উত্তাল নাচ নাচলেন প্রিয়াঙ্কা

ডেস্ক, রাজনীতি ডটকম

১২ জুলাই অনন্ত আম্বানির সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন রাধিকা মার্চেন্ট। বিশ্বের বিভিন্ন প্রান্তের শোবিজ তারকা, শীর্ষ ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিরা হাজির হয়েছিলেন এ আলোচিত বিয়েতে। বিশ্ববাসীর দৃষ্টি ছিল আম্বানি পরিবারের বিয়ের জমকালো অনুষ্ঠানের দিকে।

বিয়ের অনুষ্ঠানকে নজরকাড়া করতে কোনো কিছুর খামতি রাখেনি আম্বানি পরিবার। আলোর রোশনাই থেকে বিশ্ববিখ্যাত শোবিজ সেলিব্রিটিদের বর্ণিল পরিবেশনা- সব কিছুই ছিল চোখ ধাঁধানো।

যেসব বলিউড তারকার এই বিয়েতে উপস্থিতির নিশ্চয়তা ছিল না, তবে শেষ মুহূর্তে তারাও এতে যোগ দিয়েছেন। এদের মধ্যে প্রিয়াঙ্কা চোপড়া অন্যতম। তিনি তার স্বামী মার্কিন পপ তারকা নিক জোনাসকে নিয়ে যক্তরাষ্ট্র থেকে উড়ে আসেন মুম্বাইয়ে।

প্রিয়াঙ্কা অনন্ত-রাধিকার বিয়েতে এসে স্বামী নিককে নিয়ে মনোমুগ্ধকর বিভিন্ন পোজে ক্যামেরায় ধরা দিয়েছেন। এতেই ক্ষান্ত হননি তিনি।

বিয়ের অনুষ্ঠানের নাচে তাকে অংশগ্রহণ করতে দেখা গেছে। প্রিয়াঙ্কার ‍উত্তাল নাচ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তার সঙ্গে শাহরুখ খান, আলিয়া ভাট, দক্ষিণী তারকা রজনীকান্ত, অনিল কাপুর, মাধুরী দিক্ষিৎ, রণবীর কাপুর, রণবীর সিংসহ আরও অনেক বলিউড তারকাকে নাচতে দেখা গেছে।

এদিকে আজ (১৪ জুলাই) অনন্ত-রাধিকার বিয়ের সমাপনী আয়োজন অর্থাৎ রিসেপশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতেও বলিউড-টালিউডসহ অনেক তারকা উপস্থিত থাকবেন।

বিশ্বের বরেণ্য ব্যক্তিদের উপস্থিতিতেই ১২ জুলাই অনন্ত আম্বানির সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন রাধিকা মার্চেন্ট। বিশাল আয়োজনের এ বিয়ের অনুষ্ঠানের অতিথি তালিকাতে ছিল এলাহি চমক! এমন রাজকীয় বিয়েতে শুধু ভারত নয়, পশ্চিমা শোবিজ ভুবনের তারকাও আমন্ত্রণ পেয়ে এসেছিলেন।

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

রাঙা ঠোঁটের মোহনীয়তা— আত্মবিশ্বাসের সঙ্গে বিপ্লবেরও প্রতীক

হঠাৎ করে লিপস্টিক নিয়ে পড়ার কারণ হলো— প্রতি বছরের ২৯ জুলাই দিনটিকে বিশ্ব জুড়ে পালন করা হয় ‘আন্তর্জাতিক লিপস্টিক দিবস’ হিসেবে। না, এ দিবসে নেই কোনো সরকারি ছুটি। তবে বিশ্বব্যাপী সৌন্দর্যপ্রেমী, মেকআপ শিল্পী আর কসমেটিকস ইন্ডাস্ট্রির কাছে দিনটির অত্যন্ত গুরুত্ব বহন করে।

১০ দিন আগে

বারান্দার ঘুঘু: এক শহুরে সংসারের নীরব অতিথি

পাখির ছানারা যেমন একদিন বাসা ছেড়ে আকাশে উড়ে যায়, সন্তানেরাও তেমনি একদিন নিজের পৃথিবী গড়তে বেরিয়ে পড়ে। বাবা-মা শুধু বাসাটা আগলে রাখেন, যতদিন দরকার। তারপর একদিন বারান্দা খালি হয়ে যায়। থেকে যায় কয়েকটি শুকনো খড়কুটো, কিছু পালক, কিছু নীরবতা আর ভোরবেলার সেই বিষণ্ন অথচ মধুর ঘুঘুর ডাক।

১৪ দিন আগে

রবীন্দ্রনাথ-ভিক্টোরিয়ার স্মৃতিতে ২৫ জুলাই শিল্পকলায় ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

ভিক্টোরিয়া ওকাম্পোর আতিথ্যে কাটানো দুই মাসের স্মৃতি, অনুভূতি, নীরবতা ও অন্তর্জগতের আবেগকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ম্যাড থেটারের দ্বিতীয় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির একাদশ প্রদর্শনী অনু

১৬ দিন আগে

অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকারের প্রয়াণ

১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাই লেফট ফুট’ ছবিতে ক্রিস ব্রাউনের মায়ের (ব্রিজেট ফ্যাগন ব্রাউন) মর্মস্পর্শী চরিত্রে অভিনয় করে তিনি একাডেমি পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতে নেন। তার এই অভাবনীয় সাফল্য তৎকালীন আইরিশ চলচ্চিত্র শিল্পের জন্য এক যুগান্তকারী মোড় এনে দিয়েছিল, যা দেশটির পরবর্তী সিনেমা

২১ দিন আগে