সালমানবিহীন ২৮ বছর

ডেস্ক, রাজনীতি ডটকম

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সালমান শাহ। মাত্র চার বছরের অভিনয় ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করে খ্যাতির শীর্ষে পৌঁছে গিয়েছিলেন ক্ষণজন্মা এই অভিনেতা। ১৯৯৬ সালের (৬ সেপ্টেম্বর) তুঙ্গে থাকা অবস্থায় রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুর পর কেটে গেল দীর্ঘ ২৮ বছর। কিন্তু লাখো-কোটি ভক্ত সালমানকে আজও মনে রেখেছেন। গতকাল মধ্যরাত থেকেই সালমান শাহকে স্মরণ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিচ্ছেন তার ভক্তরা।

অভিনয় ক্যারিয়ারে সালমান শাহ অল্প সংখ্যক টেলিভিশন নাটকে অভিনয় করলেও চলচ্চিত্রে তার অভিনয় নৈপুণ্যতা আর নিজস্বতা দিয়ে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। ঢাকাই চলচ্চিত্রের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানের হাত ধরে চলচ্চিত্রে অভিনয় করার সু্যোগ পান সালমান শাহ।

প্রযোজনা প্রতিষ্ঠান আনন্দ মেলা তিনটি হিন্দি সিনেমা ‘সনম বেওয়াফা’, ‘দিল’ ও ‘কেয়ামত সে কেয়ামত তক’ এর কপিরাইট নিয়ে সোহানুর রহমান সোহানের কাছে যায়। এই তিনটি সিনেমা থেকে যেকোনো একটি বাংলা ভাষায় পুনর্নির্মাণ করার জন্য বলা হয় এই নির্মাতাকে। কিন্তু তিনি উপযুক্ত নায়ক-নায়িকা খুঁজে না পেয়ে সম্পূর্ণ নতুন মুখ নিয়ে সিনেমা নির্মাণের সিদ্ধান্ত নেন। নায়িকা হিসেবে বেছে নেন মৌসুমীকে। কিন্তু নায়ক খুঁজে পাচ্ছিলেন না। তখন চিত্রনায়ক আলমগীরের সাবেক স্ত্রী খোশনুরের মাধ্যমে ইমন নামে একটি ছেলের সন্ধান পান এই নির্মাতা। প্রথম দেখাতেই ইমনকে পছন্দ করে ফেলেন পরিচালক। তারপর সালমান শাহকে নিয়ে সোহানুর রহমান সোহান ‘কেয়ামত থেকে কেয়ামত’ নামে চলচ্চিত্র নির্মাণ করেন। ইমন নাম পরিবর্তন করে সালমান শাহ নামে চলচ্চিত্রাঙ্গনে আত্মপ্রকাশ করেন তিনি।

এ সিনেমা মুক্তির পরই জনপ্রিয়তার তুঙ্গে চলে যান সালমান শাহ। তার অভিনীত ২৭টি সিনেমার মধ্যে ১৪টি সিনেমায় জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে জুটিবদ্ধ হয়ে পর্দায় হাজির হন। সালমান শাহ অভিনীত সিনেমা হলো- ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘তুমি আমার’, ‘অন্তরে অন্তরে’, ‘সুজন সখী’, ‘বিক্ষোভ’, ‘স্নেহ’, ‘প্রেম যুদ্ধ’, ‘দেন মোহর’, ‘কন্যাদান’, ‘স্বপ্নের ঠিকানা’,‘আঞ্জুমান’, ‘মহা মিলন’, ‘আশা ভালোবাসা’, ‘বিচার হবে’, ‘এই ঘর এই সংসার’, ‘প্রিয়জন’, ‘তোমাকে চাই’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘জীবন সংসার’, ‘মায়ের অধিকার’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘প্রেম পিয়াসী’, ‘স্বপ্নের নায়ক’, ‘শুধু তুমি’, ‘আনন্দ অশ্রু’ ও ‘বুকের ভিতর আগুন’।

১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন সালমান শাহ। তার প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। তার বাবার নাম কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। ১৯৯২ সালে সামিরার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সালমান।

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

কানের শীর্ষ পুরস্কার জিতল ‘ফিয়র্ড’

‘ফিয়র্ড’ সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সেবাস্টিয়ান স্ট্যান ও রেনেট রেইনসভে। এটি পরিচালক মুঙ্গিউয়ের ক্যারিয়ারের দ্বিতীয় পালম ডি'অর। এর আগে ২০০৭ সালে তার বিখ্যাত ছবি ‘ফোর মান্থস, থ্রি উইকস, অ্যান্ড টু ডেজ’-এর জন্য তিনি প্রথমবার এই শীর্ষ পুরস্কার পেয়েছিলেন।

২৪ মে ২০২৬

এবার বাংলাদেশি দর্শকের জন্য ‘চকোলেট’

এর আগে, ২০১৭ সালে জসীম আহমেদের চলচ্চিত্র ‘দাগ’ আমেরিকার মূলধারার টেলিভিশনে প্রদর্শনের মাধ্যমে শর্টস ইন্টারন্যাশনালের সঙ্গে তার যাত্রা শুরু হয়। পরে রোহিঙ্গা সংকট নিয়ে নির্মিত তার প্রামাণ্যচিত্র ‘অ্যা পেয়ার অব স্যান্ডেলস’ একই প্রতিষ্ঠানের মাধ্যমে বিশ্বব্যাপী প্রদর্শিত হয় এবং তুরস্কে সেরা পরিচালকের পুর

২২ মে ২০২৬

তায়েব সালিহর উপন্যাস ‘উত্তরে অভিবাসনের মওসুম’ নিয়ে আলোচনা

কথাসাহিত্যিক ও অনুবাদক নূরুদ্দিন জাহাঙ্গীরের ভাষান্তরে আধুনিক আরবি সাহিত্যের দিকপাল তায়েব সালিহর সাড়া জাগানো উপন্যাস ‘উত্তরে অভিবাসনের মওসুম’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টায় প্রকাশনা প্রতিষ্ঠান বেঙ্গলবুকসের উদ্যোগে রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে এ

২১ মে ২০২৬

কারিনার পর হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত ডিজে সনিকা

দেশের জনপ্রিয় ডিজে ও সংগীতশিল্পী সনিকা হেপাটাইটিস ‘এ’ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

১৯ মে ২০২৬