বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হাইকোর্ট ঘেরাও করে এবার ১২ জন বিচারপতিকে বেঞ্চ থেকে প্রত্যাহার করানো হলো। সাবেক বিচারক, আইনজীবী এবং বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য মাসদার হোসেন মনে করেন, ‘আন্দোলন বা দাবির মুখে বিচারপতিদের পদত্যাগে বাধ্য করা শতভাগ অন্যায় এবং বেআইনি। একজন বিচারপতি ওই আমলে ন
মাস পাঁচেক আগে অনেকটা চাপে পড়ে মাসিক ৫০০ টাকা হারে সর্বজনীন পেনশন কর্মসূচির সমতা স্কিমের আওতায় স্ত্রীর নামে নিবন্ধন করেছিলেন মো. সোহেল খান। কিন্তু হিসাব খুললেও তিনি নিয়মিত চাঁদা দিতে আগ্রহী হননি।
তারেক রহমানের বিরুদ্ধে থাকা মামলাগুলো প্রত্যাহার করার জন্য বিএনপিপন্থি আইনজীবীরা ধীরে ধীরে সোচ্চার হতে শুরু করেছেন। সোমবার বিএনপিপন্থি আইনজীবীদের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এক সংবাদ সম্মেলনে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে। মামলা প্রত্যাহার করা না
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেয়ার পর তাকে ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রদান করেছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে। ভারত যদি সত্যি শেখ হাসিনাকে ট্রাভেল ডকুমেন্ট প্রদান করে থাকে তাহলে কি বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে কঠিন হবে কি না সেই প্রশ্নও উঠছে।
এখন চলছে সেনাপ্রধান আর প্রধান উপদেষ্টার মতবিরোধ, ধমক দিয়ে দুজন ছাত্র উপদেষ্টাকে সেনাবাহিনীর সদস্যদের বসিয়ে দেয়া, প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের মতবিরোধ, যমুনা ঘেরাও, পদ যায় যায়, আমেরিকা পর্যন্ত ফোন করে সহায়তা চাওয়া এমন অনেক কথা! সাত দিন ধরে একই লেখা দেখছি ফেসবুকে, হ্যাশট্যাগে স্টেপডাউন ইউনূস।
আইনি সহায়তা সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের চেয়ারম্যান ও সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না ডয়চে ভেলেকে বলেন, ‘একজনকে গ্রেপ্তারের পর আদালতে নেওয়ার সময় অপদস্থ করে কিভাবে? জনরোষ? দায়িত্ব কার? রাষ্ট্রের। আমার সঙ্গে বিরোধ থাকতে পারে, দ্বিমত থাকতে পারে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের। কিন্তু পুলিশ হেফাজতে
দেখেন নিয়মিত খুন, গণপিটুনি ডাকাতি মানুষকে আতঙ্কিত করে। একটু খোঁজ নিলেই দেখবেন সাধারণ লোকজন বিরক্ত হতে শুরু করেছে। গণমাধ্যমের প্রতিবেদন ও বেশ কয়েকটা মানবাধিকার সংস্থার মতে, সরকার পরিবর্তনের পর রাজনৈতিক সহিংসতা ও সামাজিক বিরোধে গত দুই মাসে সারা দেশে অন্তত ৬২৫ জন নিহত এবং ১০ হাজারের বেশি মানুষ আহত হয়
বিগত আওয়ামী লীগ সরকারের আদানি পাওয়ারের সঙ্গে করা চুক্তিগুলো কতটুকু যৌক্তিক এবং জাতির স্বার্থের কথা কতটুকু চিন্তা করেছে, তা খতিয়ে দেখতে জাতীয় রিভিউ কমিটি করেছে সরকার। কমিটির রিপোর্টের উপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংককে ২০২৯ সাল পর্যন্ত কর অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর। এনবিআরের প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী পাঁচ বছরের জন্য গ্রামীণ ব্যাংকের অর্জিত সব আয়কে আয়কর প্রদান থেকে অব্যাহতি দেওয়া হলো।
গত সপ্তাহে ইরানের একাধিক ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের প্রায় অনিবার্য প্রতিশোধের ঘড়ি বাজছে। হেজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহকে হত্যা আর তার আগে হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়েকে হত্যার প্রতিক্রিয়ায় ইরান এই হামলা চালিয়েছে। তারা দুজনই ইরানের ঘনিষ্ঠ মিত্র ছিল।
নোবেল পুরস্কার কমিটি পুরস্কার ঘোষণার কয়েক মিনিট পর টেলিফোনে ২০২৪ সালের সাহিত্য বিজয়ী হান কাংয়ের একটি সাক্ষাৎকার নেওয়া হয়। এ সাক্ষাৎকার থেকে জানা যায়, যখন হান কাং নোবেল পাওয়ার খবরটি পান, তখন তিনি সবে তার ছেলের সাথে সিউলে তার বাড়িতে ডিনার শেষ করেছেন।
৫ অগাস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর চরম সংকটে পড়েছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেয়া রাজনৈতিক দল আওয়ামী লীগ। বিশ্লেষকরা বলছেন ‘পতন ও সংকটের ধরন ভিন্ন’ হলেও এবারের সংকট দলটিকে পঁচাত্তরের ১৫ অগাস্টের মতো ‘ছন্নছাড়া’ অবস্থায় ফেলে দিয়েছে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া আরো একটি গুজব আলোচনায় যেখানে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস মঙ্গলবার মধ্যরাতে তার পদ ছেড়েছেন। শুধু তাই নয়, এসবে গুজবে বলা হচ্ছে- সেনাবাহিনী নাকি তার বাসভবন ‘যমুনা’ ঘেরাও করে রেখেছিল এবং বিক্ষুব্ধ সেনাসদস্যরা বিভিন্ন বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে
৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর অনেকেরই আশা ছিল এবার ‘নতুন’ এক বাংলাদেশকে দেখা যাবে। সাধারণ মানুষের সবচেয়ে বড় চাওয়া ছিল নিত্যপণ্যের উচ্চমূল্যে লাগাম। আরেকটি প্রত্যাশা ছিল আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। কিন্তু দুটি ক্ষেত্রেই অন্তর্বর্তী সরকার প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারছে
রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান- এই তিন পার্বত্য জেলায় ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ২৪ দিন পর্যটকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান ডয়চে ভেলেকে বলেন, ‘তিন পার্বত্য জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করেই দেশি ও বিদেশি সব ধরনের পর্যটকের ওপর
ভারত সফররত মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ তার দেশকে বিপুল আর্থিক সহায়তা করার জন্য ভারতকে অকুণ্ঠ ধন্যবাদ জানিয়েছেন। সোমবার দিল্লিতে নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠকের পর করা এই মন্তব্যকে মুইজ সরকারের তীব্র ভারত-বিরোধিতার নীতি থেকে প্রায় ১৮০ ডিগ্রি ঘুরে যাওয়ার লক্ষণ হিসেবেই দেখা হচ্ছে।
বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর সাথে শনিবার (৫ অক্টোবর) দ্বিতীয় দফায় যে সংলাপ করলেন তাতে ‘দ্রুত নির্বাচন’ কিংবা ‘নির্বাচন কবে হবে সেই রোডম্যাপ’ নিয়ে রাজনৈতিক দলগুলোর চাপ আরেকটু বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকদের অনেকে।