নতুন পরিচয়ে কুসুম সিকদার

বিনোদন ডেস্ক

ছয় বছর বিরতি কাটিয়ে বড় পর্দায় ফিরছেন অভিনেত্রী কুসুম শিকদার। ‘শরতের জবা’ সিনেমায় অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করেছেন তিনি।

এ সিনেমা দিয়েই চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে কুসুমের।

সিনেমার টিজার প্রকাশের মধ্য দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করলেন কুসুম। আগামী নভেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শরতের জবা।

দুর্গাপূজা উপলক্ষে অক্টোবরে নিজের প্রথম পরিচালিত সিনেমা মুক্তি দেওয়ার ইচ্ছা ছিল কুসুম শিকদারের। তবে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নভেম্বরে মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

কুসুম শিকদার বলেন, কোনো উৎসবে মুক্তির পরিকল্পনা করেছিলাম। সে হিসেবে ঠিক করেছিলাম দুর্গাপূজা উপলক্ষে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে মুক্তি দেওয়ার। কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সেই পরিকল্পনা থেকে সরে এসেছি। ইচ্ছা আছে নভেম্বরে মুক্তি দেওয়ার। তবে সবকিছু নির্ভর করছে দেশের স্থিতিশীলতার ওপর। আশা করছি দ্রুত সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।

‘শরতের জবা’ সিনেমার গল্প, চিত্রনাট্য এবং প্রযোজনাও করেছেন কুসুম শিকদার। এতে আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, জীতু আহসান, শহীদুল আলম সাচ্চু, নরেশ ভূঁইয়া, মাহমুদুল ইসলাম মিঠু, অশোক ব্যাপারী প্রমুখ। উপদেষ্টা পরিচালক সুমন ধর। কুসুম শিকদারের সঙ্গে যৌথভাবে প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর।

এদিকে, সর্বশেষ ২০১৮ সালে নাটকে অভিনয় করেছিলেন কুসুম। আর বড় পর্দায় তাকে দেখা গেছে ২০১৬ সালে, ‘শঙ্খচিল’ সিনেমায়।

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

রাঙা ঠোঁটের মোহনীয়তা— আত্মবিশ্বাসের সঙ্গে বিপ্লবেরও প্রতীক

হঠাৎ করে লিপস্টিক নিয়ে পড়ার কারণ হলো— প্রতি বছরের ২৯ জুলাই দিনটিকে বিশ্ব জুড়ে পালন করা হয় ‘আন্তর্জাতিক লিপস্টিক দিবস’ হিসেবে। না, এ দিবসে নেই কোনো সরকারি ছুটি। তবে বিশ্বব্যাপী সৌন্দর্যপ্রেমী, মেকআপ শিল্পী আর কসমেটিকস ইন্ডাস্ট্রির কাছে দিনটির অত্যন্ত গুরুত্ব বহন করে।

১০ দিন আগে

বারান্দার ঘুঘু: এক শহুরে সংসারের নীরব অতিথি

পাখির ছানারা যেমন একদিন বাসা ছেড়ে আকাশে উড়ে যায়, সন্তানেরাও তেমনি একদিন নিজের পৃথিবী গড়তে বেরিয়ে পড়ে। বাবা-মা শুধু বাসাটা আগলে রাখেন, যতদিন দরকার। তারপর একদিন বারান্দা খালি হয়ে যায়। থেকে যায় কয়েকটি শুকনো খড়কুটো, কিছু পালক, কিছু নীরবতা আর ভোরবেলার সেই বিষণ্ন অথচ মধুর ঘুঘুর ডাক।

১৪ দিন আগে

রবীন্দ্রনাথ-ভিক্টোরিয়ার স্মৃতিতে ২৫ জুলাই শিল্পকলায় ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

ভিক্টোরিয়া ওকাম্পোর আতিথ্যে কাটানো দুই মাসের স্মৃতি, অনুভূতি, নীরবতা ও অন্তর্জগতের আবেগকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ম্যাড থেটারের দ্বিতীয় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির একাদশ প্রদর্শনী অনু

১৬ দিন আগে

অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকারের প্রয়াণ

১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাই লেফট ফুট’ ছবিতে ক্রিস ব্রাউনের মায়ের (ব্রিজেট ফ্যাগন ব্রাউন) মর্মস্পর্শী চরিত্রে অভিনয় করে তিনি একাডেমি পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতে নেন। তার এই অভাবনীয় সাফল্য তৎকালীন আইরিশ চলচ্চিত্র শিল্পের জন্য এক যুগান্তকারী মোড় এনে দিয়েছিল, যা দেশটির পরবর্তী সিনেমা

২১ দিন আগে