১৮ বছর পর অভিনয়ে ফিরছেন শিল্পা শেঠি

ডেস্ক, রাজনীতি ডটকম

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি। দীর্ঘদিন ধরেই রুপালি পর্দায় দেখা নেই তার। অবশেষে ১৮ বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় আসছেন তিনি। মনোযোগী হচ্ছেন অভিনয়ে। তবে এবার কোনো বলিউড সিনেমা নয়, শিল্পাকে দেখা যাবে দক্ষিণী সিনেমায়।

জানা গেছে, দক্ষিণের ‘কে ডি: দ্য ডেভিল’ নামের একটি সিনেমায় পর্দা মাতাবেন এই অভিনেত্রী। ইতোমধ্যে সিনেমার কাজও শুরু করেছেন তিনি। এতে শিল্পার সঙ্গে জুটি বেঁধেছেন ধ্রুব সারজা। এ ছাড়া অভিনয়ে আরও থাকছেন বলিউডের সতীর্থ সঞ্জয় দত্ত ও নোরা ফাতেহি। সিনেমাটি নির্মাণ করছেন প্রেম। বড় বাজেটের নির্মিতব্য এই সিনেমাটি আগামী ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, ‘কে ডি: দ্য ডেভিল’ সিনেমাটি শিল্পাকে নতুন রূপে পর্দায় তুলে ধরতে যাচ্ছে। সিনেমায় তার চরিত্রের নাম ‘সত্যবতী’। যার প্রথম লুক এরই মধ্যে প্রকাশিত হয়েছে। অন্যদিকে ধ্রুব সারজা অভিনয় করছেন গ্যাংস্টারের ভূমিকায়।

সেখানে শিল্পাকে একটি ভিনটেজ গাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তার পরনে রেট্রো শাড়ি। কাঁধ থেকে ঝুলছে লম্বা বেণী। চোখে পুরোনো আমলের পরিচিত সানগ্লাস। সত্তরের দশকে বেঙ্গালুরুতে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনার প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে সিনেমাটি।

প্রসঙ্গত, ২০০৫ সালে ডি রাজেন্দ্র বাবু পরিচালিত কন্নড় ভাষার ‘অটো শঙ্কর’ সিনেমায় দেখা যায় শিল্পাকে। এতে তার বিপরীতে ছিলেন অভিনেতা উপেন্দ্র। বর্তমানে বলিউডের সঙ্গে পাল্লা দিয়ে যখন দক্ষিণী সিনেমা দর্শকদের মনোযোগ কেড়ে নেওয়া শুরু করেছে, ঠিক সেই সময়ে শিল্পার এমন সিদ্ধান্ত নেওয়াকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন।

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

রাঙা ঠোঁটের মোহনীয়তা— আত্মবিশ্বাসের সঙ্গে বিপ্লবেরও প্রতীক

হঠাৎ করে লিপস্টিক নিয়ে পড়ার কারণ হলো— প্রতি বছরের ২৯ জুলাই দিনটিকে বিশ্ব জুড়ে পালন করা হয় ‘আন্তর্জাতিক লিপস্টিক দিবস’ হিসেবে। না, এ দিবসে নেই কোনো সরকারি ছুটি। তবে বিশ্বব্যাপী সৌন্দর্যপ্রেমী, মেকআপ শিল্পী আর কসমেটিকস ইন্ডাস্ট্রির কাছে দিনটির অত্যন্ত গুরুত্ব বহন করে।

১০ দিন আগে

বারান্দার ঘুঘু: এক শহুরে সংসারের নীরব অতিথি

পাখির ছানারা যেমন একদিন বাসা ছেড়ে আকাশে উড়ে যায়, সন্তানেরাও তেমনি একদিন নিজের পৃথিবী গড়তে বেরিয়ে পড়ে। বাবা-মা শুধু বাসাটা আগলে রাখেন, যতদিন দরকার। তারপর একদিন বারান্দা খালি হয়ে যায়। থেকে যায় কয়েকটি শুকনো খড়কুটো, কিছু পালক, কিছু নীরবতা আর ভোরবেলার সেই বিষণ্ন অথচ মধুর ঘুঘুর ডাক।

১৪ দিন আগে

রবীন্দ্রনাথ-ভিক্টোরিয়ার স্মৃতিতে ২৫ জুলাই শিল্পকলায় ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

ভিক্টোরিয়া ওকাম্পোর আতিথ্যে কাটানো দুই মাসের স্মৃতি, অনুভূতি, নীরবতা ও অন্তর্জগতের আবেগকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ম্যাড থেটারের দ্বিতীয় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির একাদশ প্রদর্শনী অনু

১৬ দিন আগে

অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকারের প্রয়াণ

১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাই লেফট ফুট’ ছবিতে ক্রিস ব্রাউনের মায়ের (ব্রিজেট ফ্যাগন ব্রাউন) মর্মস্পর্শী চরিত্রে অভিনয় করে তিনি একাডেমি পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতে নেন। তার এই অভাবনীয় সাফল্য তৎকালীন আইরিশ চলচ্চিত্র শিল্পের জন্য এক যুগান্তকারী মোড় এনে দিয়েছিল, যা দেশটির পরবর্তী সিনেমা

২১ দিন আগে