ডেস্ক, রাজনীতি ডটকম

ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খান। গত দুই যুগের ক্যারিয়ারে উপহার দিয়েছেন অনেক হিট সিনেমা। দেশের গন্ডি পেরিয়ে কাজ করেছেন টালিগঞ্জেও। কলকাতার একাধিক বড় বাজেটের সিনেমায় দেখা গিয়েছে তাকে। এবার যেনো নিজের সেই সীমাকেও ছাড়িয়ে গেলেন শাকিব। তাকে দেখা যাবে প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র ‘দরদ’-এ।
গেলো ঈদুল আযহায় শাকিবের সবশেষ সিনেমা ‘তুফান’ মুক্তি পায়। এর আগে এমন আবহে দেখা যায়নি তাকে। একেবারে নতুন শাকিবকে দেখেছিলো দর্শকরা। এবার দরদ সিনেমায় তার বিপরীতে রয়েছে বলিউড নায়িকা সোনাল চৌহান। তাই ভক্তদের অপেক্ষার পারদ আরও একটু বাড়িয়ে দিলেন ছবিটির পরিচালক অনন্য মামুন।
ক’দিন আগেই নির্মাতা ফেসবুকে একটি পেপার কাটিং শেয়ার করেছেন। যার শিরোনাম ছিল ‘দুলু মিয়ার খোঁজ মিলেছে’। আর সাব-শিরোনামে লেখা, ‘আগামীকাল তাকে জনসম্মুখে আনা হবে।’ তার সেই পোস্ট থেকে সিনেমাপ্রেমীরা ঝুঝে নিয়েছে ‘দরদ’-এ শাকিবের নাম দুলু।
পেপার কাটিং প্রকাশের একদিন পর সামনে আসে সিনেমার টিজার। যা ঝড় তুলেছে নেটদুনিয়ায়। মুক্তির মাত্র ২৪ ঘন্টার মধ্যেই এটি দেখেছেন ২০ লাখেরও বেশি দর্শক। ওদিনই মামুন ঘোষণা দেন, সিনেমার গল্প মেলাতে পারলে কোটি টাকা পুরস্কার দেওয়ার। তার কথায়, ‘এটা বলতে পারি যতই গল্প মেলানোর চেষ্টা করেন লাভ হবে না। এক লাইন মেলাতে পারলে কোটি টাকা পুরস্কার।’
এবার মামুন ফেসবুকে শেয়ার করেছেন পেপার কাটিং আকারে আরও একটি ছবি। যার শিরোনাম ‘দুলু মিয়া এবার রিমান্ডে!’ আর সাব-শিরোনামে লেখা আছে- ‘আগামীকাল সবার সামনে বলবেন বউয়ের প্রতি ভালোবাসার কথা।’ তার কথায় স্পষ্ট আগামীকাল শুক্রবার ‘দরদ’র নতুন আরও একটি টিজার প্রকাশ্যে আসছে।
ছবিটি শেয়ার করে নির্মাতা ক্যাপশন দিয়েছেন, ‘বউ পাগল মানুষটার কথাগুলো শোনা দরকার। কাল কিন্তু সত্যি একটা কিছু হবে… এটা কিন্তু পূজার উপহার। পোস্টারটি শেয়ার করেছেন শাকিব খান নিজেও।
উল্লেখ্য, আগামী ১৫ নভেম্বর বড় পর্দায় মুক্তির অপেক্ষায় রয়েছে দরদ। ছবিতে শাকিব-সোনাল ছাড়া আরও রয়েছেন বাংলাদেশ ও ভারতের একাধিক অভিনেতা।

হঠাৎ করে লিপস্টিক নিয়ে পড়ার কারণ হলো— প্রতি বছরের ২৯ জুলাই দিনটিকে বিশ্ব জুড়ে পালন করা হয় ‘আন্তর্জাতিক লিপস্টিক দিবস’ হিসেবে। না, এ দিবসে নেই কোনো সরকারি ছুটি। তবে বিশ্বব্যাপী সৌন্দর্যপ্রেমী, মেকআপ শিল্পী আর কসমেটিকস ইন্ডাস্ট্রির কাছে দিনটির অত্যন্ত গুরুত্ব বহন করে।
১০ দিন আগে
পাখির ছানারা যেমন একদিন বাসা ছেড়ে আকাশে উড়ে যায়, সন্তানেরাও তেমনি একদিন নিজের পৃথিবী গড়তে বেরিয়ে পড়ে। বাবা-মা শুধু বাসাটা আগলে রাখেন, যতদিন দরকার। তারপর একদিন বারান্দা খালি হয়ে যায়। থেকে যায় কয়েকটি শুকনো খড়কুটো, কিছু পালক, কিছু নীরবতা আর ভোরবেলার সেই বিষণ্ন অথচ মধুর ঘুঘুর ডাক।
১৪ দিন আগে
ভিক্টোরিয়া ওকাম্পোর আতিথ্যে কাটানো দুই মাসের স্মৃতি, অনুভূতি, নীরবতা ও অন্তর্জগতের আবেগকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ম্যাড থেটারের দ্বিতীয় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির একাদশ প্রদর্শনী অনু
১৬ দিন আগে
১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাই লেফট ফুট’ ছবিতে ক্রিস ব্রাউনের মায়ের (ব্রিজেট ফ্যাগন ব্রাউন) মর্মস্পর্শী চরিত্রে অভিনয় করে তিনি একাডেমি পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতে নেন। তার এই অভাবনীয় সাফল্য তৎকালীন আইরিশ চলচ্চিত্র শিল্পের জন্য এক যুগান্তকারী মোড় এনে দিয়েছিল, যা দেশটির পরবর্তী সিনেমা
২১ দিন আগে