কলকাতায় আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত নাট্যকার আসাদুল ইসলাম

ডেস্ক, রাজনীতি ডটকম
শুক্রবার কলকাতার একাডেমি অব ফাইন আর্টসে সম্মাননা গ্রহণ করেন আসাদুল ইসলাম। ছবি: আসাদুল ইসলামের সৌজন্যে

কলকাতার নাট্যদল সুন্দরম আয়োজিত আন্তর্জাতিক মৌলিক পূর্ণাঙ্গ বাংলা নাটক রচনা প্রতিযোগিতায় ‘বিশেষ সম্মানিক পুরস্কার’ পেয়েছেন ম্যাড থেটারের নাট্যকার, অভিনেতা ও নির্দেশক আসাদুল ইসলাম। ‘অপারেশন জ্যাকপট’ নাটকের জন্য এ সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।

বাংলা থিয়েটারে মৌলিক নাটকের দুষ্প্রাপ্যতার প্রেক্ষাপটে প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র এই প্রতিযোগিতা চালু করেছিলেন। মনোজ মিত্র প্রকল্পিত পার্থপ্রতিম স্মরণে সুন্দরম আয়োজিত এ প্রতিযোগিতার এটি ছিল ৩৩তম আসর।

মনোজ মিত্রের ছবির সামনে তারই প্রবর্তন করা প্রতিযোগিতার পুরস্কার হাতে আসাদুল ইসলাম। ছবি: আসাদুল ইসলামের সৌজন্যে
মনোজ মিত্রের ছবির সামনে তারই প্রবর্তন করা প্রতিযোগিতার পুরস্কার হাতে আসাদুল ইসলাম। ছবি: আসাদুল ইসলামের সৌজন্যে

শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় কলকাতার একাডেমি অব ফাইন আর্টসে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। এ প্রতিযোগিতার ৩৩ বছরের ইতিহাসে এবারই প্রথম বাংলাদেশি কোনো নাট্যকার এ সম্মাননা পেলেন।

সম্মাননাপ্রাপ্তির প্রতিক্রিয়া জানিয়ে এক বার্তায় নাট্যকার আসাদুল ইসলাম বলেন, থিয়েটার থেকে পাওয়া এটিই আমার প্রথম পুরস্কার। দীর্ঘ বৎসর থিয়েটারের সঙ্গে যুক্ত থেকে আমি এমন কিছু করিনি যে আমাকে পুরস্কার পেতে হবে বা আমি পুরস্কারের অপেক্ষায় ছিলাম। তবু যেহেতু পুরস্কারটি পেলাম, তাই আনন্দটুকু ভাগ করে নিতে কুণ্ঠা বোধ করলাম না।

নাট্যকার হিসেবে এ পুরস্কার পেয়ে সেটি সহযোদ্ধা নাট্যকর্মীদের উৎসর্গ করেছেন আসাদুল ইসলাম।

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

রাঙা ঠোঁটের মোহনীয়তা— আত্মবিশ্বাসের সঙ্গে বিপ্লবেরও প্রতীক

হঠাৎ করে লিপস্টিক নিয়ে পড়ার কারণ হলো— প্রতি বছরের ২৯ জুলাই দিনটিকে বিশ্ব জুড়ে পালন করা হয় ‘আন্তর্জাতিক লিপস্টিক দিবস’ হিসেবে। না, এ দিবসে নেই কোনো সরকারি ছুটি। তবে বিশ্বব্যাপী সৌন্দর্যপ্রেমী, মেকআপ শিল্পী আর কসমেটিকস ইন্ডাস্ট্রির কাছে দিনটির অত্যন্ত গুরুত্ব বহন করে।

১৭ দিন আগে

বারান্দার ঘুঘু: এক শহুরে সংসারের নীরব অতিথি

পাখির ছানারা যেমন একদিন বাসা ছেড়ে আকাশে উড়ে যায়, সন্তানেরাও তেমনি একদিন নিজের পৃথিবী গড়তে বেরিয়ে পড়ে। বাবা-মা শুধু বাসাটা আগলে রাখেন, যতদিন দরকার। তারপর একদিন বারান্দা খালি হয়ে যায়। থেকে যায় কয়েকটি শুকনো খড়কুটো, কিছু পালক, কিছু নীরবতা আর ভোরবেলার সেই বিষণ্ন অথচ মধুর ঘুঘুর ডাক।

২২ দিন আগে

রবীন্দ্রনাথ-ভিক্টোরিয়ার স্মৃতিতে ২৫ জুলাই শিল্পকলায় ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

ভিক্টোরিয়া ওকাম্পোর আতিথ্যে কাটানো দুই মাসের স্মৃতি, অনুভূতি, নীরবতা ও অন্তর্জগতের আবেগকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ম্যাড থেটারের দ্বিতীয় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির একাদশ প্রদর্শনী অনু

২৩ দিন আগে

অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকারের প্রয়াণ

১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাই লেফট ফুট’ ছবিতে ক্রিস ব্রাউনের মায়ের (ব্রিজেট ফ্যাগন ব্রাউন) মর্মস্পর্শী চরিত্রে অভিনয় করে তিনি একাডেমি পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতে নেন। তার এই অভাবনীয় সাফল্য তৎকালীন আইরিশ চলচ্চিত্র শিল্পের জন্য এক যুগান্তকারী মোড় এনে দিয়েছিল, যা দেশটির পরবর্তী সিনেমা

১৮ জুলাই ২০২৬