ডেস্ক, রাজনীতি ডটকম

কাজের বাইরে খুব একটা খবরে আসেন না কারিনা কাপুর। মাঝে সাঝে ব্যক্তিজীবন নিয়ে দুই-চার কথা ওঠে তাকে নিয়ে। সেসব স্বাভাবিক। কারিনা কাপুর দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা থাকাকালীন সময়ে একটি বই লিখেছিলেন, যেটির নাম ‘কারিনা কাপুর খানস প্রেগন্যান্সি বাইবেল’। আর বইতে এই ‘বাইবেল’ শব্দের ব্যবহারের জেরেই এবার আইনি বিপাকে পড়তে হয়েছে বলিউড অভিনেত্রীকে।
খ্রিস্টধর্মের ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেছে অভিনেত্রীর বিরুদ্ধে। দ্বিতীয়বার গর্ভবতী হওয়ার অভিজ্ঞতা নিয়ে তিনি যে বই লিখেছেন, সেই বইয়ের নামকরণের জন্য ইতিমধ্যেই মধ্যপ্রদেশ উচ্চ আদালতে কারিনার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আর তার জেরেই অভিনেত্রীর কাছে নোটিশ পাঠানো হয়েছে।
অভিযোগকারীর পিটিশনে বলা হয়েছে, ‘‘সারা পৃথিবীতে বাইবেল খ্রিস্ট ধর্মাবলম্বীদের পবিত্র গ্রন্থ এবং তার সঙ্গে কারিনা কপুর খানের মাতৃত্বকালীন অবস্থার তুলনা অযৌক্তিক।’’ পিটিশনে দাবি করা হয়েছে, বইটির ‘সস্তা প্রচার’-এর স্বার্থেই করিনা এ হেন নামকরণ করেছেন।
সূত্রের খবর, অভিযোগকারী প্রথমে পুলিশে অভিযোগ দায়ের করার চেষ্টা করেন। কিন্তু পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করলে, তিনি নিম্ন আদালতের দ্বারস্থ হন। সেখানেও সুবিধা না পেয়ে তিনি অতিরিক্ত দায়রা আদালতে যান। কিন্তু আদালত তাঁর অভিযোগের নেপথ্যে যথেষ্ট প্রমাণ পায়নি। এরপরই দেশটির হাইকোর্টের দ্বারস্থ হন ওই সমাজকর্মী।

হঠাৎ করে লিপস্টিক নিয়ে পড়ার কারণ হলো— প্রতি বছরের ২৯ জুলাই দিনটিকে বিশ্ব জুড়ে পালন করা হয় ‘আন্তর্জাতিক লিপস্টিক দিবস’ হিসেবে। না, এ দিবসে নেই কোনো সরকারি ছুটি। তবে বিশ্বব্যাপী সৌন্দর্যপ্রেমী, মেকআপ শিল্পী আর কসমেটিকস ইন্ডাস্ট্রির কাছে দিনটির অত্যন্ত গুরুত্ব বহন করে।
১০ দিন আগে
পাখির ছানারা যেমন একদিন বাসা ছেড়ে আকাশে উড়ে যায়, সন্তানেরাও তেমনি একদিন নিজের পৃথিবী গড়তে বেরিয়ে পড়ে। বাবা-মা শুধু বাসাটা আগলে রাখেন, যতদিন দরকার। তারপর একদিন বারান্দা খালি হয়ে যায়। থেকে যায় কয়েকটি শুকনো খড়কুটো, কিছু পালক, কিছু নীরবতা আর ভোরবেলার সেই বিষণ্ন অথচ মধুর ঘুঘুর ডাক।
১৪ দিন আগে
ভিক্টোরিয়া ওকাম্পোর আতিথ্যে কাটানো দুই মাসের স্মৃতি, অনুভূতি, নীরবতা ও অন্তর্জগতের আবেগকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ম্যাড থেটারের দ্বিতীয় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির একাদশ প্রদর্শনী অনু
১৬ দিন আগে
১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাই লেফট ফুট’ ছবিতে ক্রিস ব্রাউনের মায়ের (ব্রিজেট ফ্যাগন ব্রাউন) মর্মস্পর্শী চরিত্রে অভিনয় করে তিনি একাডেমি পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতে নেন। তার এই অভাবনীয় সাফল্য তৎকালীন আইরিশ চলচ্চিত্র শিল্পের জন্য এক যুগান্তকারী মোড় এনে দিয়েছিল, যা দেশটির পরবর্তী সিনেমা
২১ দিন আগে