অনলাইন জাতীয় কবিতা উৎসবের চূড়ান্ত পর্বের ফল প্রকাশ

ডেস্ক, রাজনীতি ডটকম

তরুণ লেখকদের প্রতিভা বিকাশে বাংলাদেশ তরুণ লেখক পরিষদের উদ্যোগে ২০২৩-২৪ সেশনে ‘অনলাইন জাতীয় কবিতা উৎসব’ এর আয়োজন করা হয়েছে। ‘লস প্রজেক্ট’ ও ‘রিভান এগ্রো এন্ড ডেইরি ফার্ম’ এর যৌথ সহযোগিতায় এ উৎসবটি পরিচালনা করে সংগঠনটি।

চুক্তি অনুযায়ী ‘লস প্রজেক্ট’ প্রাইভেট ফেসবুক গ্রুপে মোট চারটি পর্বে অনুষ্ঠানটি সম্প্রচার করা হয়। প্রথম পর্বে বিভিন্ন জেলা থেকে বাছাই করা স্বরচিত কবিতার লেখকেরা নিজেদের কণ্ঠে ভিডিও ধারণ করেন এবং তা ফেসবুক গ্রুপের মাধ্যমে দর্শকদের মাঝে উপস্থাপন করা হয়। প্রাথমিকভাবে যাচাই-বাছাইয়ের নিমিত্তে অংশগ্রহণের জন্য সুযোগ দেওয়া হয় ৪৮ জন প্রতিযোগীকে।

প্রথমবারের মতো অনলাইন জাতীয় কবিতা উৎসবের যাত্রা শুরু হয় ১৬ অক্টোবর ২০২৩ সালে। ১৯০ দিনের উৎসবের দীর্ঘতম এ যাত্রায় ১ম, ২য়, সেমিফাইনাল ও ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। অংশ নেন বাংলাদেশ তরুণ লেখক পরিষদের সাংগঠনিক কার্য্যক্রমের আওতাভুক্ত ৩২টি জেলার মধ্যে ১২টি জেলা। এ উৎসবের ফলে অনলাইনে থাকা কবিতাপ্রেমিকদের সংখ্যা ক্রমান্বয়ে বাড়তে থাকে এবং কবিতার প্রতি আগ্রহ ও সমর্থনও ব্যাপকভাবে বৃদ্ধি পায়।

অনুষ্ঠান পরিচালনার জন্য কেন্দ্রীয় বিভাগের সমন্বয়ে গঠন করা হয় অনলাইন জাতীয় কবিতা উৎসব উপকমিটি। উক্ত উপকমিটির সমন্বয়কের দ্বায়িত্ব পালন করেন উপদেষ্টা দেবাশীস ভট্টাচার্য্য, সহকারী সমন্বয়ক আশিকুল কায়েস, আহ্বায়ক আতিকুল ইসলাম ও সদস্যসচিব জনাব অনিক আহমেদ।

চূড়ান্ত পর্বে অংশ নেওয়া ১৫ জন প্রতিযোগীর ফলাফল আজ সোমবার ঘোষণা করা হয়। ফল ঘোষণা করেন অনলাইন জাতীয় কবিতা উৎসবের সমন্বয়ক দেবাশীস ভট্টাচার্য্য। প্রথম স্থান অর্জন করেছেন খুলনা বেতার কেন্দ্রের নিয়মিত আবৃত্তিকার শচীন্দ্রনাথ বিশ্বাস (মাগুরা)। ২য় স্থান অর্জন করেছেন ঢাকার সাবিরা সুলতানা, ৩য় স্থান অর্জন করেছেন ঢাকার জাওয়ায়েদ সোহেল। সেরা ৭ এর মধ্যে অবস্থান করছেন উজির আলী, সুনির্মল বিশ্বাস (মাগুরা), শেখ কামরুল আক্তার (মাগুরা), শেখ মিজান (মাগুরা)।

তরুণ লেখকদের প্রণোদনা স্বরূপ ১ম পুরস্কার হিসেবে থাকছে সম্মানসূচক ক্রেস্ট, সার্টিফিকেট, পদক ও আর্থিক মূল্য; দ্বিতীয়জন পাচ্ছেন প্রায় একইমানের সম্মান, তৃতীয়জন পাবেন ক্রেস্ট, সার্টিফিকেট ও পদক। ৪র্থ-৭ম পর্যন্ত ব্যক্তি পাবেন সার্টিফিকেট ও পদক।

Ad
Ad
ad
ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

প্রেক্ষাগৃহের পর এবার ওটিটিতে ‘মালিক’

গত ৬ আগস্ট রাত ১২টা থেকে দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত করা হয়েছে। সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকমহলে বেশ সাড়া ফেলেছিল।

১৪ দিন আগে

না ফেরার দেশে জনপ্রিয় লোকসংগীত শিল্পী স্বাগত দে

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহশিল্পী, অভিনয়শিল্পী ও দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-অনুরাগী। স্বাগত দের প্রয়াণে বাংলা লোকসংগীত অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো বলে মন্তব্য করেছেন দেশের বিশিষ্ট শিল্পী ও সংস্কৃতিজনেরা।

১৬ দিন আগে

'গজনি' খ্যাত বর্ষীয়ান অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই

১৭ দিন আগে

ওস্তাদ আজিজুল ইসলামের অপূর্ব বাঁশির সুরে মুগ্ধ জাতীয় প্রেস ক্লাবের শ্রোতারা

প্রথমে তিনি সংক্ষিপ্ত আলাপ পরিবেশন করেন। পরে ঝাপতাল ও তিন তালে নিবদ্ধ গৎ পরিবেশন করেন। এরপর তিনি পরিবেশন করেন রাগ হংসধ্বনি। পর্যায়ক্রমে রাগ জয়-জয়ন্তীসহ আরও কয়েকটি রাগ সংক্ষিপ্তভাবে বাঁশিতে তুলে ধরেন প্রখ্যাত এই শিল্পী।

২২ দিন আগে