রণবীর-সাই পল্লবীর রাম-সীতা লুক ফাঁস!

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ১৪: ২২

বলিউড নির্মাতা নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ সিনেমা নিয়ে দর্শকের উচ্ছ্বাস যেন কিছুটা বেশিই দেখা যাচ্ছে। সিনেমাটিতে রাম-সীতার চরিত্রে থাকছেন রণবীর কাপুর ও দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী। কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও রামায়ণের সেট থেকেই ফাঁস হয়ে গেল রাম-সীতা চরিত্রে রণবীর-সাই এর লুক।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বড় বাজেটের সিনেমা রামায়ণ নিয়ে যথেষ্ট সতর্ক পরিচালক। অভিনেতা-অভিনেত্রী এবং নির্মাতারা ছাড়া শুটিং ফ্লোরে কোন কলাকুশলীর ফোন ব্যবহার করার অনুমতি নেই। তবু সেট থেকে ফাঁস হল রামায়ণের সেট থেকে অযোধ্যার যুবরাজ রাম ও সীতার ছবি।

জুমটিভি তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলগুলিতে ঐতিহাসিক মহাকাব্যের সেট থেকে রণবীর ও সাইয়ের ঝলক পোস্ট করেছে। রামায়ণে রণবীর ও সাই প্রথমবারের জুটি বেঁধেছেন।

লুক ফাঁস হওয়ার পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে সেই ছবি। সাই-রণবীরের রসায়ন দেখে মুগ্ধ ভক্তরা।

জানা যায়, রামের ভূমিকায় অভিনয়ের জন্য রণবীর কঠোর নিরামিষ ডায়েট এবং ওয়ার্কআউট রুটিন অনুসরণ করছেন। রণবীরকে সর্বশেষ সন্দীপ রেড্ডি ভাঙ্গার অ্যানিম্যাল সিনেমায় দেখা গিয়েছিল।

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

রাঙা ঠোঁটের মোহনীয়তা— আত্মবিশ্বাসের সঙ্গে বিপ্লবেরও প্রতীক

হঠাৎ করে লিপস্টিক নিয়ে পড়ার কারণ হলো— প্রতি বছরের ২৯ জুলাই দিনটিকে বিশ্ব জুড়ে পালন করা হয় ‘আন্তর্জাতিক লিপস্টিক দিবস’ হিসেবে। না, এ দিবসে নেই কোনো সরকারি ছুটি। তবে বিশ্বব্যাপী সৌন্দর্যপ্রেমী, মেকআপ শিল্পী আর কসমেটিকস ইন্ডাস্ট্রির কাছে দিনটির অত্যন্ত গুরুত্ব বহন করে।

১০ দিন আগে

বারান্দার ঘুঘু: এক শহুরে সংসারের নীরব অতিথি

পাখির ছানারা যেমন একদিন বাসা ছেড়ে আকাশে উড়ে যায়, সন্তানেরাও তেমনি একদিন নিজের পৃথিবী গড়তে বেরিয়ে পড়ে। বাবা-মা শুধু বাসাটা আগলে রাখেন, যতদিন দরকার। তারপর একদিন বারান্দা খালি হয়ে যায়। থেকে যায় কয়েকটি শুকনো খড়কুটো, কিছু পালক, কিছু নীরবতা আর ভোরবেলার সেই বিষণ্ন অথচ মধুর ঘুঘুর ডাক।

১৪ দিন আগে

রবীন্দ্রনাথ-ভিক্টোরিয়ার স্মৃতিতে ২৫ জুলাই শিল্পকলায় ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

ভিক্টোরিয়া ওকাম্পোর আতিথ্যে কাটানো দুই মাসের স্মৃতি, অনুভূতি, নীরবতা ও অন্তর্জগতের আবেগকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ম্যাড থেটারের দ্বিতীয় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির একাদশ প্রদর্শনী অনু

১৬ দিন আগে

অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকারের প্রয়াণ

১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাই লেফট ফুট’ ছবিতে ক্রিস ব্রাউনের মায়ের (ব্রিজেট ফ্যাগন ব্রাউন) মর্মস্পর্শী চরিত্রে অভিনয় করে তিনি একাডেমি পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতে নেন। তার এই অভাবনীয় সাফল্য তৎকালীন আইরিশ চলচ্চিত্র শিল্পের জন্য এক যুগান্তকারী মোড় এনে দিয়েছিল, যা দেশটির পরবর্তী সিনেমা

২১ দিন আগে