ডেস্ক, রাজনীতি ডটকম

জনপ্রিয় টেলিভিশন তারকা সাবিলা নূর। নাটকের মাধ্যমে দর্শকপ্রিয়তা পেয়েছেন এই অভিনেত্রী। রাজধানীর একটা হোটেলে আয়োজিত প্রদর্শনীতে অংশ নিয়ে নিজের অর্জন ও পরিকল্পনা নিয়ে দেশের বিভিন্ন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। তাঁর সাক্ষাৎকারটি প্রকাশ করেছে দেশের একাধিক সংবাদমধ্যম।
‘বিয়ের পর কাজ কেমন করছেন’ প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, ‘আমার ক্ষেত্রে বলব, বিয়ের পরে আমার কাজের মান আরও বেড়ে গেছে। আগে মা–বাবা বা পরিবারের কাছ থেকে সমর্থন-সহযোগিতা পেতাম, এখন শ্বশুরবাড়ি থেকে পাচ্ছি।’
বর্তমান সময়ের চলচ্চিত্র প্রসঙ্গে সাবিলা নূর বলেন, ‘প্রতি ঈদেই ভালো ভালো সিনেমা আসছে। এটা আমাদের শিল্পীদের জন্য খুবই ভালো একটা খবর। আমরাও আসলে ভালো ভালো গল্পে কাজ করার সাহস পাচ্ছি।
সম্প্রতি “তুফান”–এর টিজার দেখলাম। আমি খুবই উচ্ছ্বসিত। আমি মনে করি, এরই মধ্যে টিজার রেকর্ড তৈরি করেছে, সিনেমাটাও রেকর্ড তৈরি করবে। সিয়ামের কাজটা নিয়েও অনেক উচ্ছ্বসিত আমি। আমি চেষ্টা করি প্রতিবারই হলে গিয়ে সিনেমা দেখার। গতবার ‘রাজকুমার’ ও ‘ওমর’ দেখেছি, দুটোই ভালো হয়েছে। সামনেরগুলোও দেখব।’

হঠাৎ করে লিপস্টিক নিয়ে পড়ার কারণ হলো— প্রতি বছরের ২৯ জুলাই দিনটিকে বিশ্ব জুড়ে পালন করা হয় ‘আন্তর্জাতিক লিপস্টিক দিবস’ হিসেবে। না, এ দিবসে নেই কোনো সরকারি ছুটি। তবে বিশ্বব্যাপী সৌন্দর্যপ্রেমী, মেকআপ শিল্পী আর কসমেটিকস ইন্ডাস্ট্রির কাছে দিনটির অত্যন্ত গুরুত্ব বহন করে।
১০ দিন আগে
পাখির ছানারা যেমন একদিন বাসা ছেড়ে আকাশে উড়ে যায়, সন্তানেরাও তেমনি একদিন নিজের পৃথিবী গড়তে বেরিয়ে পড়ে। বাবা-মা শুধু বাসাটা আগলে রাখেন, যতদিন দরকার। তারপর একদিন বারান্দা খালি হয়ে যায়। থেকে যায় কয়েকটি শুকনো খড়কুটো, কিছু পালক, কিছু নীরবতা আর ভোরবেলার সেই বিষণ্ন অথচ মধুর ঘুঘুর ডাক।
১৪ দিন আগে
ভিক্টোরিয়া ওকাম্পোর আতিথ্যে কাটানো দুই মাসের স্মৃতি, অনুভূতি, নীরবতা ও অন্তর্জগতের আবেগকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ম্যাড থেটারের দ্বিতীয় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির একাদশ প্রদর্শনী অনু
১৬ দিন আগে
১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাই লেফট ফুট’ ছবিতে ক্রিস ব্রাউনের মায়ের (ব্রিজেট ফ্যাগন ব্রাউন) মর্মস্পর্শী চরিত্রে অভিনয় করে তিনি একাডেমি পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতে নেন। তার এই অভাবনীয় সাফল্য তৎকালীন আইরিশ চলচ্চিত্র শিল্পের জন্য এক যুগান্তকারী মোড় এনে দিয়েছিল, যা দেশটির পরবর্তী সিনেমা
২১ দিন আগে