শিক্ষা খাতের দুর্নীতিতে জিরো টলারেন্স কার্যকর হোক

জাকির আহমদ খান কামাল

শিক্ষায় দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা নিঃসন্দেহে একটি সময়োপযোগী ও সাহসী উদ্যোগ। শিক্ষা জাতির মেরুদণ্ড— এই বহুল উচ্চারিত সত্য কেবল স্লোগানে সীমাবদ্ধ থাকলে চলবে না, বাস্তব প্রয়োগে এর সততা ও স্বচ্ছতা নিশ্চিত করাই রাষ্ট্রের প্রধান দায়িত্ব। শিক্ষামন্ত্রীর এই ঘোষণা তাই শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং একটি নৈতিক অঙ্গীকার, যা শিক্ষাব্যবস্থাকে আস্থার জায়গায় ফিরিয়ে আনতে পারে।

বাংলাদেশের শিক্ষা খাতে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ শোনা যায়। ভর্তি-বাণিজ্য, প্রশ্নফাঁস, নিয়োগে অনিয়ম, কোচিং-নির্ভরতা, প্রকল্প বাস্তবায়নে আর্থিক দুর্নীতি— এসব সমস্যা শিক্ষার মানকে ক্ষতিগ্রস্ত করছে। বিশেষ করে প্রশ্নপত্র ফাঁসের মতো অপরাধ শিক্ষার্থীদের নৈতিক ভিত্তি নষ্ট করে এবং মেধাভিত্তিক প্রতিযোগিতার পরিবেশ ধ্বংস করে। ফলে প্রকৃত মেধাবীরা নিরুৎসাহিত হয় এবং সমাজে অন্যায়ভাবে সুবিধা লাভের সংস্কৃতি বিস্তার লাভ করে।

জিরো টলারেন্স নীতি কার্যকর করতে হলে শুধু ঘোষণা যথেষ্ট নয়, প্রয়োজন দৃশ্যমান ও কঠোর প্রয়োগ। দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তি যত প্রভাবশালীই হোক, তার বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।

প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করে প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করা, অনলাইন ভর্তি ও নিয়োগ-প্রক্রিয়া স্বচ্ছ করা, আর্থিক লেনদেনে ডিজিটাল নজরদারি জোরদার করা— এসব পদক্ষেপ দুর্নীতি কমাতে কার্যকর হতে পারে। একই সঙ্গে দুর্নীতির অভিযোগ তদন্তে স্বাধীন ও শক্তিশালী তদারকি ব্যবস্থাও গড়ে তুলতে হবে, যাতে কোনো প্রভাবশালী মহল দায় এড়িয়ে যেতে না পারে।

পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে নৈতিকতা শিক্ষা ও মূল্যবোধভিত্তিক পরিবেশ গড়ে তোলা জরুরি। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সততা ও জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠিত না হলে প্রশাসনিক উদ্যোগ দীর্ঘস্থায়ী ফল দেবে না। শিক্ষা প্রতিষ্ঠানকে জ্ঞানচর্চার পাশাপাশি চরিত্র গঠনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। পাঠ্যক্রমে নৈতিক শিক্ষা, নাগরিক দায়িত্ববোধ ও আইনের প্রতি শ্রদ্ধা জোরদার করা প্রয়োজন।

শিক্ষামন্ত্রীর ‘জিরো টলারেন্স’ ঘোষণা সফল হলে তা কেবল শিক্ষা ক্ষেত্রেই নয়, পুরো সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে। কারণ শিক্ষাঙ্গন থেকেই ভবিষ্যৎ নাগরিকের মানসিকতা ও নৈতিকতা গড়ে ওঠে। তাই দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা মানে দুর্নীতিমুক্ত জাতি গঠনের ভিত্তি স্থাপন করা।

এখন দেখার বিষয়— মন্ত্রীর সেই ঘোষণা কত দ্রুত ও কার্যকরভাবে বাস্তবে রূপ পায় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কতটা আন্তরিকতার সঙ্গে তা বাস্তবায়ন করে।

লেখক: অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কলাম লেখক

Ad
Ad
ad
ad
ad

মতামত থেকে আরও পড়ুন

ভূমিকম্পের পরে উদ্ধার নয়, বিপর্যয়ের আগেই জীবন বাঁচাতে হবে

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সতর্ক করেছেন— বড় ভূমিকম্পে ঢাকার বহু এলাকায় উদ্ধারকারী দলের পৌঁছানো কঠিন হবে, কোথাও কোথাও উদ্ধার অভিযান চালানো প্রায় অসম্ভব হয়ে উঠতে পারে। তার এ বক্তব্যকে একটি সংস্থার সীমাবদ

২ দিন আগে

জ্বালানি সংকট: সাময়িক সমাধানের চেয়ে প্রয়োজন আরও বেশি কিছু

বাংলাদেশের জ্বালানি সংকট শেষ পর্যন্ত প্রবৃদ্ধির সংকট। দেশীয় গ্যাস উৎপাদন কমে যাওয়া, আমদানি করা জ্বালানির ওপর নির্ভরতা, অপর্যাপ্ত অবকাঠামো, দুর্বল চাহিদা ব্যবস্থাপনা এবং বছরের পর বছর ধরে চলা পরিকল্পনার ঘাটতি মিলেই বারবার এই সংকট তৈরি করছে।

৩ দিন আগে

শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটির বাণিজ্যের পথ যেন সুগম না হয়

দেশের শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ সুরক্ষায় শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় মেধার বিকল্প নেই। এনটিআরসিএ’র বিদ্যমান কাঠামোর কোনো দুর্বলতা থাকলে তা পর্যালোচনা ও সংস্কারের মাধ্যমে আরও দক্ষ ও স্বচ্ছ করা যেতে পারে। কিন্তু কোনো অবস্থাতেই এই প্রক্রিয়াকে পেছনে ঠেলে দিয়ে আবার ব্যক্তি বা কমিটির দুর্নীতির সুযোগ করে

৩ দিন আগে

গ্যাস ও বিদ্যুৎ সংকট: দেশের জন্য অশনিসংকেত

এখন প্রতীয়মান হচ্ছে, এর কোনোটিই প্রত্যাশামাফিক কার্যকর হয়নি। ২০১১-১২ সাল থেকেই পেট্রোবাংলা গ্যাস আমদানিনির্ভর পরিকল্পনা গ্রহণ করে আসছে। ২০১৬-১৭ সালে নিজস্ব উৎস (পেট্রোবাংলা ও আইওসি মিলিয়ে) থেকে গ্যাসের উৎপাদন যেখানে ২৭০ কোটি ঘনফুটে পৌঁছেছিল, সেটা এখন কমে প্রায় ১৫০ কোটি ঘনফুটে এসে ঠেকেছে। এটা পেট্রোব

৪ দিন আগে