বধূ বেশে ব়্যাম্পে হাঁটলেন ক্যানসার আক্রান্ত হিনা

ডেস্ক, রাজনীতি ডটকম

বলিউড অভিনেত্রী হিনা খান ক্যানসারের তৃতীয় স্টেজে থেকেও অনবদ্য মনের জোরের পরিচয় দিলেন অসুস্থতার তোয়াক্কা না করে ক্যামেরায় ধরা দিলেন এক নতুন রূপে। লাল লেহেঙ্গায় কনে সেজেছেন হিনা খান।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি হিনা খান আহমেদাবাদে টাইমস ফ্যাশান উইক ২০২৪-এ কনে সেজে ব়্যাম্পে হেঁটে বাজিমাত করেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সে ভিডিও দেখে কুর্নিশ জানিয়েছেন হিনার ভক্তরা। শুধু তাই নয় এই অদম্য মনের জোরের প্রশংসাও করেছেন অনেকে।

ভিডিওতে দেখা যায়, লাল লেহেঙ্গায় বধূবেশে হিনার পায়ে আলতা। দিব্যি আত্মবিশ্বাসের সঙ্গে র‌্যাম্পে আগের মতোই হাঁটছেন তিনি। এর আগে ইনস্টাগ্রামে হিনা খান তার পোস্টে লেখেন, কঠিন যুদ্ধে জয়ী হতে গেলে সমসাময়িক কিছু কঠিন সিদ্ধান্ত নিতেই হয়। আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই যুদ্ধে জেতার জন্য নিজেকে সম্ভাব্য সবরকম পরিস্থিতির জন্য তৈরি করব। আমি আমার চুল পড়া শুরু হওয়ার আগেই তাই তাকে কেটে ফেলেছি।

কারণ আমি কয়েক সপ্তাহ পর থেকে এই চুল পড়া, আর তাকে ঘিরে থাকা মনখারাপ সহ্য করতে পারতাম না। তাই, আমি আমার কাছে ভেঙে পড়ার আগেই অলংকার ছেড়ে দেয়াতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছি। আমি এটাও উপলব্ধি করেছি, যে আমার আসল অলংকার হলো আমার সাহস, আমার শক্তি এবং আমার নিজের প্রতি আমার ভালোবাসা।

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

রাঙা ঠোঁটের মোহনীয়তা— আত্মবিশ্বাসের সঙ্গে বিপ্লবেরও প্রতীক

হঠাৎ করে লিপস্টিক নিয়ে পড়ার কারণ হলো— প্রতি বছরের ২৯ জুলাই দিনটিকে বিশ্ব জুড়ে পালন করা হয় ‘আন্তর্জাতিক লিপস্টিক দিবস’ হিসেবে। না, এ দিবসে নেই কোনো সরকারি ছুটি। তবে বিশ্বব্যাপী সৌন্দর্যপ্রেমী, মেকআপ শিল্পী আর কসমেটিকস ইন্ডাস্ট্রির কাছে দিনটির অত্যন্ত গুরুত্ব বহন করে।

১০ দিন আগে

বারান্দার ঘুঘু: এক শহুরে সংসারের নীরব অতিথি

পাখির ছানারা যেমন একদিন বাসা ছেড়ে আকাশে উড়ে যায়, সন্তানেরাও তেমনি একদিন নিজের পৃথিবী গড়তে বেরিয়ে পড়ে। বাবা-মা শুধু বাসাটা আগলে রাখেন, যতদিন দরকার। তারপর একদিন বারান্দা খালি হয়ে যায়। থেকে যায় কয়েকটি শুকনো খড়কুটো, কিছু পালক, কিছু নীরবতা আর ভোরবেলার সেই বিষণ্ন অথচ মধুর ঘুঘুর ডাক।

১৪ দিন আগে

রবীন্দ্রনাথ-ভিক্টোরিয়ার স্মৃতিতে ২৫ জুলাই শিল্পকলায় ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

ভিক্টোরিয়া ওকাম্পোর আতিথ্যে কাটানো দুই মাসের স্মৃতি, অনুভূতি, নীরবতা ও অন্তর্জগতের আবেগকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ম্যাড থেটারের দ্বিতীয় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির একাদশ প্রদর্শনী অনু

১৬ দিন আগে

অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকারের প্রয়াণ

১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাই লেফট ফুট’ ছবিতে ক্রিস ব্রাউনের মায়ের (ব্রিজেট ফ্যাগন ব্রাউন) মর্মস্পর্শী চরিত্রে অভিনয় করে তিনি একাডেমি পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতে নেন। তার এই অভাবনীয় সাফল্য তৎকালীন আইরিশ চলচ্চিত্র শিল্পের জন্য এক যুগান্তকারী মোড় এনে দিয়েছিল, যা দেশটির পরবর্তী সিনেমা

২১ দিন আগে