মঞ্চ মাতাতে আরব আমিরাতে যাচ্ছেন প্রীতম হাসান

ডেস্ক, রাজনীতি ডটকম

জনপ্রিয় গায়ক-অভিনেতা প্রীতম হাসান। গান গেয়ে লাখো ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন। সম্প্রতি শাকিবের ছবিতে প্রথমবারের মতো ‘লাগে উরাধুরা’ শিরোনামে গান গেয়েছেন এই গায়ক। যা ইতোমধ্যে অনুরাগীদের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।

এদিকে কোক স্টুডিও বাংলায় ‘মা লো মা’ গানের পাশাপাশি একইসঙ্গে লন্ডনে কনসার্টে মে মাসটা যেন অন্যভাবে মাতিয়ে রেখেছিলেন তিনি। ভক্তদের মাঝে পর পর দুটি সুপারহিট গান উপহার দিয়ে নিজের মেধা, প্রজ্ঞা ও দূরদর্শিতার ছাপ রাখলেন।

এবার গান গাইতে আমিরাতে যাচ্ছেন প্রীতম হাসান। এক ভিডিও বার্তায় তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। ভিডিও বার্তায় বলেন, ‘হ্যালো এভরিওয়ান আমি প্রিতম হাসান। আমি আসছি আগামী ২২ জুন।’

প্রীতম জানান, আজমান ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিগ এন্টারটেইনমেন্ট শো ‘বাংলা কার্নিভ্যাল ২০২৪’। অনুষ্ঠানটি আয়োজন করেছে অ্যাকশন কাট ইভেন্ট এল.এল.সি।

দেশের জনপ্রিয় শিল্পী ও কলাকৌশলীদের মিলনে নাচ, গানসহ ও বিশেষ আকর্ষণ থাকছে এই আয়োজনে। জনপ্রিয় পরিচালক অনন্য মামুন-এর দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান অ্যাকশন কাট ইভেন্ট অর্গানাইজিং এল.এল.সি আয়োজিত এই কার্নিভালে ভিন্নভাবে প্রবাসে এ যাবৎ কালের সব চেয়ে বড় মিলন মেলা অনুষ্ঠিত করতে যাচ্ছে। যা আগামী ২২ জুন অনুষ্ঠিত হবে।

এতে অনুষ্ঠানের মঞ্চ মাতাতে প্রীতম হাসানের পাশাপাশি আরও থাকবেন চিত্রনায়িকা ইধিকা পাল, কাবিলা চরিত্র খ্যাত জিয়াউল হক পলাশ, চিত্রনায়ক জায়েদ খান, অভিনেত্রী পারসা ইভানা, মডেল ও অভিনেত্রী দীঘিসহ অনেকেই।

উল্লেখ্য, প্রীতম হাসান সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেন, এছাড়াও তার গাওয়া বেশ কয়েকটি গান বেশ জনপ্রিয়তা পায় শ্রোতাদের কাছে। এর বাইরেও তিনি নাটক ও স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্রে অভিনয় করে থাকেন।

চলচ্চিত্রে কাজ করেন বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি’, সোহেল আরমানের ‘ভ্রমর’ এবং অনন্য মামুনের ‘অস্তিত্ব’ ছবিতে। ২০১৮ সালের দেবী চলচ্চিত্রের জন্য কাজ করেন তিনি। তিনি ‘খোকা’ গানের জন্য সেরা গায়ক বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

রাঙা ঠোঁটের মোহনীয়তা— আত্মবিশ্বাসের সঙ্গে বিপ্লবেরও প্রতীক

হঠাৎ করে লিপস্টিক নিয়ে পড়ার কারণ হলো— প্রতি বছরের ২৯ জুলাই দিনটিকে বিশ্ব জুড়ে পালন করা হয় ‘আন্তর্জাতিক লিপস্টিক দিবস’ হিসেবে। না, এ দিবসে নেই কোনো সরকারি ছুটি। তবে বিশ্বব্যাপী সৌন্দর্যপ্রেমী, মেকআপ শিল্পী আর কসমেটিকস ইন্ডাস্ট্রির কাছে দিনটির অত্যন্ত গুরুত্ব বহন করে।

১০ দিন আগে

বারান্দার ঘুঘু: এক শহুরে সংসারের নীরব অতিথি

পাখির ছানারা যেমন একদিন বাসা ছেড়ে আকাশে উড়ে যায়, সন্তানেরাও তেমনি একদিন নিজের পৃথিবী গড়তে বেরিয়ে পড়ে। বাবা-মা শুধু বাসাটা আগলে রাখেন, যতদিন দরকার। তারপর একদিন বারান্দা খালি হয়ে যায়। থেকে যায় কয়েকটি শুকনো খড়কুটো, কিছু পালক, কিছু নীরবতা আর ভোরবেলার সেই বিষণ্ন অথচ মধুর ঘুঘুর ডাক।

১৪ দিন আগে

রবীন্দ্রনাথ-ভিক্টোরিয়ার স্মৃতিতে ২৫ জুলাই শিল্পকলায় ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

ভিক্টোরিয়া ওকাম্পোর আতিথ্যে কাটানো দুই মাসের স্মৃতি, অনুভূতি, নীরবতা ও অন্তর্জগতের আবেগকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ম্যাড থেটারের দ্বিতীয় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির একাদশ প্রদর্শনী অনু

১৬ দিন আগে

অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকারের প্রয়াণ

১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাই লেফট ফুট’ ছবিতে ক্রিস ব্রাউনের মায়ের (ব্রিজেট ফ্যাগন ব্রাউন) মর্মস্পর্শী চরিত্রে অভিনয় করে তিনি একাডেমি পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতে নেন। তার এই অভাবনীয় সাফল্য তৎকালীন আইরিশ চলচ্চিত্র শিল্পের জন্য এক যুগান্তকারী মোড় এনে দিয়েছিল, যা দেশটির পরবর্তী সিনেমা

২১ দিন আগে