ডেস্ক, রাজনীতি ডটকম

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। হঠাৎ করেই লোকচক্ষুর আড়ালে চলে গেছেন তিনি। কোথাও তার খবর নেই। জানা গেছে, এক ব্যবসায়ীকে বিয়ে করে সংসারে থিতু হয়েছেন পপি। তাদের ঘরে এসেছে এক সন্তানও। মিডিয়াতে আড়ি পাতলেই শোনা যায় স্বামী ও সন্তান নিয়ে সুখেই আছেন এই অভিনেত্রী। তবে এভাবে তার আড়ালে ডুবে যাওয়ার সঠিক কারণ আজও রয়েছে সবার অজানা। এদিকে আড়ালে থাকলেও দীর্ঘদিন পর আবারও রুপালি পর্দায় ফিরছেন পপি। বাস্তবে আড়াল না ভাঙলেও পর্দায় আড়াল ভাঙছেন এই অভিনেত্রী। এটাই আপাতত পপি ভক্তদের জন্য সুখবর।
সর্বশেষ পপি ২০১৯ সালে এফডিসিতে ‘সাহসী যোদ্ধা’ নামের সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছিলেন। এরপর আর তাকে কাজে পাওয়া যায়নি। সিনেমাটির কাজ শেষ করেই নিজেকে সবকিছু থেকে গুটিয়ে নিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী। আগামী আগস্টে মুক্তি পেতে যাচ্ছে পপি অভিনীত সিনেমা। এমনটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নির্মাতা সাদেক সিদ্দিকী। শুরুতে সিনেমার নাম ‘সাহসী যোদ্ধা’ হলেও পরবর্তীতে নাম পরিবর্তন করে ‘ডাইরেক্ট অ্যাকশন’ রাখা হয়। ২০২১ সালে চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্রও পেয়েছে। তবে বেশ কয়েকবার সিনেমাটি মুক্তির খবর পাওয়া গেলেও শেষ মুহূর্তে পিছিয়ে গেছে। অবশেষে আসছে আগস্টের শেষ সপ্তাহেই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এটি। এতে পপির বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক আমিন খান।
এ সম্পর্কে পরিচালক সাদেক সিদ্দিকী বলেছেন, ‘বেশ কয়েকবার সিনেমাটি মুক্তির পরিকল্পনা করলেও শেষ মুহূর্তে পেছাতে হয়েছিল। এবার আর পিছু হাঁটছি না। আগামী ২৩ আগস্ট সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এদিন ঝড়, বৃষ্টি কিংবা তুফান যা কিছুই হোক না কেন-এবার আর পেছাব না। ছবিটি মুক্তি পাবেই।’ পপির সঙ্গে যোগাযোগ হয়েছে কি না জানতে চাইলে নির্মাতা বলেছেন, ‘না। সিনেমাটির শুটিং চলাকালীন পপি বলেছিল যেদিন বিয়ে করবে সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নেবে। আর কখনো সিনেমায় ফিরবে না এবং মিডিয়ার কারও সঙ্গে যোগাযোগও রাখবে না।’
নির্মাতা আরও বলেছেন, ‘সিনেমায় পপিকে নিয়ে কাজ করাই ছিল আমার চ্যালেঞ্জ। অনেক কষ্টে কাজ শেষ করেছি। পপি ডাবিংও করেছে। মুক্তির সময়টাতে পপি থাকলে ভালো হতো। কারণ একটি সিনেমার প্রচারের ক্ষেত্রে নায়িকার বিরাট ভূমিকা রয়েছে বলে আমি মনে করি।’ সমাজের বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্প নিয়েই নির্মিত হয়েছে ‘ডাইরেক্ট অ্যাকশন’। সিনেমায় একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন পপি। এতে আরও অভিনয় করেছেন চিত্রনায়ক মামনুন হাসান ইমন, অভি, চিত্রনায়িকা শিরিন শিলা প্রমুখ।
উল্লেখ্য, সর্বশেষ ২০১৯ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পপি অভিনীত সিনেমা ‘দি ডিরেক্টর’। এরপর আর কোনো সিনেমা মুক্তি পায়নি এই অভিনেত্রীর। বর্তমানে স্বামী-সন্তান নিয়ে ধানমন্ডিতে বসবাস করছেন পপি। এর আগে উত্তরায় বসবাস শুরু করলে অনেকেই সে ঠিকানা জেনে গেলে দ্রুত ঠিকানা বদল করেন তিনি।

হঠাৎ করে লিপস্টিক নিয়ে পড়ার কারণ হলো— প্রতি বছরের ২৯ জুলাই দিনটিকে বিশ্ব জুড়ে পালন করা হয় ‘আন্তর্জাতিক লিপস্টিক দিবস’ হিসেবে। না, এ দিবসে নেই কোনো সরকারি ছুটি। তবে বিশ্বব্যাপী সৌন্দর্যপ্রেমী, মেকআপ শিল্পী আর কসমেটিকস ইন্ডাস্ট্রির কাছে দিনটির অত্যন্ত গুরুত্ব বহন করে।
১০ দিন আগে
পাখির ছানারা যেমন একদিন বাসা ছেড়ে আকাশে উড়ে যায়, সন্তানেরাও তেমনি একদিন নিজের পৃথিবী গড়তে বেরিয়ে পড়ে। বাবা-মা শুধু বাসাটা আগলে রাখেন, যতদিন দরকার। তারপর একদিন বারান্দা খালি হয়ে যায়। থেকে যায় কয়েকটি শুকনো খড়কুটো, কিছু পালক, কিছু নীরবতা আর ভোরবেলার সেই বিষণ্ন অথচ মধুর ঘুঘুর ডাক।
১৪ দিন আগে
ভিক্টোরিয়া ওকাম্পোর আতিথ্যে কাটানো দুই মাসের স্মৃতি, অনুভূতি, নীরবতা ও অন্তর্জগতের আবেগকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ম্যাড থেটারের দ্বিতীয় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির একাদশ প্রদর্শনী অনু
১৬ দিন আগে
১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাই লেফট ফুট’ ছবিতে ক্রিস ব্রাউনের মায়ের (ব্রিজেট ফ্যাগন ব্রাউন) মর্মস্পর্শী চরিত্রে অভিনয় করে তিনি একাডেমি পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতে নেন। তার এই অভাবনীয় সাফল্য তৎকালীন আইরিশ চলচ্চিত্র শিল্পের জন্য এক যুগান্তকারী মোড় এনে দিয়েছিল, যা দেশটির পরবর্তী সিনেমা
২১ দিন আগে