অনন্ত-রাধিকার বিয়েতে থাকছেন না অক্ষয়

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১২ জুলাই ২০২৪, ১৭: ৪৬

আম্বানি পরিবারের বিয়েতে বলিউডের প্রায় সব তারকা উপস্থিত থাকছেন। অক্ষয় কুমারও এই বিয়েতে নিমন্ত্রিত ছিলেন। অনন্ত নিজে গিয়ে নিমন্ত্রণ করে এসেছেন অক্ষয়কে। কিন্তু শেষ মুহূর্তে জানা গেছে, অনন্ত-রাধিকার বিয়েতে অক্ষয় থাকছেন না। কারণ তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।

যারা ভারতের বাইরে ছিলেন, তারা ফিরে এসেছেন অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের জন্য।

নিউ ইর্য়কে ছুটি কাটিয়ে বৃহস্পতিবারই ফিরেছেন শাহরুখ খান। জার্মানি থেকে ফিরেছেন ক্যাটরিনা কাইফ। স্বামীকে নিয়ে যুক্তরাষ্ট্র থেকে ছুটে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে এত তারকার মধ্যেও অনুপস্থিত থাকবেন অক্ষয় কুমার।

বলিউডের অন্যতম ব্যস্ত তারকা অক্ষয়। অনন্ত নিজে গিয়ে নিমন্ত্রণ করে এসেছেন তাকে। কিন্তু হঠাৎই করোনায় আক্রান্ত হয়েছেন এই অভিনেতা।

শুক্রবার (১২ জুলাই) অক্ষয়ের সিনেমা ‘সরফিরা’ মুক্তি পেয়েছে। জোরকদমে চলছিল এর প্রচার। হঠাৎই অসুস্থ বোধ করেন অক্ষয়। তৎক্ষণাৎ রক্ত পরীক্ষা করান অক্ষয়। এরপর জানা যায়, করোনা হয়েছে তার। তারপরেই নিভৃতবাসে চলে যান অভিনেতা।

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

রাঙা ঠোঁটের মোহনীয়তা— আত্মবিশ্বাসের সঙ্গে বিপ্লবেরও প্রতীক

হঠাৎ করে লিপস্টিক নিয়ে পড়ার কারণ হলো— প্রতি বছরের ২৯ জুলাই দিনটিকে বিশ্ব জুড়ে পালন করা হয় ‘আন্তর্জাতিক লিপস্টিক দিবস’ হিসেবে। না, এ দিবসে নেই কোনো সরকারি ছুটি। তবে বিশ্বব্যাপী সৌন্দর্যপ্রেমী, মেকআপ শিল্পী আর কসমেটিকস ইন্ডাস্ট্রির কাছে দিনটির অত্যন্ত গুরুত্ব বহন করে।

১০ দিন আগে

বারান্দার ঘুঘু: এক শহুরে সংসারের নীরব অতিথি

পাখির ছানারা যেমন একদিন বাসা ছেড়ে আকাশে উড়ে যায়, সন্তানেরাও তেমনি একদিন নিজের পৃথিবী গড়তে বেরিয়ে পড়ে। বাবা-মা শুধু বাসাটা আগলে রাখেন, যতদিন দরকার। তারপর একদিন বারান্দা খালি হয়ে যায়। থেকে যায় কয়েকটি শুকনো খড়কুটো, কিছু পালক, কিছু নীরবতা আর ভোরবেলার সেই বিষণ্ন অথচ মধুর ঘুঘুর ডাক।

১৪ দিন আগে

রবীন্দ্রনাথ-ভিক্টোরিয়ার স্মৃতিতে ২৫ জুলাই শিল্পকলায় ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

ভিক্টোরিয়া ওকাম্পোর আতিথ্যে কাটানো দুই মাসের স্মৃতি, অনুভূতি, নীরবতা ও অন্তর্জগতের আবেগকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ম্যাড থেটারের দ্বিতীয় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির একাদশ প্রদর্শনী অনু

১৬ দিন আগে

অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকারের প্রয়াণ

১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাই লেফট ফুট’ ছবিতে ক্রিস ব্রাউনের মায়ের (ব্রিজেট ফ্যাগন ব্রাউন) মর্মস্পর্শী চরিত্রে অভিনয় করে তিনি একাডেমি পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতে নেন। তার এই অভাবনীয় সাফল্য তৎকালীন আইরিশ চলচ্চিত্র শিল্পের জন্য এক যুগান্তকারী মোড় এনে দিয়েছিল, যা দেশটির পরবর্তী সিনেমা

২১ দিন আগে