১৫ জুলাই থেকে সরকারের প্রতিক্রিয়া স্পষ্ট হয়ে ওঠে। ছাত্রলীগের নেতাকর্মীরা ঢাবি ও অন্যান্য ক্যাম্পাসে বিক্ষোভকারীদের উপর হামলা চালায়।
ওই আন্দোলনের অন্যতম নেতৃত্বে থাকা নহিদ ইসলাম বলছেন, সরকারি বাহিনীসহ সরকারি দলের অনুসারীদের নির্বিচারে আক্রমণ-হামলাই এই আন্দোলনকে বেগবান করে। বিশেষ করে ১৬ জুলাই গুলিতে আবু সাঈদের মৃত্যু আন্দোলনকে সরকারবিরোধী আন্দোলনে রূপ দেয়।
এই পদ্ধতির কিছু সীমাবদ্ধতাও আছে। সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো—এতে অনেক সময় জোট সরকার গঠনে দীর্ঘ সময় লাগে।
বিবৃতিতে জাপা চেয়ারম্যান জিএম কাদের বলেন, কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনা প্রমাণ করে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা নাজুক। দেশে সাধারণ মানুষের জানমাল ও ইজ্জতের নিরাপত্তা নেই। কেউ জানে না, কে কোথায় হেনস্থার শিকার হবেন।
রাজনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ জামায়াত আমিরের এমন বক্তব্যকে রাজনৈতিক কৌশল ও ‘স্টান্টবাজি’ হিসেবে আখ্যা দিয়েছেন। ওই বক্তব্যের মাধ্যমে সুনির্দিষ্টভাবে একাত্তরের মুক্তিযুদ্ধের সময়কার মানবতাবিরোধী অপরাধের জন্য জামায়াত আদৌ ক্ষমা চেয়েছে কি না, সে প্রশ্নও তুলেছেন তারা। বলছেন, এ ইস্যুতে ক্ষমা চাই
জুলাই ঘোষণাপত্র সরকার যেটি দেওয়ার কথা ছিল, ৩০ কার্যদিবসের কথা বলা হয়েছিল। ৩০ কার্যদিবস পেরিয়ে গেছে, কিন্তু সরকারের কোনো ধরনের উদ্যোগ আমরা দেখিনি। জুলাইয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট, সংবিধানের স্বীকৃতি এবং শহীদদের মর্যাদা নিশ্চিত করার জন্য জুলাই ঘোষণাপত্র আমাদের প্রয়োজন। সরকার বলেছিল, সকলের সঙ্গে আলোচনা কর
তিনি বলেন, ১৬ জুলাই আবু সাঈদের মৃত্যুর মাধ্যমে শহীদ হওয়া শুরু হয়। তাই আমরা ১৬ জুলাই বৈষম্যবিরোধী শহীদ দিবস হিসেবে সারা দেশে পালন করব। এ ছাড়া ৩ আগস্ট শহীদ মিনারে ছাত্র-জনতার পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র এবং ইশতেহার পাঠ কর্মসূচি অনুষ্ঠিত হবে। ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। এই দিনক
জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী প্ল্যাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর সব কার্যক্রম থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন সংগঠনটির মুখপাত্র উমামা ফাতেমা।শনিবার (২৮ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। পোস্টে তিনি সংগঠনটির বিরুদ্ধে নানা অনিয়ম, অনৈতিকতা ও বিশৃঙ্
জাতীয় পার্টির নির্ধারিত দশম জাতীয় কাউন্সিল স্থগিত করে দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগ তুলেছেন দলটির একাধিক প্রেসিডিয়াম সদস্য। তাঁরা দাবি করেছেন, দলীয় গঠনতন্ত্র উপেক্ষা করে চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের একক সিদ্ধান্তে কাউন্সিল স্থগিত করেছেন—যা স্বেচ্ছাচারী ও একগুয়ে আচরণ।
ফেসবুক পোস্টে নুরুল হক নুর বলেন, ‘গোলামি ও দাসত্বের রাজনীতি পরিবর্তনের জন্যই গণ অধিকার পরিষদের জন্ম। নতুন বাংলাদেশ গড়তে সংস্কারের প্রশ্নে কোনো আপস নেই।’
প্রশ্ন উঠেছে, বাংলাদেশের জাতীয় প্রতীকের সবচেয়ে উল্লেখযোগ্য অংশটি কোনো রাজনৈতিক দলের প্রতীক হতে পারে কি না। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলছেন— রাষ্ট্রীয় পরিচয়ের প্রতীক কীভাবে রাজনৈতিক প্রতীক হিসেবে ব্যবহৃত হতে পারে।
পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেন, নিবন্ধনের জন্য যা যা করণীয় ছিল, সব করে পূর্ণাঙ্গ ফর্ম ইসিতে জমা দিয়েছে এনসিপি। তারা তিনটি প্রতীক চেয়ে আবেদন করেছে। তবে, ‘শাপলা’ প্রতীককেই তারা চান বলে জানিয়েছেন।
তিনি বলেন, ‘অনেকগুলি বিষয়ে নিজেদের অবস্থান থেকে সরে এসে একমত হচ্ছি আমরা। কিন্তু এখানে কিছু কিছু দল একবারে নিজেদের অবস্থানে অনড়। ২ থেকে ৩টি দল তাদের পার্টির কনফারমেশন নিতে হচ্ছে, দল থেকে ক্লিয়ারেন্স নিতে হচ্ছে। যদি এভাবে চলতে থাকে কিয়ামত পর্যন্ত কোনো ঐক্যের সম্ভাবনা দেখি না।’
জাতীয় ঐকমত্য কমিশন ও সংস্কার কমিশনের প্রস্তাবিত ৪০০ আসনের মধ্যে ৩০০ আসনে এনসিপি জয়ী হয়ে সরকার গঠন করতে পারবে বলে দাবি করেন তিনি।
রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, রমজান শুরুর আগের সপ্তাহে নির্বাচন দেওয়া হবে— যৌথ বিবৃতিতে সুস্পষ্টভাবে এমন কথা বলা হয়নি। বিএনপি নেতাদের কেউ কেউ বিষয়টিকে ভুলভাবে ব্যাখ্যা করছেন।
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন জানান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাধারণ সভায় কেন্দ্রীয় সদস্যদের সম্মতিক্রমে খসড়া গঠনতন্ত্র অনুমোদনক্রমে গৃহীত হয়েছে।
খসড়া গঠনতন্ত্র অনুযায়ী পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত হবেন। তবে এক্ষেত্রে একজন ব্যক্তি সর্বোচ্চ দুইবার সভাপতি ও সাধারণ সম্পাদক পদে থাকতে পারবেন।