৪ দিনেই ৫০০ কোটি আয় কল্কির

ডেস্ক, রাজনীতি ডটকম

প্রভাস-দীপিকা পাড়ুকোন অভিনীত চলচ্চিত্র ‘কল্কি ২৮৯৮ এডি’ মাত্র চার দিনেই ভারতীয় বক্স অফিসে ৩০০ কোটির আয় ছাড়িয়েছে। প্রথমবারে মতো একসঙ্গে দেখা যাচ্ছে এই জুটিকে।

বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্ক জানিয়েছে, তেলুগু ভার্সনে সিনেমাটি ৩৬ কোটি ৮০ লাখ রুপি আয় করেছে। আর হিন্দিতে ৪০ কোটি। এর আগে মুক্তির প্রথম দিন ৯৫ কোটি রুপি আয়ের মাধ্যমে বক্স অফিসে যাত্রা শুরু করে কল্কি। দ্বিতীয় দিন আয় করে ৫৪ কোটি, তৃতীয় দিন আয় করে ৬৪ কোটি ৫০ লাখ।

চতুর্থ দিন আয় বেড়ে দাঁড়ায় ৮৮ কোটিতে। ফলে চারদিনে ভারতীয় বক্স অফিসে কল্কির মোট আয় এখন ৩০৯ কোটি রুপি।

অপরদিকে বিশ্বব্যাপী ৫০০ কোটির মাইলফলক ছাড়িয়ে গেছে সিনেমাটি। বর্তমানে কল্কির বিশ্বব্যাপী নেট আয় ৫১৫ কোটি রুপি।

শুধু বক্স অফিসই নয়, দর্শকদের কাছ থেকেও প্রশংসা পাচ্ছে নাগ অশ্বিনের পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমাটি।

ভবিষ্যৎ পৃথিবীর দুরবস্থা কল্পনা করে সিনেমার গল্প লেখা হয়েছে।

সিনেমাটিতে প্রভাস, দীপিকা পাড়ুকোন ছাড়াও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, কমল হাসান, দিশা পাটানি প্রমুখ।

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

রাঙা ঠোঁটের মোহনীয়তা— আত্মবিশ্বাসের সঙ্গে বিপ্লবেরও প্রতীক

হঠাৎ করে লিপস্টিক নিয়ে পড়ার কারণ হলো— প্রতি বছরের ২৯ জুলাই দিনটিকে বিশ্ব জুড়ে পালন করা হয় ‘আন্তর্জাতিক লিপস্টিক দিবস’ হিসেবে। না, এ দিবসে নেই কোনো সরকারি ছুটি। তবে বিশ্বব্যাপী সৌন্দর্যপ্রেমী, মেকআপ শিল্পী আর কসমেটিকস ইন্ডাস্ট্রির কাছে দিনটির অত্যন্ত গুরুত্ব বহন করে।

১০ দিন আগে

বারান্দার ঘুঘু: এক শহুরে সংসারের নীরব অতিথি

পাখির ছানারা যেমন একদিন বাসা ছেড়ে আকাশে উড়ে যায়, সন্তানেরাও তেমনি একদিন নিজের পৃথিবী গড়তে বেরিয়ে পড়ে। বাবা-মা শুধু বাসাটা আগলে রাখেন, যতদিন দরকার। তারপর একদিন বারান্দা খালি হয়ে যায়। থেকে যায় কয়েকটি শুকনো খড়কুটো, কিছু পালক, কিছু নীরবতা আর ভোরবেলার সেই বিষণ্ন অথচ মধুর ঘুঘুর ডাক।

১৪ দিন আগে

রবীন্দ্রনাথ-ভিক্টোরিয়ার স্মৃতিতে ২৫ জুলাই শিল্পকলায় ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

ভিক্টোরিয়া ওকাম্পোর আতিথ্যে কাটানো দুই মাসের স্মৃতি, অনুভূতি, নীরবতা ও অন্তর্জগতের আবেগকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ম্যাড থেটারের দ্বিতীয় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির একাদশ প্রদর্শনী অনু

১৬ দিন আগে

অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকারের প্রয়াণ

১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাই লেফট ফুট’ ছবিতে ক্রিস ব্রাউনের মায়ের (ব্রিজেট ফ্যাগন ব্রাউন) মর্মস্পর্শী চরিত্রে অভিনয় করে তিনি একাডেমি পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতে নেন। তার এই অভাবনীয় সাফল্য তৎকালীন আইরিশ চলচ্চিত্র শিল্পের জন্য এক যুগান্তকারী মোড় এনে দিয়েছিল, যা দেশটির পরবর্তী সিনেমা

২১ দিন আগে