নায়িকা রণবীরের ২০ বছরের ছোট, ছি ছি করছে সবাই

ডেস্ক, রাজনীতি ডটকম

থ্রিলারধর্মী নতুন এক ছবিতে কাজ শুরু করছেন রণবীর সিং। প্রাথমিকভাবে ছবির নাম ঠিক করা হয়েছে ‘ধুরন্ধর’। কিন্তু নায়িকা রণবীরের চেয়ে বয়সে ২০ বছরের ছোট! এ কারণে রণবীরকে ছি ছি করছে নেটিজেনরা।

মুম্বাইয়ের এক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ছবির শুটিংয়ের জন্য থাইল্যান্ডে পৌঁছেছেন রণবীর সিং। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হবে ছবিটি। অ্যাকশন-থ্রিলার ঘরানার এ ছবিতে ভারতীয় গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে রণবীরকে। তিনি ছাড়াও ছবিতে অভিনয় করছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, মাধবন, অর্জুন রামপাল প্রমুখ। বড় বড় তারকা থাকলেও তাদের নিয়ে নয়, কথা হচ্ছে একজন ছোট তারকাকে নিয়ে। তার নাম সারা অর্জুন। কে এই সারা অর্জুন?

সারা অর্জুন সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ভারতীয় শিশুশিল্পী। অভিনেতা রাজ অর্জুনের মেয়ে তিনি। মনি রত্নমের ২০২২ সালের ছবি ‘পনিইন সিলভান’-এ তাকে দেখেছেন সবাই। বিজ্ঞাপন দিয়ে পর্দায় কাজ শুরু করলেও ২০১০ সালে মাত্র ৬ বছর বয়সে সিনেমায় অভিষেক হয় সারা অর্জুনের। ছবির নাম ‘দেবা থিরুমাগাল’। সালমান খানের ‘জয় হো’, ইমরান হাসমির ‘এক থি দায়ান’, ঐশ্বরিয়া রাই বচ্চনের ‘জজবা’, ‘সুপারস্টার’ ছবিগুলোতে অভিনয় করেছেন তিনি। ২০২৩ সালে তার আয় ছিল ১০ কোটি টাকা। এবার এই শিল্পীকে রণবীরের সঙ্গে রোমাঞ্চ করতে দেখা যাবে।

অনুরাগী ও নেটিজেনদের আক্ষেপের জায়গাটি হলো, সারা অর্জুনের বয়স এখন ১৯ বছর। অন্যদিকে রণবীর সিংয়ের বয়স ৩৯ বছর। বয়সের এই ব্যবধানে দুজনকে কি মানাবে? এত ছোট একটি মেয়ের সঙ্গে রণবীরকে রোমাঞ্চ করতে দেখার অভিজ্ঞতা ভালোভাবে নিচ্ছেন না সিনেমাপ্রেমীরা। এ কারণে কটাক্ষের মুখে পড়েছেন অভিনেতা। এ নিয়ে অবশ্য এখনও মুখ খোলেননি নির্মাতারা।

‘ধুরন্ধর’ হোক বা যাই হোক ছবির নাম, এটি পরিচালনা করছেন আদিত্য ধর। ২০২৫ সালে মুক্তি পেতে পারে ছবিটি। জানা গেছে, এই ছবিটি হতে যাচ্ছে ওই বছরের সবচেয়ে বড় অ্যাকশন থ্রিলার।

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

রাঙা ঠোঁটের মোহনীয়তা— আত্মবিশ্বাসের সঙ্গে বিপ্লবেরও প্রতীক

হঠাৎ করে লিপস্টিক নিয়ে পড়ার কারণ হলো— প্রতি বছরের ২৯ জুলাই দিনটিকে বিশ্ব জুড়ে পালন করা হয় ‘আন্তর্জাতিক লিপস্টিক দিবস’ হিসেবে। না, এ দিবসে নেই কোনো সরকারি ছুটি। তবে বিশ্বব্যাপী সৌন্দর্যপ্রেমী, মেকআপ শিল্পী আর কসমেটিকস ইন্ডাস্ট্রির কাছে দিনটির অত্যন্ত গুরুত্ব বহন করে।

১০ দিন আগে

বারান্দার ঘুঘু: এক শহুরে সংসারের নীরব অতিথি

পাখির ছানারা যেমন একদিন বাসা ছেড়ে আকাশে উড়ে যায়, সন্তানেরাও তেমনি একদিন নিজের পৃথিবী গড়তে বেরিয়ে পড়ে। বাবা-মা শুধু বাসাটা আগলে রাখেন, যতদিন দরকার। তারপর একদিন বারান্দা খালি হয়ে যায়। থেকে যায় কয়েকটি শুকনো খড়কুটো, কিছু পালক, কিছু নীরবতা আর ভোরবেলার সেই বিষণ্ন অথচ মধুর ঘুঘুর ডাক।

১৪ দিন আগে

রবীন্দ্রনাথ-ভিক্টোরিয়ার স্মৃতিতে ২৫ জুলাই শিল্পকলায় ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

ভিক্টোরিয়া ওকাম্পোর আতিথ্যে কাটানো দুই মাসের স্মৃতি, অনুভূতি, নীরবতা ও অন্তর্জগতের আবেগকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ম্যাড থেটারের দ্বিতীয় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির একাদশ প্রদর্শনী অনু

১৬ দিন আগে

অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকারের প্রয়াণ

১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাই লেফট ফুট’ ছবিতে ক্রিস ব্রাউনের মায়ের (ব্রিজেট ফ্যাগন ব্রাউন) মর্মস্পর্শী চরিত্রে অভিনয় করে তিনি একাডেমি পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতে নেন। তার এই অভাবনীয় সাফল্য তৎকালীন আইরিশ চলচ্চিত্র শিল্পের জন্য এক যুগান্তকারী মোড় এনে দিয়েছিল, যা দেশটির পরবর্তী সিনেমা

২১ দিন আগে