এ ধরনের চরিত্র আগে কখনও করিনি: জয়া আহসান

ডেস্ক, রাজনীতি ডটকম

হিন্দির পর বাংলা ভাষার চলচ্চিত্র বানিয়েও ছবিপ্রেমীদের মন জয় করা এই পরিচালক এক দশক বাংলা ভাষার ছবি বানানো থেকে দূরে ছিলেন। আবার তিনি বাংলা ভাষার চলচ্চিত্র বানাচ্ছেন। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য তিনি বেছে নিয়েছেন জয়াকে। আগামী মে মাস থেকে ‘ডিয়ার মা’ নামের এই ছবির শুটিং শুরু হচ্ছে। কলকাতা থেকে তেমনটাই জানালেন জয়া আহসান।

সিনেমার নাম ‘ডিয়ার মাদার’। এতে মায়ের ভূমিকায় দেখা যাবে তাঁকে। তাঁর স্বামীর চরিত্রে অভিনয় করছেন চন্দন রায় সান্যাল।

একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায়। বাচ্চা মেয়ের চরিত্রের নাম ঝিমলি, যার দুটি বয়স দেখানো হবে পাঁচ এবং বারো।

দশ বছর পর ‘ডিয়ার মা’ সিনেমা দিয়ে টালিউডে পরিচালনায় ফিরছেন অনিরুদ্ধ রায় চৌধুরী।

যিনি আগে বলিউডে ‘পিংক’, ‘লস্ট’, ‘কড়ক সিং’ নির্মাণ করেছেন। ২০১৪ সালে তিনি বাংলা সিনেমা ‘বুনোহাঁস’ করেছিলেন দেবকে নিয়ে।

নিউক্লিয়ার পরিবারের বাবা-মা ও সন্তানের মধ্যকার বন্ধনের অন্য এক রূপ উঠে আসবে এই সিনেমায়। মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হবে সিনেমার দৃশ্যধারণ।

তবে তার আগে অভিনেতাদের নিয়ে ওয়ার্কশপ করছেন নির্মাতা। জানালেন, জয়া ও চন্দন দু’জনেই ওয়ার্কশপের জন্য আপাতত কলকাতায় রয়েছেন।

জয়া বলেন, সিনেমার গল্প অসাধারণ। দর্শক সিনেমায় নতুন নতুন গল্প দেখতে চায়। এই গল্পটা আগে কখনও বলা হয়নি। তাই এটা পর্দায় বলা খুব জরুরি ছিল। এ ধরনের চরিত্রও আমি আগে করিনি।

টোনিদা (অনিরুদ্ধ) সংবেদনশীলভাবে গল্প বলেন, যেটা আমার খুব ভালো লাগে। অনিরুদ্ধ রায়ের ‘কড়ক সিং’ সিনেমা দিয়ে আমার বলিউডে অভিষেক হয়েছে। তাঁর সঙ্গে কাজের রসায়ন বেশ ভালো।

নির্মাতা বলেন, ‘টানাপোড়েনের মধ্য দিয়েই তো মানুষ চেনা যায়। শুধু মা-মেয়ে নয়, স্বামী-স্ত্রী, একজন শিক্ষক, গৃহ-সহায়িকা এ রকম নানা সম্পর্কের আলাদা রূপ উঠে আসবে ছবিতে।

কাহিনিতে থ্রিলারের ছোঁয়াও আছে। থ্রিলার উপাদান কাহিনির অন্য দিক তুলে ধরবে। আশা করছি সিনেমাটি দর্শকের মন ভরাবে।’

পরিচালকের সঙ্গে ‘ডিয়ার মা’ সিনেমার গল্প লিখেছেন শাক্যজিৎ ভট্টাচার্য।

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

রাঙা ঠোঁটের মোহনীয়তা— আত্মবিশ্বাসের সঙ্গে বিপ্লবেরও প্রতীক

হঠাৎ করে লিপস্টিক নিয়ে পড়ার কারণ হলো— প্রতি বছরের ২৯ জুলাই দিনটিকে বিশ্ব জুড়ে পালন করা হয় ‘আন্তর্জাতিক লিপস্টিক দিবস’ হিসেবে। না, এ দিবসে নেই কোনো সরকারি ছুটি। তবে বিশ্বব্যাপী সৌন্দর্যপ্রেমী, মেকআপ শিল্পী আর কসমেটিকস ইন্ডাস্ট্রির কাছে দিনটির অত্যন্ত গুরুত্ব বহন করে।

১০ দিন আগে

বারান্দার ঘুঘু: এক শহুরে সংসারের নীরব অতিথি

পাখির ছানারা যেমন একদিন বাসা ছেড়ে আকাশে উড়ে যায়, সন্তানেরাও তেমনি একদিন নিজের পৃথিবী গড়তে বেরিয়ে পড়ে। বাবা-মা শুধু বাসাটা আগলে রাখেন, যতদিন দরকার। তারপর একদিন বারান্দা খালি হয়ে যায়। থেকে যায় কয়েকটি শুকনো খড়কুটো, কিছু পালক, কিছু নীরবতা আর ভোরবেলার সেই বিষণ্ন অথচ মধুর ঘুঘুর ডাক।

১৪ দিন আগে

রবীন্দ্রনাথ-ভিক্টোরিয়ার স্মৃতিতে ২৫ জুলাই শিল্পকলায় ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

ভিক্টোরিয়া ওকাম্পোর আতিথ্যে কাটানো দুই মাসের স্মৃতি, অনুভূতি, নীরবতা ও অন্তর্জগতের আবেগকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ম্যাড থেটারের দ্বিতীয় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির একাদশ প্রদর্শনী অনু

১৬ দিন আগে

অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকারের প্রয়াণ

১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাই লেফট ফুট’ ছবিতে ক্রিস ব্রাউনের মায়ের (ব্রিজেট ফ্যাগন ব্রাউন) মর্মস্পর্শী চরিত্রে অভিনয় করে তিনি একাডেমি পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতে নেন। তার এই অভাবনীয় সাফল্য তৎকালীন আইরিশ চলচ্চিত্র শিল্পের জন্য এক যুগান্তকারী মোড় এনে দিয়েছিল, যা দেশটির পরবর্তী সিনেমা

২১ দিন আগে