ডেস্ক, রাজনীতি ডটকম

শোবিজ অঙ্গনে বিয়ে মানে খুব ধুমধাম আয়োজন ও আলোচনা-সমালোচনা। এবার ব্যতিক্রম ঘটান ছোট পর্দার পরিচিত মুখ রুকাইয়া জাহান চমক। কোনো ঢাকঢোল না পিটিয়েই চুপিসারে সেরে নিয়েছেন বিয়ে। নিজের নামের সার্থকতা রেখে গত সোমবার বিয়ের খবর প্রকাশ্যে এনে ভক্তদের চমকে দিয়েছেন তিনি।
ওইদিনই সামাজিক মাধ্যমে নিজের বিয়ের খবরটি প্রায় নিশ্চিত করেন অভিনেত্রী। জানান, পছন্দের মানুষটির সঙ্গেই আংটিবদল হয়েছে তার। পরে গত শুক্রবার এক ফেসবুক পোস্টে হবু স্বামীর সঙ্গে দুটি ছবি প্রকাশ করেন চমক। সেখানেই নিজের বিয়ে সম্পন্নের পাকা খবর জানান অভিনেত্রী।
তবে এতেও শান্ত হননি চমক। বিয়ের খুবই সাদামাটা আয়োজন করে ভক্তদের আবারও চমকে দিয়েছেন তিনি। জানালেন, মাত্র ৯ টাকা দেনমোহরে বিয়ে সেরেছেন অভিনেত্রী!
শনিবার সামাজিক মাধ্যমে চমক লিখেছেন, ‘আমার জন্ম তারিখ ৯, তাই সংখ্যাটি আমার লাকি নাম্বার। কাজেই আমরা মাত্র নয় টাকা দেনমোহরের সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমরা বিশ্বাস করি, অর্থ কখনও দাম্পত্য জীবনের ভিত্তি হতে পারে না। আমরা এটাও বিশ্বাস করি, আমাদের ভালোবাসা কিংবা একসঙ্গে থাকার হিসাবটা টাকা দিয়ে কখনও পরিমাপ করা যাবে না।’
ক্যাপশনে অভিনেত্রী আরও লিখেছেন, ‘খুবই সাদামাটাভাবে বিয়ের আয়োজন সারা হয়েছে। কয়েকজন আন্তরিক সুখী মানুষদের নিয়েই এই আয়োজন। মাদরাসার ছাত্র-ছাত্রীদের নিয়ে খাবার সেরেছি। যতটা ছিমছাম রাখা যায় আরকি। আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি নিরন্তর ভালোবাসা রইলো।’
তবে বিয়ের খবর দিলেও এখনও হবু বরের পরিচয় দিচ্ছেন না চমক। তবে এক গণমাধ্যম সূত্রে জানা গেছে, চমকের হবু বরের নাম আজমান নাসির। তিনি পেশায় ব্যবসায়ী। ব্যবসার পাশাপাশি চমকের সঙ্গে ‘দ্য লাস্ট হানিমুন’ নাটকে অভিনয় করেছেন তিনি।
চমক ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন। লেখাপড়া শেষে ২০২০ সালে ছোট পর্দার অভিনয় শুরু করেন তিনি। কাজ করেছেন ওটিটিতেও।

হঠাৎ করে লিপস্টিক নিয়ে পড়ার কারণ হলো— প্রতি বছরের ২৯ জুলাই দিনটিকে বিশ্ব জুড়ে পালন করা হয় ‘আন্তর্জাতিক লিপস্টিক দিবস’ হিসেবে। না, এ দিবসে নেই কোনো সরকারি ছুটি। তবে বিশ্বব্যাপী সৌন্দর্যপ্রেমী, মেকআপ শিল্পী আর কসমেটিকস ইন্ডাস্ট্রির কাছে দিনটির অত্যন্ত গুরুত্ব বহন করে।
১০ দিন আগে
পাখির ছানারা যেমন একদিন বাসা ছেড়ে আকাশে উড়ে যায়, সন্তানেরাও তেমনি একদিন নিজের পৃথিবী গড়তে বেরিয়ে পড়ে। বাবা-মা শুধু বাসাটা আগলে রাখেন, যতদিন দরকার। তারপর একদিন বারান্দা খালি হয়ে যায়। থেকে যায় কয়েকটি শুকনো খড়কুটো, কিছু পালক, কিছু নীরবতা আর ভোরবেলার সেই বিষণ্ন অথচ মধুর ঘুঘুর ডাক।
১৪ দিন আগে
ভিক্টোরিয়া ওকাম্পোর আতিথ্যে কাটানো দুই মাসের স্মৃতি, অনুভূতি, নীরবতা ও অন্তর্জগতের আবেগকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ম্যাড থেটারের দ্বিতীয় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির একাদশ প্রদর্শনী অনু
১৬ দিন আগে
১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাই লেফট ফুট’ ছবিতে ক্রিস ব্রাউনের মায়ের (ব্রিজেট ফ্যাগন ব্রাউন) মর্মস্পর্শী চরিত্রে অভিনয় করে তিনি একাডেমি পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতে নেন। তার এই অভাবনীয় সাফল্য তৎকালীন আইরিশ চলচ্চিত্র শিল্পের জন্য এক যুগান্তকারী মোড় এনে দিয়েছিল, যা দেশটির পরবর্তী সিনেমা
২১ দিন আগে