টপলেস ছবি দিয়ে নোংরা মন্তব্যের শিকার পাকিস্তানি অভিনেত্রী

ডেস্ক, রাজনীতি ডটকম

মডেল-অভিনেত্রী আমনা ইলিয়াস। পাকিস্তানের করাচিতে তার জন্ম। মাত্র ২০ বছর বয়সে মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। এরপর অভিনয়ে নাম লেখান এই অভিনেত্রী। বলিউড অভিনেতা নাসিরুদ্দিন শাহর সঙ্গে একই সিনেমায় দেখা গেছে তাকে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ছবিকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েছেন আমনা ইলিয়াস। এ অভিনেত্রী তার ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করেছেন। তাতে দেখা যায়, আমনার পরনে ডেনিম প্যান্ট। শরীরের উপরি ভাগ বস্ত্রহীন। উন্মুক্ত শরীরের সামনের অংশ একটি ফুলের তোড়া দিয়ে ঢাকা। ছবিটি পোস্ট করার পরই নেটিজেনদের কটাক্ষের শিকার হন এই অভিনেত্রী।

নেটিজেনদের একাংশের দাবি— ‘সাহসী ছবি সমাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ভালো কাজ করেননি আমনা। এ ধরনের ফটোশুট করাও উচিত হয়নি।’ অনেকে ভারতের বিতর্কিত অভিনেত্রী উরফি জাভেদের সঙ্গে তুলনা করেছেন। কেউ কেউ নোংরা ভাষায় মন্তব্য করেছেন। খুব অল্প সময়ের মধ্যে আমনার ইনস্টাগ্রাম পোস্টে মন্তব্যের ঝড় ওঠে যায়। পরে বাধ্য হয়ে ‘কমেন্ট সেকশন’ ব্লক করে দেন তিনি। কিন্তু ইনস্টাগ্রাম থেকে ছবিটি এখনো মুছেননি।

বাবা-মা এবং দুই বোনের সঙ্গে করাচিতে আমনার বেড়ে ওঠা। করাচিতে স্কুল-কলেজের পড়াশোনা শেষ করেন। আমনার দুই বোনও পেশায় মডেল। তাদের দেখাদেখি মডেলিংজগতে পা রাখেন। প্রায় ছয় বছর ফ্যাশনের সঙ্গে যুক্ত থাকার পর বড় পর্দায় অভিষেক ঘটে আমনার। ২০১৩ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় তার অভিনীত ‘জিন্দা ভাগ’। এটি তার অভিষেক চলচ্চিত্র। ক্যারিয়ারের শুরুতে সহশিল্পী হিসেবে পান নাসিরুদ্দিন শাহকে।

মুক্তির পর ‘জিন্দা ভাগ’ সিনেমা পাকিস্তানের বক্স অফিসে সুপারহিটের তকমা পায়। দারুণ ব্যবসা করে সিনেমাটি। প্রথম সিনেমা হিট হওয়ার পর খ্যাতি ছড়িয়ে পড়ে আমনার। তারপর ‘গুড মর্নিং করাচি’, ‘সাত দিন মহব্বত ইন’, ‘রেডি স্টেডি নো’ এবং ‘বাজি’সহ একাধিক পাকিস্তানি সিনেমায় অভিনয় করেন আমনা। প্রত্যেকটি সিনেমাই বক্স অফিসে ভালো ব্যবসা করে।

২০১৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত ‘গরদাব’ সিনেমার মুখ্যচরিত্রে অভিনয় করেন পাকিস্তানের জনপ্রিয় তারকা ফাওয়াদ খান। এতে অভিনয় করেন আমনা। ২০১৪ সালে ছোট পর্দায় পা রাখেন আমনা। তারপর ক্যারিয়ারে ঝুলিতে জমা পড়ে ১০টি পাকিস্তানি ধারাবাহিক নাটক।

আমনা ইলিয়াসের পরবর্তী সিনেমা ‘মাস্তানি’। এতে তার বিপরীতে অভিনয় করছেন পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন তারকা আফান ওয়াহিদ। বর্তমানে এ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন আমনা।

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

রাঙা ঠোঁটের মোহনীয়তা— আত্মবিশ্বাসের সঙ্গে বিপ্লবেরও প্রতীক

হঠাৎ করে লিপস্টিক নিয়ে পড়ার কারণ হলো— প্রতি বছরের ২৯ জুলাই দিনটিকে বিশ্ব জুড়ে পালন করা হয় ‘আন্তর্জাতিক লিপস্টিক দিবস’ হিসেবে। না, এ দিবসে নেই কোনো সরকারি ছুটি। তবে বিশ্বব্যাপী সৌন্দর্যপ্রেমী, মেকআপ শিল্পী আর কসমেটিকস ইন্ডাস্ট্রির কাছে দিনটির অত্যন্ত গুরুত্ব বহন করে।

১০ দিন আগে

বারান্দার ঘুঘু: এক শহুরে সংসারের নীরব অতিথি

পাখির ছানারা যেমন একদিন বাসা ছেড়ে আকাশে উড়ে যায়, সন্তানেরাও তেমনি একদিন নিজের পৃথিবী গড়তে বেরিয়ে পড়ে। বাবা-মা শুধু বাসাটা আগলে রাখেন, যতদিন দরকার। তারপর একদিন বারান্দা খালি হয়ে যায়। থেকে যায় কয়েকটি শুকনো খড়কুটো, কিছু পালক, কিছু নীরবতা আর ভোরবেলার সেই বিষণ্ন অথচ মধুর ঘুঘুর ডাক।

১৪ দিন আগে

রবীন্দ্রনাথ-ভিক্টোরিয়ার স্মৃতিতে ২৫ জুলাই শিল্পকলায় ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

ভিক্টোরিয়া ওকাম্পোর আতিথ্যে কাটানো দুই মাসের স্মৃতি, অনুভূতি, নীরবতা ও অন্তর্জগতের আবেগকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ম্যাড থেটারের দ্বিতীয় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির একাদশ প্রদর্শনী অনু

১৬ দিন আগে

অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকারের প্রয়াণ

১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাই লেফট ফুট’ ছবিতে ক্রিস ব্রাউনের মায়ের (ব্রিজেট ফ্যাগন ব্রাউন) মর্মস্পর্শী চরিত্রে অভিনয় করে তিনি একাডেমি পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতে নেন। তার এই অভাবনীয় সাফল্য তৎকালীন আইরিশ চলচ্চিত্র শিল্পের জন্য এক যুগান্তকারী মোড় এনে দিয়েছিল, যা দেশটির পরবর্তী সিনেমা

২১ দিন আগে