দেশে শিক্ষার্থীদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসছে ফেব্রুয়ারি মাসেই। নেতৃত্বে নাহিদ ইসলামের নাম আলোচনায় আছে। এদিকে, বিএনপির ভোটও কাটতে চায় নতুন এই দল।
ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক এক নতুন বাস্তবতায় দাঁড়িয়েছে। তার প্রশাসনের “আমেরিকা র্ফাস্ট” নীতির অধীনে বৈদেশিক সাহায্য এবং কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ট্রাম্পের লেনদেনভিত্তিক দৃষ্টিভঙ্গি বাংলাদেশের জন্য বহুমুখী চ্যালেঞ্জ নিয়ে এসেছে।
বইমেলার খবর, বইয়ের খবর টিভি, রেডিও এবং স্যোশাল মিডিয়ায় মাসব্যাপী বিশেষভাবে সরব রাখা, মেলার বিশেষ দিক নিয়ে ভিডিও ও পডকাস্ট সিরিজ চালু করা যেতে পারে।
অর্থনীতি ও নৈতিকতা। অর্থনীতির মধ্যে একটি নতুনত্ব আছে এবং উন্নয়নধর্মী আলোচনা অনেক সময় ধরে করা যায় তার বহুমুখী স্বরূপ নিয়ে। কিন্তু নৈতিকতা গবেষণার বিষয় হিসেবে প্রতিষ্ঠা করা নিঃসন্দেহে দুরূহ ব্যাপার। কারণ গবেষণার বিষয়ে বাস্তবে নৈতিকতার উপাদানগুলো শনাক্ত করে তা মূল বিষয়ের সঙ্গে সংযোগ স্থাপন জটিল প্রক্রি
বরিশালের চরমোনাইয়ে গিয়ে চরমোনাই পির হিসেবে পরিচিত ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের সঙ্গে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ‘সৌজন্য সাক্ষাতে’র পর ইসলাম ধর্মভিত্তিক দলগুলোর নির্বাচনি জোটের বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচিত হচ্ছে।
বিমান দুর্ঘটনায় সুভাষের মৃত্যু নিয়ে যুদ্ধের পর ১৯৪৫ সাল থেকে অনেক তদন্ত হয়েছে। একাধিক কমিশন গঠন কিয়া হয়েছে, তদন্তের জন্য। কিন্তু কোনো কূলকিনারা করা যায়নি। মৃত্যুঘটনা আরো রহস্যের জন্ম দিয়েছে। আগেও তিনি ব্রিটিশদের রহস্যের মধ্যে ফেলেছেন।
ভারতের সংবাদপত্রের পাতায় বা টেলিভিশনের পর্দায় চোখ রাখলেই সম্প্রতি নজরে আসছে নানা রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়ার খবর। ত্রিপুরা হোক বা আসাম, দিল্লি হোক বা পশ্চিমবঙ্গ– অনেক রাজ্যেরই নানা এলাকা থেকে এ ধরনের খবর আসাটা অনেকটা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
আফগানিস্তানের তালেবান সরকারের সাথে সম্পর্কের ব্যাপারে ভারতের সাম্প্রতিক কূটনৈতিক উদ্যোগের বিশেষ অর্থ রয়েছে। ওই প্রচেষ্টা ইঙ্গিত দেয় ওই অঞ্চলের ভূ-রাজনৈতিক বাস্তবতাকে ভারত যেভাবে দেখছে, সেখানে একটা উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। তালেবানদের কাছে কাবুলের পতনের তিন বছরেরও বেশি সময় পর ভারতের এই সাম্প্রতিক
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সংঘর্ষে গত শনিবার তিন বাংলাদেশি নাগরিক আহত হওয়ার পর রোববার সীমান্ত এলাকা শান্ত রয়েছে। তবে সীমান্তের বাংলাদেশিরা কিছুটা আতঙ্কে আছেন। এদিকে রোববার স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ‘রক্ত ঝরলেও সীমান্ত সুরক্ষিত থাকবে।’ বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন, পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে চাপ
গত শতাব্দীর ষাটের দশকে বাংলাদেশ যখন পূর্ব পাকিস্তান ছিল, ভারতের আসামে বিভিন্ন দলের বেশ কিছু রাজনীতিবিদ দাবি তুলেছিলেন সে দেশ থেকে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে দেওয়াল বা বেড়া জাতীয় কিছু বসানো হোক। তখন সেই দাবি দিনের আলো দেখেনি
বাংলাদেশের সংবিধান সংস্কারে গঠিত কমিশনের সুপারিশগুলোর মধ্যে সংবিধানের মূলনীতি পরিবর্তনের বিষয়টি নিয়ে আলোচনা ডালপালা মেলেছে। সামাজিক মাধ্যমে এর পক্ষে বিপক্ষে কথা বলছেন অনেকে। বর্তমান সংবিধানে রাষ্ট্রের মূলনীতি হিসেবে বলা হয়েছে- জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) নবম ও দশম শ্রেণির পাঠ্যবইয়ের পেছনের প্রচ্ছদে “আদিবাসী” শব্দযুক্ত গ্রাফিতি বাদ দিয়ে নিজেকে পতিত কর্তৃত্ববাদের দোসর ও পুনর্বাসনকেন্দ্র হিসেবে পরিচয় দিয়েছে উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। শুক্রবার (১৭
বিগত বছরের সেপ্টেম্বর মাসে জাবির সাবেক শিক্ষার্থী শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনার পরিপ্রেক্ষিতে প্রক্টরিয়াল টিমের দায়িত্বে অবহেলার বিষয়টি নির্দেশ করে হত্যাকাণ্ডে জড়িত সাবেক শিক্ষার্থী আবু সাঈদ ভূঁইয়াকে আসামী হিসেবে অন্তর্ভুক্তকরণের জন্য এবং হত্যাকান্ডে অভিযুক্ত সকল সাবেক শিক্ষার্থীর সনদ বাত
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলা আওয়ামী লীগ অফিস। স্থানীয় ঘোড়দৌড় বাজারের পাশে অফিসটির একরকম বিধ্বস্ত অবস্থা। দ্বিতল ভবনের পুরোটাতেই ভাঙচুরের চিহ্ন স্পষ্ট। মূল ফটকে ঝুলছে তালা। ভেতরে পড়ে আছে আসবাবপত্রের ধ্বংসাবশেষ। অফিস জনমানবশূন্য।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কোষাধ্যক্ষ রশীদুজ্জামান মিল্লাত বলেছেন, “আমি তো মনে করি সরকার চাইলে মে মাসে জাতীয় নির্বাচন হতে পারে।এখনই নির্বাচনের তফসিল ঘোষণা করা যেতে পারে।”
সংবিধান সংস্কারে গঠিত কমিশন অন্তর্বর্তী সরকারের কাছে তাদের প্রতিবেদন জমা দিতে যাচ্ছে আজ। এতে ক্ষমতা কাঠামো, সংসদের ধরনসহ বিভিন্ন ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের প্রস্তাবনা থাকছে। গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর রাষ্ট্র সংস্কারের দাবি ক্রমশ জোরালো হয়ে ওঠে দেশটিতে।
এ বছরের মাঝামাঝি সময় অর্থাৎ জুলাই–আগস্টের মধ্যেই বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দলটির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দাবি করেছেন।