ডেস্ক, রাজনীতি ডটকম

নয় শতাধিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি ও জনপ্রিয়তা পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের নন্দিত অভিনেতা মিশা সওদাগর। এখনো সমান বীরত্ব নিয়ে অভিনয় চালিয়ে যাচ্ছেন। প্রায় ৩৪ বছরের অভিনয় জীবনে খল চরিত্রে নিজেকে কিংবদন্তি হিসেবেই তুলে ধরেছেন এই অভিনেতা।
সম্প্রতি মুম্বাই থেকে ‘বরবাদ’ সিনেমার শুটিং করে ঢাকায় ফিরেছেন এই অভিনেতা। মিশা সওদাগর বলেন, ‘আপাতত বরবাদ নিয়ে পরিচালকের পক্ষ থেকে কথা বলা বারণ তবুও বলতে হয় যে, অনেক দিন পর দারুণ একটি গল্পের সিনেমা পেতে যাচ্ছেন দর্শকরা। একেবারে ভিন্ন ঘরানার গল্প। নতুন একটি লুকে এই সিনেমায় হাজির হচ্ছি। শাকিব খানকেও ব্যতিক্রম ভাবে পাবে দর্শকরা।’
যোগ করে এই অভিনেতা আরও বলেন, ‘আমার ক্যারিয়ারের সবচেয়ে ব্যয় বহুল সিনেমা বরবাদ এবং বাংলাদেশেরও সবচেয়ে বড় ব্যয় বহুল সিনেমা হতে যাচ্ছে এটি। নির্মাণে যেমন ভিন্ন আছে তেমন সিনেমাটির জন্য যেসব ইন্সট্রুমেন্ট ব্যবহার হচ্ছে তা এর আগে কখনো দেখিনি। এর আগে আমি নিজেও করিনি। যেহেতু আমি বাণিজ্যিক সিনেমা করি সেই জায়গা থেকে দেশের সবচেয়ে ব্যয় বহুল সিনেমা বরবাদ। সব মিলিয়ে আন্তর্জাতিক মানের একটি সিনেমা দর্শক উপহার পেতে যাচ্ছে। আমি সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী।’
মিশা সওদাগর অভিনীত মুক্তির অপেক্ষায় আছে বদিউল আলম খোকন পরিচালিত ‘আগুন’, সানী সানোয়ারের ‘এশা মার্ডার’সহ বেশ কয়েকটি সিনেমা। দীর্ঘ অভিনয় জীবনে মিশা সওদাগর দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন। ‘বস নাম্বার ওয়ান’ সিনেমার জন্য শ্রেষ্ঠ খল চরিত্রের অভিনেতা এবং ‘অল্প অল্প প্রেমের গল্প’ সিনেমার জন্য শ্রেষ্ঠ কৌতুক চরিত্রের অভিনেতা হিসেবে পুরস্কৃত হন তিনি। বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্বে রয়েছেন।

হঠাৎ করে লিপস্টিক নিয়ে পড়ার কারণ হলো— প্রতি বছরের ২৯ জুলাই দিনটিকে বিশ্ব জুড়ে পালন করা হয় ‘আন্তর্জাতিক লিপস্টিক দিবস’ হিসেবে। না, এ দিবসে নেই কোনো সরকারি ছুটি। তবে বিশ্বব্যাপী সৌন্দর্যপ্রেমী, মেকআপ শিল্পী আর কসমেটিকস ইন্ডাস্ট্রির কাছে দিনটির অত্যন্ত গুরুত্ব বহন করে।
১০ দিন আগে
পাখির ছানারা যেমন একদিন বাসা ছেড়ে আকাশে উড়ে যায়, সন্তানেরাও তেমনি একদিন নিজের পৃথিবী গড়তে বেরিয়ে পড়ে। বাবা-মা শুধু বাসাটা আগলে রাখেন, যতদিন দরকার। তারপর একদিন বারান্দা খালি হয়ে যায়। থেকে যায় কয়েকটি শুকনো খড়কুটো, কিছু পালক, কিছু নীরবতা আর ভোরবেলার সেই বিষণ্ন অথচ মধুর ঘুঘুর ডাক।
১৪ দিন আগে
ভিক্টোরিয়া ওকাম্পোর আতিথ্যে কাটানো দুই মাসের স্মৃতি, অনুভূতি, নীরবতা ও অন্তর্জগতের আবেগকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ম্যাড থেটারের দ্বিতীয় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির একাদশ প্রদর্শনী অনু
১৬ দিন আগে
১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাই লেফট ফুট’ ছবিতে ক্রিস ব্রাউনের মায়ের (ব্রিজেট ফ্যাগন ব্রাউন) মর্মস্পর্শী চরিত্রে অভিনয় করে তিনি একাডেমি পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতে নেন। তার এই অভাবনীয় সাফল্য তৎকালীন আইরিশ চলচ্চিত্র শিল্পের জন্য এক যুগান্তকারী মোড় এনে দিয়েছিল, যা দেশটির পরবর্তী সিনেমা
২১ দিন আগে