গান বাংলার তাপস গ্রেপ্তার

ডেস্ক, রাজনীতি ডটকম

বেসরকারি টেলিভিশন গান বাংলা চ্যানেলের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) গুলশান থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উত্তরা পশ্চিম থানায় তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

অভিযোগ রয়েছে গান-আড্ডা-অনুষ্ঠানের আড়ালে সঙ্গীতের এই চ্যানেলটিতে বসতো মদের আসর। নিজের বিলাসি জীবনযাপন, ক্ষমতা আর প্রভাব বৃদ্ধি করতে তাপস-মুন্নি দম্পতি টার্গেট করতেন ব্যবসায়ী-রাজনীতিবিদদের। তাদের সঙ্গে সখ্য গড়ে তুলতে দাবার চাল হিসাবে দেশি-বিদেশি তারকা মডেল-সঙ্গীতশিল্পীদের ব্যবহার করতেন বলেও অভিযোগ রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৪ আগস্ট গান বাংলার অফিসে ভাঙচুর চালানো হয়।

এছাড়া, তাপসের বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে তার স্ত্রী ঢাকাই সিনেমার দুই নায়িকার সঙ্গে প্রেমের অভিযোগ করে সামাজিক মাধ্যমে জানানও দিয়েছিলেন। ফাঁস করেছিলেন তাপসের কর্মকাণ্ডের ফিরিস্তি।

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

রাঙা ঠোঁটের মোহনীয়তা— আত্মবিশ্বাসের সঙ্গে বিপ্লবেরও প্রতীক

হঠাৎ করে লিপস্টিক নিয়ে পড়ার কারণ হলো— প্রতি বছরের ২৯ জুলাই দিনটিকে বিশ্ব জুড়ে পালন করা হয় ‘আন্তর্জাতিক লিপস্টিক দিবস’ হিসেবে। না, এ দিবসে নেই কোনো সরকারি ছুটি। তবে বিশ্বব্যাপী সৌন্দর্যপ্রেমী, মেকআপ শিল্পী আর কসমেটিকস ইন্ডাস্ট্রির কাছে দিনটির অত্যন্ত গুরুত্ব বহন করে।

১০ দিন আগে

বারান্দার ঘুঘু: এক শহুরে সংসারের নীরব অতিথি

পাখির ছানারা যেমন একদিন বাসা ছেড়ে আকাশে উড়ে যায়, সন্তানেরাও তেমনি একদিন নিজের পৃথিবী গড়তে বেরিয়ে পড়ে। বাবা-মা শুধু বাসাটা আগলে রাখেন, যতদিন দরকার। তারপর একদিন বারান্দা খালি হয়ে যায়। থেকে যায় কয়েকটি শুকনো খড়কুটো, কিছু পালক, কিছু নীরবতা আর ভোরবেলার সেই বিষণ্ন অথচ মধুর ঘুঘুর ডাক।

১৪ দিন আগে

রবীন্দ্রনাথ-ভিক্টোরিয়ার স্মৃতিতে ২৫ জুলাই শিল্পকলায় ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

ভিক্টোরিয়া ওকাম্পোর আতিথ্যে কাটানো দুই মাসের স্মৃতি, অনুভূতি, নীরবতা ও অন্তর্জগতের আবেগকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ম্যাড থেটারের দ্বিতীয় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির একাদশ প্রদর্শনী অনু

১৬ দিন আগে

অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকারের প্রয়াণ

১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাই লেফট ফুট’ ছবিতে ক্রিস ব্রাউনের মায়ের (ব্রিজেট ফ্যাগন ব্রাউন) মর্মস্পর্শী চরিত্রে অভিনয় করে তিনি একাডেমি পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতে নেন। তার এই অভাবনীয় সাফল্য তৎকালীন আইরিশ চলচ্চিত্র শিল্পের জন্য এক যুগান্তকারী মোড় এনে দিয়েছিল, যা দেশটির পরবর্তী সিনেমা

২১ দিন আগে