আমি তো সানি লিওন না: শিরিন শিলা

বিনোদন ডেস্ক

সম্প্রতি কয়েকটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শিরিন শিলাকে নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। যেখানে দাবি করা হয়, সরকার পতনের পর যুবলীগের শীর্ষ এক নেতার সঙ্গে গা ঢাকা দিয়েছেন তিনি।

এছাড়াও শিরিন শিলার বিলাসী জীবন যাপন, তার আয় ও বিদেশ সফর নিয়েও প্রশ্ন তোলা হয়। পাশাপাশি দাবি করা হয়, অভিনয়ের পাশাপাশি অসামাজিক কাজের সঙ্গেও যুক্ত এই অভিনেত্রী।

এবার নিজের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ‘মনগড়া কনটেন্ট’ ছড়ানোর অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন শিরিন শিলা।

বিষয়গুলো নিয়ে চরমভাবে ক্ষেপেছেন এই অভিনেত্রী। প্রথমদিকে এসবে নজর না দিলেও এখন বাধ্য হয়ে আইনের আশ্রয় নিচ্ছেন তিনি। সম্প্রতি ফেসবুকে এক ভিডিওবার্তায় এমনটাই জানিয়েছেন অভিনেত্রী।

যেখানে শিরিন শিলা বলেন, ‘প্রায় ৬-৭ বছর আগে ক্যাসিনোকাণ্ডে কয়েকজন নায়িকার সঙ্গে আমার নাম এসেছিল। সেটাই আপনারা এখন আবারও টেনে আনছেন। বেশ কিছু প্রতিবেদনে দাবি করা হচ্ছে, যুবলীগ নেতার সঙ্গে আমার সখ্যতা রয়েছে। তাদের সঙ্গে আমি বিদেশ সফরে গিয়েছি। যে কারণে সরকার পতনের পরে গা ঢাকা দিয়েছি।’

তাদেরকে মিথ্যা প্রমাণ করে এই অভিনেত্রী বলেন, ‘দেখুন, আমি তো আমার বাসাতেই রয়েছি। গা ঢাকা দিব কেন? আর যাদের কথা বলা হচ্ছে, আমার জানামতে, তারা এখনো জেলে। তাদের আমেরিকার ভিসা নেই। আমি বাইরে গেলে আমেরিকাতেই যাই। গত ৬-৭ বছর আগে আমি কখনোই দুবাই কিংবা অন্য দেশে যাইনি। শুধুমাত্র আমেরিকা ছাড়া। সেখানে তাদের সঙ্গে বিদেশ সফরের প্রশ্নই আসে না।’

প্রশ্ন ছুঁড়ে শিরিন শিলা বলেন, ‘আর একটা কথা, আমি নাকি পর্নোগ্রাফির সঙ্গে জড়িত। আমি যদি এসবের সঙ্গে জড়িত থাকি তাহলে কীভাবে একজন অভিনেত্রী হলাম। আমি তো সানি লিওন না। আমি তো অভিনয় করি। আমার যদি পর্নোগ্রাফির কোনো ভিডিও বা লিংক থাকে, তাহলে আজও কেনো সেটা প্রকাশ পায়নি?’

অভিনেত্রী আরও বলেন, ‘আমি একটা ভদ্র ফ্যামিলির মেয়ে। কিছু ভিডিওতে দেখলাম আমাকে দেহব্যবসায়ী বলা হচ্ছে। এগুলো সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ গুজব। আমি জানিনা কারা আমাকে নিয়ে এসব নিউজ করছে, তবে যারাই করছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনুনাগত ব্যবস্থা নেব।’

এ বিষয়ে শিরিন শিলা জানান, মিথ্যা সংবাদ প্রচার করে তাকে সামাজিকভাবে হয়রানি করা হচ্ছে। ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ মিলিয়ে ১৮টি ইউআরএলের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছেনে তিনি। পাশাপাশি মামলার প্রস্তুতিও নিচ্ছেন।

সম্প্রতি মুক্তি পেয়েছে শিরিন শিলা অভিনীত ‘ঘর ভাঙা সংসার’ সিনেমা। এতে তার বিপরীতে অভিনয় করেছেন মনোয়ার হোসেন ডিপজল। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আঁচল আঁখি, বড়দা মিঠু, মধুয়া মধু, কিশোর, মিশা সওদাগরসহ আরও অনেকে।

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

রাঙা ঠোঁটের মোহনীয়তা— আত্মবিশ্বাসের সঙ্গে বিপ্লবেরও প্রতীক

হঠাৎ করে লিপস্টিক নিয়ে পড়ার কারণ হলো— প্রতি বছরের ২৯ জুলাই দিনটিকে বিশ্ব জুড়ে পালন করা হয় ‘আন্তর্জাতিক লিপস্টিক দিবস’ হিসেবে। না, এ দিবসে নেই কোনো সরকারি ছুটি। তবে বিশ্বব্যাপী সৌন্দর্যপ্রেমী, মেকআপ শিল্পী আর কসমেটিকস ইন্ডাস্ট্রির কাছে দিনটির অত্যন্ত গুরুত্ব বহন করে।

১০ দিন আগে

বারান্দার ঘুঘু: এক শহুরে সংসারের নীরব অতিথি

পাখির ছানারা যেমন একদিন বাসা ছেড়ে আকাশে উড়ে যায়, সন্তানেরাও তেমনি একদিন নিজের পৃথিবী গড়তে বেরিয়ে পড়ে। বাবা-মা শুধু বাসাটা আগলে রাখেন, যতদিন দরকার। তারপর একদিন বারান্দা খালি হয়ে যায়। থেকে যায় কয়েকটি শুকনো খড়কুটো, কিছু পালক, কিছু নীরবতা আর ভোরবেলার সেই বিষণ্ন অথচ মধুর ঘুঘুর ডাক।

১৪ দিন আগে

রবীন্দ্রনাথ-ভিক্টোরিয়ার স্মৃতিতে ২৫ জুলাই শিল্পকলায় ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

ভিক্টোরিয়া ওকাম্পোর আতিথ্যে কাটানো দুই মাসের স্মৃতি, অনুভূতি, নীরবতা ও অন্তর্জগতের আবেগকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ম্যাড থেটারের দ্বিতীয় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির একাদশ প্রদর্শনী অনু

১৬ দিন আগে

অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকারের প্রয়াণ

১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাই লেফট ফুট’ ছবিতে ক্রিস ব্রাউনের মায়ের (ব্রিজেট ফ্যাগন ব্রাউন) মর্মস্পর্শী চরিত্রে অভিনয় করে তিনি একাডেমি পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতে নেন। তার এই অভাবনীয় সাফল্য তৎকালীন আইরিশ চলচ্চিত্র শিল্পের জন্য এক যুগান্তকারী মোড় এনে দিয়েছিল, যা দেশটির পরবর্তী সিনেমা

২১ দিন আগে