৭১ বছর বয়সে সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহন

ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রে মারিস্সা তেইজো নামের ৭১ বছর বয়সী এক নারী সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। গত সপ্তাহে ‘মিস টেক্সাস ইউএসএ’ প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করেন এই নারী ।

প্রতিযোগিতাটির পরিচালক সংবাদমাধ্যম সিএনএনকে বলেছেন, এল পাসোর বাসিন্দা মারিস্সা তেইজো তাদের প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী প্রতিযোগী হিসেবে রেকর্ড গড়েছেন।

মারিস্সা যখন দর্শকদের সামনে উপস্থিত হন করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান তারা।

মারিস্সা তেইজো বিবাহিত ছিলেন, তার সন্তান আছে এবং পূর্বে তার বিবাহ বিচ্ছেদও হয়েছে। কিন্তু তা সত্ত্বেও তিনি প্রতিযোগিতাটি অংশ নিতে পেরেছেন। কারণ গত বছরই এটির আয়োজকরা নিয়মে পরিবর্তন আনেন। আগে বিবাহিত অথবা ডিভোর্সী নারীরা প্রতিযোগিতাটিতে অংশ নিতে পারতেন না।

মারিস্সা ১৯৫২ সালে জন্ম নেন। তিনি উত্তরপশ্চিম টেক্সাসের ছোট শহর লাজবুদ্দির একটি খামারে বড় হন। তার বাবা মা মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। এরপর যুক্তরাষ্ট্রেই তিনিসহ চার ভাইবোনের জন্ম হয়। তিনি এবং তার ভাইবোন নিজেদের মধ্যে ইংরেজিতে কথা বলেন। অপরদিকে বাবা-মায়ের সঙ্গে স্প্যানিশ ভাষা ব্যবহার করতেন।

খামারে বড় হওয়ায় ছোটকাল থেকেই কঠিন পরিশ্রম করতেন এই নারী। তিনি জানিয়েছেন, তার বাবা খুব ভোরে তাদের ঘুম থেকে উঠিয়ে দিতেন এবং সারাদিন তারা কাজ করতেন।

বৃদ্ধ বয়সেও তিনি নিয়মিত দৌড়ান, ব্যায়াম করেন। এমনকি ৪০ বছর বয়স থেকে তিনি বডিবিল্ডিং প্রতিযোগিতাতেও অংশ নেওয়া শুরু করেন।

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

রাঙা ঠোঁটের মোহনীয়তা— আত্মবিশ্বাসের সঙ্গে বিপ্লবেরও প্রতীক

হঠাৎ করে লিপস্টিক নিয়ে পড়ার কারণ হলো— প্রতি বছরের ২৯ জুলাই দিনটিকে বিশ্ব জুড়ে পালন করা হয় ‘আন্তর্জাতিক লিপস্টিক দিবস’ হিসেবে। না, এ দিবসে নেই কোনো সরকারি ছুটি। তবে বিশ্বব্যাপী সৌন্দর্যপ্রেমী, মেকআপ শিল্পী আর কসমেটিকস ইন্ডাস্ট্রির কাছে দিনটির অত্যন্ত গুরুত্ব বহন করে।

১০ দিন আগে

বারান্দার ঘুঘু: এক শহুরে সংসারের নীরব অতিথি

পাখির ছানারা যেমন একদিন বাসা ছেড়ে আকাশে উড়ে যায়, সন্তানেরাও তেমনি একদিন নিজের পৃথিবী গড়তে বেরিয়ে পড়ে। বাবা-মা শুধু বাসাটা আগলে রাখেন, যতদিন দরকার। তারপর একদিন বারান্দা খালি হয়ে যায়। থেকে যায় কয়েকটি শুকনো খড়কুটো, কিছু পালক, কিছু নীরবতা আর ভোরবেলার সেই বিষণ্ন অথচ মধুর ঘুঘুর ডাক।

১৪ দিন আগে

রবীন্দ্রনাথ-ভিক্টোরিয়ার স্মৃতিতে ২৫ জুলাই শিল্পকলায় ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

ভিক্টোরিয়া ওকাম্পোর আতিথ্যে কাটানো দুই মাসের স্মৃতি, অনুভূতি, নীরবতা ও অন্তর্জগতের আবেগকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ম্যাড থেটারের দ্বিতীয় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির একাদশ প্রদর্শনী অনু

১৬ দিন আগে

অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকারের প্রয়াণ

১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাই লেফট ফুট’ ছবিতে ক্রিস ব্রাউনের মায়ের (ব্রিজেট ফ্যাগন ব্রাউন) মর্মস্পর্শী চরিত্রে অভিনয় করে তিনি একাডেমি পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতে নেন। তার এই অভাবনীয় সাফল্য তৎকালীন আইরিশ চলচ্চিত্র শিল্পের জন্য এক যুগান্তকারী মোড় এনে দিয়েছিল, যা দেশটির পরবর্তী সিনেমা

২১ দিন আগে