ডেস্ক, রাজনীতি ডটকম

বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনকে ‘প্লাস্টিক বিউটি’ বলে এক সময় বিতর্কের মুখে পড়েছিলেন ইমরান হাশমি। নানান সমালোচনার মধ্যে এমন মন্তব্যের জন্য ঐশ্বরিয়ার কাছে ক্ষমা চান অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে ফের সেই অনুশোচনার কথা জানালেন ইমরান হাসমি। তিনি জানিয়েছেন, কখনও ঐশ্বরিয়া রাইয়ের সামনাসামনি দেখা হলে ক্ষমা চাইবেন।
ইমরান হাসমি বলেন, ‘আমি ঐশ্বরিয়ার অনেক বড় ভক্ত। সেদিনের এমন মন্তব্যের জন্য আমি খুবই বিব্রত। তবে বিষয়টিকে যদি কেউ সেই অনুষ্ঠানের প্রেক্ষাপটের বাইরে নিয়ে যান, তাহলে তা ঠিক হবে না। আসলে বিষয়টি সেই অনুষ্ঠানের প্রেক্ষাপটে নিছক একটি রসিকতা ছিল। ’
তিনি জানান, অভিনেত্রীর ‘হাম দিল দে চুকে সনম’ আর ইমরানের ‘কাসুর’ সিনেমার শুটিং চলছিল পাশাপাশি। ঐশ্বরিয়ার দেখা পেতে তিন ঘণ্টা তার ভ্যানিটি ভ্যানের বাইরে দাঁড়িয়ে ছিলেন ইমরান।
উল্লেখ্য, ২০১৪ সালে নির্মাতা করণ জোহরের ‘কফি উইথ করণ’-এর চতুর্থ সিজনে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইমরান হাশমি। শো চলাকালীন অতিথিদের সঙ্গে একটি প্রশ্নোত্তর পর্ব চালান সঞ্চালক করণ।
প্রশ্নোত্তর পর্বে নিয়মানুযায়ী ইমরানকে কয়েকটি শব্দ বলেন করণ। শব্দগুলো শোনার পর যে তারকার কথা প্রথমে মনে আসবে, সেই নামই জবাবে বলতে হতো ইমরানকে। করণ যখন ‘প্লাস্টিক’ শব্দটি উচ্চারণ করে ইমরানের দিকে তাকান, তখন অভিনেতা চটজলদি ঐশ্বরিয়ার নাম উল্লেখ করেন।
ইমরানের ওই জবাবকে ঘিরেই শুরু হয় বিতর্ক এবং সমালোচনা। বলিউডে একপ্রকার কোণঠাসা হয়ে পড়েছিলেন ইমরান।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

হঠাৎ করে লিপস্টিক নিয়ে পড়ার কারণ হলো— প্রতি বছরের ২৯ জুলাই দিনটিকে বিশ্ব জুড়ে পালন করা হয় ‘আন্তর্জাতিক লিপস্টিক দিবস’ হিসেবে। না, এ দিবসে নেই কোনো সরকারি ছুটি। তবে বিশ্বব্যাপী সৌন্দর্যপ্রেমী, মেকআপ শিল্পী আর কসমেটিকস ইন্ডাস্ট্রির কাছে দিনটির অত্যন্ত গুরুত্ব বহন করে।
১০ দিন আগে
পাখির ছানারা যেমন একদিন বাসা ছেড়ে আকাশে উড়ে যায়, সন্তানেরাও তেমনি একদিন নিজের পৃথিবী গড়তে বেরিয়ে পড়ে। বাবা-মা শুধু বাসাটা আগলে রাখেন, যতদিন দরকার। তারপর একদিন বারান্দা খালি হয়ে যায়। থেকে যায় কয়েকটি শুকনো খড়কুটো, কিছু পালক, কিছু নীরবতা আর ভোরবেলার সেই বিষণ্ন অথচ মধুর ঘুঘুর ডাক।
১৪ দিন আগে
ভিক্টোরিয়া ওকাম্পোর আতিথ্যে কাটানো দুই মাসের স্মৃতি, অনুভূতি, নীরবতা ও অন্তর্জগতের আবেগকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ম্যাড থেটারের দ্বিতীয় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির একাদশ প্রদর্শনী অনু
১৬ দিন আগে
১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাই লেফট ফুট’ ছবিতে ক্রিস ব্রাউনের মায়ের (ব্রিজেট ফ্যাগন ব্রাউন) মর্মস্পর্শী চরিত্রে অভিনয় করে তিনি একাডেমি পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতে নেন। তার এই অভাবনীয় সাফল্য তৎকালীন আইরিশ চলচ্চিত্র শিল্পের জন্য এক যুগান্তকারী মোড় এনে দিয়েছিল, যা দেশটির পরবর্তী সিনেমা
২১ দিন আগে