সাহিত্য

কবিগুরুর রসিকতা ও প্রমথনাথ বিশি

অরুণ কুমার
রবীন্দ্রনাথ ঠাকুর

রবীন্দ্রনাথের সেন্স অব হিউমার ছিল অত্যন্ত প্রখর। তিনি রসিকতা করতে জানতেন। তবে অবশ্যই মাত্রা ছাড়ানো নয়। সূক্ষ রসরোধের স্বাক্ষর যেমন তার গদ্যে-পদ্যে রেখে গেছেন, তেমনি বাস্তব জীবনেও বন্ধু-স্বজনদের নিয়ে রসিকতা করতে ছাড়তেন না। একদিন প্রমথনাথ বিশির আক্কেলগুড়ুম করে দিয়েছিলেন কবিগুরু তার স্বভচরিত সেন্স অব হিউমার দিয়ে।

রবীন্দ্রনাথ ঠাকুরের শিষ্য ছিলেন প্রমথনাথ বিশী। কথাসাহিত্যিক হিসেবে যিনি যথেষ্ট নাম করেছিলেন পরে। একদিন গুরু-শিষ্য ঘুরছিলেন শান্তিনিকেতনে। হঠাৎ রবীন্দ্রনাথ একটা গাছের দিকে মনযোগী হয়ে উঠলেন।

প্রমথনাথকে বললেন, এই গাছটা চিনতে পারছ?

প্রমথনাথ গাছটা চিনতেন, তবু গুরু যখন বলছেন, কথা না বাড়িয়ে পুরোটুকু শুনলেন। কবিগুরু বললেন, এই গাছটা যখন লাগিয়েছিলাম, তখন সেটা ছোট্ট একটা চারা ছিল। আমি ভেবেছিলাম অশোকের চারা। কিন্তু বড় হয়ে সেটা হয়ে গেল গাবগাছ।

প্রমথনাথ বুঝলেন না, হঠাৎ কবিগুরু এ কথা এখন তুলতে গেলেন কেন? কোনো উদ্দেশ্য কি আছে?

রবীন্দ্রনাথ যোগ করলেন, তোমাকেও আমি অশোক ভেবে লাগিয়েছি, আমার ধারণা তুমিও বড় হয়ে গাবগাছই হবে।

সূক্ষ্ম খোঁচাটা প্রমথনাথ হজম করে নিলেন। আসলে এ ছাড়া তাঁর উপায়ও ছিল না।

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘মালিক’

গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

১৪ দিন আগে

না ফেরার দেশে জনপ্রিয় লোকসংগীত শিল্পী স্বাগত দে

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।

১৬ দিন আগে

'গজনি' খ্যাত বর্ষীয়ান অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই

১৭ দিন আগে

ওস্তাদ আজিজুল ইসলামের অপূর্ব বাঁশির সুরে মুগ্ধ জাতীয় প্রেস ক্লাবের শ্রোতারা

প্রথমে তিনি সংক্ষিপ্ত আলাপ পরিবেশন করেন। পরে ঝাপতাল ও তিন তালে নিবদ্ধ গৎ পরিবেশন করেন। এরপর তিনি পরিবেশন করেন রাগ হংসধ্বনি। পর্যায়ক্রমে রাগ জয়-জয়ন্তীসহ আরও কয়েকটি রাগ সংক্ষিপ্তভাবে বাঁশিতে তুলে ধরেন প্রখ্যাত এই শিল্পী।

২২ দিন আগে