তিনি বলেন, এখনকার নির্বাচন কমিশন কোনো পক্ষপাতিত্ব করছে না। তারা আইন অনুযায়ী নিউট্রালি কাজ করতে চায়। যেহেতু আগের সরকার, নির্বাচন কমিশন থেকে অনেক কিছু চেয়েছে, আমাদের এখন সে রকম কোনো সমস্যা নেই। এই সরকার এখন পর্যন্ত চায়নি। আমাদের বলতে দ্বিধা নেই, যেদিন সরকার চাইবে সেদিন নাসির উদ্দিন এই চেয়ারে থাকবে না।
চাঁদাবাজি ও লুটপাটমুক্ত একটি সুশাসনের দেশ গড়তে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।
প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজের প্রধান ফটকের সামনে এক ছাত্রী ‘হেলপ, হেলপ’ বলে দৌড়াচ্ছিলেন। এসময় শিক্ষক মারুফ মোটরসাইকেলে তাঁর কাছে এগিয়ে গেলে হঠাৎ করে মেয়েটি তাঁর গলা লক্ষ্য করে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় শিক্ষককে দ্রুত সিএমএইচে নেয়া হয়। পরে উপস্থিত লোকজন মেয়েটিকে আটক করে পরিবারের জিম্মায় দেন।
এনজিও ও স্থানীয় সুদকারবারিদের ঋণের চাপ সহ্য করতে না পেরে রাজশাহীতে এবার আকবর হোসেন (৫০) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন।
নবাগতদের পদচারণায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার, জোহা চত্বর, টুকিটাকি চত্বর, আম চত্বর, পরিবহন মার্কেট, ইবলিশ চত্বরসহ বিভিন্ন জায়গায় বেশ আমেজ তৈরি হয়েছে। সবার হাতে হাতে ফুল, একে অপরের সঙ্গে পরিচিত হচ্ছেন। অনেককে আবার আড্ডায় মেতে উঠতে দেখা যায়। এ যেন অন্য রকম এক উৎসব।
গ্রেপ্তার তিনজনের মধ্যে অনিন্দ্য ‘ডক্টর ইংলিশ’ নামের ওই কোচিং সেন্টারের মালিক। তিনি রাজশাহীর সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই। ওই কোচিং সেন্টারটি যে জায়গায় অবস্থিত সেটি লিটনদের পৈতৃক বাড়ি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পরিসংখ্যান বিভাগের অধ্যাপকের বিরুদ্ধে একই বিভাগের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। গত ৪ আগস্ট ওই শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে। এই ঘটনার বিচার চেয়ে গত বুধবার (১৩ আগস্ট) ভুক্তভোগী ছাত্রীর মা বিভাগের সভাপতি বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
রাজশাহীর পবা উপজেলার বামনশিখর গ্রামে একই পরিবারের চারজনের লাশ উদ্ধারের ঘটনায় দুটি মামলা হয়েছে। একটি হত্যা মামলা, অন্যটি অপমৃত্যুর মামলা। শুক্রবার রাতে নগরের মতিহার থানায় মামলা দুটি দায়ের করা হয়। পরে আজ শনিবার বাদ আসর জানাজা শেষে লাশ চারটি দাফন করা হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের ভর্তির জন্য ‘প্রাতিষ্ঠানিক সুবিধা’ পুনর্বহালের দাবি জানানো হয়েছে। তবে এই সুবিধাটিকে ‘পোষ্য কোটা’ হিসেবে আখ্যায়িত করতে নারাজ তারা। আজ শনিবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের শিক্ষক লাউঞ্জে আয়োজিত সাংবাদিকদের সঙ্
সেনাবাহিনীর বিজ্ঞপ্তিতে জানানো হয়, দীর্ঘ এক মাসের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে পরিচালিত এই অভিযানে উদ্ধার করা হয়েছে—তিনটি আগ্নেয়াস্ত্র, সামরিক মানের দূরবীন ও স্নাইপার স্কোপ, ছয়টি দেশীয় অস্ত্র, সাতটি বিদেশি ধারালো ডেগার, পাঁচটি উন্নতমানের ওয়াকিটকি সেট, একটি সামরিক মানের জিপিএস, একটি টিজার গান, বিভিন্ন
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার তিন বছর পর প্রথম ছাত্র সংসদ নির্বাচন হয় ১৯৫৬-৫৭ বর্ষে। সে সময় এই সংসদের নাম ছিল ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস ইউনিয়ন (রাকসু)। ১৯৬২ সালে ‘কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু’ নামে যাত্রা শুরু করে। এরপর ১৬ বার আয়োজন করা হয়েছে রাকসু নির্বাচন। স
রাজশাহীর মোহনপুরে অবস্থিত দেশ কোল্ড স্টোরেজে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর আশুলিয়া ও গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে ডাকাত দলের দুই সদস্য সাজেদুল শেখ ও রুবেলকে আটক করা হয়।