ডেস্ক, রাজনীতি ডটকম

বলিউডের জনপ্রিয় অভিনয়শিল্পী ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন। অভিনয় জীবনের পাশাপাশি সংসার জীবনও বেশ ভালো কাটছিলো এই তারকা দম্পতির। তবে বহু দিন ধরেই তাদের সংসারে ভাঙনের সুর বাজছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।
অনন্ত আম্বানির বিয়ের অনুষ্ঠানে সেই গুঞ্জন আরও তীব্র হয়েছে। বিয়েবাড়িতে আলাদা করে মেয়ে আরাধ্যকে নিয়ে ক্যামেরার সামনে পোজ দেন ঐশ্বরিয়া। বচ্চন পরিবার ছবি তোলে আলাদাভাবে। তবে অনুষ্ঠানে পাশাপাশি বসেছিলেন ঐশ্বরিয়া-অভিষেক। পাশে ছিল মেয়ে আরাধ্যও।
সম্প্রতি অভিষেকের একটি পোস্টকে ঘিরে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। সামাজিক মাধ্যমে হিনা খন্ডেলওয়াল নামের এক নারী ভারতীয় দম্পতিদের মধ্যে বিচ্ছেদের প্রবণতা কীভাবে বাড়ছে, সেটি নিয়ে একটি পোস্ট করেন।
লিখেছেন, ‘ভালোবাসাই যখন কঠিন হয়ে ওঠে, দীর্ঘকাল বিবাহিত জীবন যাপন করা দম্পতিরাও তখন বিচ্ছেদের পথে হাঁটেন। কী এমন ঘটে, যার জন্য এত বছরের বৈবাহিক জীবনে ইতি টানতে হয়’
কীভাবে দিন দিন বিবাহবিচ্ছেদের হার বাড়ছে, তারও বিস্তারিত বর্ণনা আছে পোস্টে। সেখানে বলা হয়েছে, বিবাহবিচ্ছেদ মোটেও সহজ বিষয় নয়।
সেই পোস্টে লাইক দিয়েছেন স্বয়ং অভিষেক বচ্চন। এরপরই নেটিজেনরা হামলে পড়েন। প্রশ্ন ওঠে, সত্যিই কি বিচ্ছেদের পথে হাঁটছেন অভিষেক ও ঐশ্বরিয়া?
২০০৭ সালের ২০ এপ্রিল বিয়ে করেছিলেন অভিষেক-ঐশ্বরিয়া।

হঠাৎ করে লিপস্টিক নিয়ে পড়ার কারণ হলো— প্রতি বছরের ২৯ জুলাই দিনটিকে বিশ্ব জুড়ে পালন করা হয় ‘আন্তর্জাতিক লিপস্টিক দিবস’ হিসেবে। না, এ দিবসে নেই কোনো সরকারি ছুটি। তবে বিশ্বব্যাপী সৌন্দর্যপ্রেমী, মেকআপ শিল্পী আর কসমেটিকস ইন্ডাস্ট্রির কাছে দিনটির অত্যন্ত গুরুত্ব বহন করে।
১০ দিন আগে
পাখির ছানারা যেমন একদিন বাসা ছেড়ে আকাশে উড়ে যায়, সন্তানেরাও তেমনি একদিন নিজের পৃথিবী গড়তে বেরিয়ে পড়ে। বাবা-মা শুধু বাসাটা আগলে রাখেন, যতদিন দরকার। তারপর একদিন বারান্দা খালি হয়ে যায়। থেকে যায় কয়েকটি শুকনো খড়কুটো, কিছু পালক, কিছু নীরবতা আর ভোরবেলার সেই বিষণ্ন অথচ মধুর ঘুঘুর ডাক।
১৪ দিন আগে
ভিক্টোরিয়া ওকাম্পোর আতিথ্যে কাটানো দুই মাসের স্মৃতি, অনুভূতি, নীরবতা ও অন্তর্জগতের আবেগকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ম্যাড থেটারের দ্বিতীয় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির একাদশ প্রদর্শনী অনু
১৬ দিন আগে
১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাই লেফট ফুট’ ছবিতে ক্রিস ব্রাউনের মায়ের (ব্রিজেট ফ্যাগন ব্রাউন) মর্মস্পর্শী চরিত্রে অভিনয় করে তিনি একাডেমি পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতে নেন। তার এই অভাবনীয় সাফল্য তৎকালীন আইরিশ চলচ্চিত্র শিল্পের জন্য এক যুগান্তকারী মোড় এনে দিয়েছিল, যা দেশটির পরবর্তী সিনেমা
২১ দিন আগে