আমরা বোঝার চেষ্টা করছি। সেরকম কিছু হলে আমরা চূড়ান্ত অ্যাকশনে যাব।
আব্দুল হান্নান মাসুদ বলেন, ‘রাষ্ট্রপতির পদত্যাগের ব্যাপারে ড. ইউনূসসহ উপদেষ্টা পরিষদ একমত ছিলো। রাজনৈতিক ঐক্যমতের দরকার ছিলো। সেটা না হওয়ায় রাষ্ট্রপতি পদত্যাগ করেননি। কিন্তু এই নতুন দুই উপদেষ্টার ব্যাপারে রাজনৈতিক ঐক্যমত আছে। প্রধান উপদেষ্টা দেশে ফিরলে সমস্যার সমাধান হবে আশা করছি।’
তিনি বলেন, ‘আসলে সরকারকে জবাবদিহিতার আওতায় আনা প্রয়োজন৷ তারা প্রতি সপ্তাহে কী করছেন তা জাতিকে জানাতে হবে৷ আমাদের সঙ্গে দূরত্ব তৈরি হচ্ছে কিনা সেটা বিষয় নয়৷ তারা জাতির কাছে জবাবদিহিতা করলেই হবে।’
‘নির্বাচন ও সংস্কার দেরি হয়ে যাচ্ছে’
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘বিশেষ কোনো গোষ্ঠীর কথায় উপদেষ্টা নিয়োগ বা সরকার পরিচালনা অনাকাঙ্ক্ষিত। রাজনৈতিক দল, ছাত্র ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলে সরকার গঠন করা দরকার ছিলো। তাদের ঐক্যমতের ভিত্তিতে সরকার পরিচালনা করা দরকার।’
তিনি বলেন, ‘এখন সরকার কে চালায়, কারা উপদেষ্টা নিয়োগ করছেন, কীভাবে চলছে কিছুই বোঝা যাচ্ছে না৷ পুরো তালগোল পাকিয়ে ফেলা হয়েছে৷ এভাবে চলতে থাকলে ভবিষ্যতে পরিস্থিতি আরো খারাপ হবে।’
‘ইউনূস সাহেব শুরুতে ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছে বলে ভুল করেছেন। ফলে ছাত্রদের একটা বাড়তি চাপ দেয়ার প্রবণতা তৈরি হয়েছেঅ আবার মাস্টারমাইন্ড হিসেবে একজনকে দেশের বাইরে গিয়ে পরিচয় করিয়ে দিয়েছেন। এইসব করে পরিস্থিতি খারাপ করা হয়েছে৷ মূল কাজ নির্বাচন ও সংস্কার দেরি হয়ে যাচ্ছে,’ বলেন রুহিন হোসেন প্রিন্স।
‘অযথা সময় পার করা হচ্ছে’
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুসহ এখন দুই উপদেষ্টার পদত্যাগের ইস্যু তুলে আসলে অযথা সময় পার করা হচ্ছে। প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া সরকারের কাজ। তবে কোনো নিয়োগে অস্বচ্ছতা থাকলে তা কারেকশন করতে হবে।’
‘কোনো পক্ষের হয়ে নয়, সরকারকে রাজনৈতিক দলসহ সব পক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করে কাজ করতে হবে। তারা সেটা তেমন করছে না। আমরা চাই না এই সরকার ব্যর্থ হোক। ফলে তাদের এখন আলাপ-আলোচনা বাড়াতে হবে।’

বর্তমান সরকার হাম প্রতিরোধে সকল ধরনের উদ্যোগ নিয়েছে। এই মৃত্যুর দায় কোনোভাবেই বর্তমান সরকারের ওপর বর্তায় না। তাহলে এক্ষেত্রে দোষীদের শাস্তির আওতায় আনতে বাধা কোথায়? হামে ছয় শতাধিক শিশুর মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত এবং দোষীদের বিচারের আওতায় না আনা হলে, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে ব
৪ দিন আগে
সাম্প্রতিক সময়ের তিনটি আলোচিত ঘটনা যেন একই নাটকের তিনটি দৃশ্য। চরিত্র আলাদা, সংলাপ আলাদা, কিন্তু প্রশ্ন একটাই— প্রকৃত সত্য কী? সবটাই যে সত্য, তা নয়। আবার সবটাই যে মিথ্যা, সেটিও বলা যায় না। আর এই ধূসর অঞ্চলেই সবচেয়ে বেশি ক্ষয় হয় জনবিশ্বাসের।
৫ দিন আগে
ফিফা বিশ্বকাপ, অলিম্পিক গেমসের মতো, প্রায়শই ক্রীড়া, সংস্কৃতি ও মানবিক সাফল্যের উৎসব হিসাবে উপস্থাপিত হয়। কিন্তু জৌলুস আর আড়ম্বরের আড়ালে লুকিয়ে আছে আরও তাৎপর্যপূর্ণ এক বাস্তবতা: মেগা-ক্রীড়া ইভেন্টগুলো আধুনিক রাষ্ট্রগুলোর জন্য সবচেয়ে শক্তিশালী ভূ-রাজনৈতিক ও ভূ-অর্থনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে।
১০ দিন আগে
প্রযুক্তির অভূতপূর্ব অগ্রগতি মানুষের জীবনকে সহজ, দ্রুত এবং বিশ্বসংযুক্ত করেছে। কিন্তু একই সঙ্গে প্রযুক্তিনির্ভর এই বিশ্ব নতুন কিছু সামাজিক, মানসিক ও শিক্ষাগত সংকটও তৈরি করেছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্ফোরণমূলক বিস্তার শিশু, কিশোর-কিশোরী ও তরুণদের বিকাশ, শিক্ষাগ্রহণ, নৈতিকতা, সৃজনশীলতা এ
১২ দিন আগে