প্রতিবেদক, রাজনীতি ডটকম

কলকাতায় অনুষ্ঠিত ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’ এর আসরে এবার ঝুলিতে পুরস্কার এসেছে তিন বাংলাদেশি তারকার। সেই তিনজন হচ্ছেন অভিনেত্রী জয়া আহসান, তাসনিয়া ফারিণ ও অভিনেতা সোহেল মন্ডল। এমনটাই জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
স্থানীয় সময় গতকাল শুক্রবার (২৯ মার্চ) কলকাতার বিলাসবহুল আইটিসি রয়েল বেঙ্গলে বসেছিল এবারের ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’ এর আসর। যেখানে ২০২৩ সালে টালিউডে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্য থেকে সেরাদের বেছে নেয়া হয়েছে।
এদের মধ্যে কৌশিক গাঙ্গুলির ‘অর্ধাঙ্গিনী’ সিনেমায় অনবদ্য অভিনয়ের কারণে পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন জয়া। এবারের আসরে জয়া মোট দুইটি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন। ‘অর্ধাঙ্গিনী’র পাশাপাশি ‘দশম অবতার’ সিনেমার জন্য কেন্দ্রীয় চরিত্রে সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন তিনি। তবে এই ক্যাটাগরিতে জয়া পুরস্কার জেতেননি।
অন্যদিকে, অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’ সিনেমার জন্য সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার জিতেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এই ক্যাটাগরিতে তাসনিয়ার সঙ্গে লড়াইয়ে ছিলেন সৃজা দত্ত ও সৌমিতৃষা কুন্ডু।
এছাড়া, ‘জঞ্জাল’ সিনেমার জন্য সেরা নবাগত অভিনেতা হয়েছেন সোহেল মন্ডল। তাসনিয়া ফারিণ ও সোহেল মন্ডলের জন্য এটাই প্রথম ‘ফিল্মফেয়ার’ পুরস্কার।
এই তিনজন বাদেও এবারের আসরে আরও দুইজন বাংলাদেশি তারকা ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’ এ মনোনয়ন পেয়েছিলেন। তারা হচ্ছেন অভিনেত্রী অপি করিম ও সংগীতশিল্পী মাহতাম সাকিব।
চিনি ২’ সিনেমায় গাওয়া ‘তুমি জানতেই পারো না’ গানের জন্য মনোনয়ন পেয়েছিলেন মাহতাম। অন্যদিকে সমালোচকদের রায়ে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন অভিনেত্রী অপি করিম।

হঠাৎ করে লিপস্টিক নিয়ে পড়ার কারণ হলো— প্রতি বছরের ২৯ জুলাই দিনটিকে বিশ্ব জুড়ে পালন করা হয় ‘আন্তর্জাতিক লিপস্টিক দিবস’ হিসেবে। না, এ দিবসে নেই কোনো সরকারি ছুটি। তবে বিশ্বব্যাপী সৌন্দর্যপ্রেমী, মেকআপ শিল্পী আর কসমেটিকস ইন্ডাস্ট্রির কাছে দিনটির অত্যন্ত গুরুত্ব বহন করে।
১০ দিন আগে
পাখির ছানারা যেমন একদিন বাসা ছেড়ে আকাশে উড়ে যায়, সন্তানেরাও তেমনি একদিন নিজের পৃথিবী গড়তে বেরিয়ে পড়ে। বাবা-মা শুধু বাসাটা আগলে রাখেন, যতদিন দরকার। তারপর একদিন বারান্দা খালি হয়ে যায়। থেকে যায় কয়েকটি শুকনো খড়কুটো, কিছু পালক, কিছু নীরবতা আর ভোরবেলার সেই বিষণ্ন অথচ মধুর ঘুঘুর ডাক।
১৪ দিন আগে
ভিক্টোরিয়া ওকাম্পোর আতিথ্যে কাটানো দুই মাসের স্মৃতি, অনুভূতি, নীরবতা ও অন্তর্জগতের আবেগকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ম্যাড থেটারের দ্বিতীয় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির একাদশ প্রদর্শনী অনু
১৬ দিন আগে
১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাই লেফট ফুট’ ছবিতে ক্রিস ব্রাউনের মায়ের (ব্রিজেট ফ্যাগন ব্রাউন) মর্মস্পর্শী চরিত্রে অভিনয় করে তিনি একাডেমি পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতে নেন। তার এই অভাবনীয় সাফল্য তৎকালীন আইরিশ চলচ্চিত্র শিল্পের জন্য এক যুগান্তকারী মোড় এনে দিয়েছিল, যা দেশটির পরবর্তী সিনেমা
২১ দিন আগে