বিনোদন ডেস্ক

ভারতীয় অভিনেত্রী হিনা খান গেল জুন মাসের শেষের দিকে স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানান। সেটি ছিল তৃতীয় পর্যায়ে। এর পর থেকে নিজের চিকিৎসা, শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে নিয়মিতই ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন তিনি। এখন কেমন আছেন হিনা? নিজের নতুন পোস্টে সেই কথা জানিয়েছেন অভিনেত্রী।
বৃহস্পতিবার ইনস্টাগ্রামে দেওয়া নতুন পোস্টে দুঃসংবাদ দিলেন হিনা। তিনি জানান, ক্যানসারের চিকিৎসার মধ্যেই মিউকোসাইটিসে আক্রান্ত তিনি।
হিনা জানিয়েছেন, কেমোথেরাপির আরেকটি পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে মিউকোসাইটিস। যদিও প্রতি পদে পদে চিকিৎসকদের পরামর্শ মেনে চলছি সেরে ওঠার জন্য। আপনাদের মধ্যে কেউ যদি এই রোগের সঙ্গে যুঝে থাকেন, তাহলে দয়া করে এর সঠিক সমাধানের উপায় বাতলে দিন আমাকে।
ওই পোস্টে হিনা আরো লেখেন, সত্যিই খুব কষ্ট হচ্ছে, কিচ্ছু খেতে পারছি না। আপনারা কেউ যদি সমাধানের উপায় বলে দেন, তাহলে আমার খুব ভালো হয়।
ভারতীয় টেলিভিশন টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় মুখ হিনা খান। জনপ্রিয় টিভি সিরিয়াল ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’-এ অক্ষরা চরিত্রে অভিনয়ের জন্য তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। টেলিভিশন সাফল্যের পাশাপাশি হিনা ‘বিগ বস’ এবং ‘খতরন কে খিলাড়ি’র মতো রিয়্যালিটি শোতে অংশগ্রহণ করেছেন। তারপর তাকে ‘হ্যাকড’ সিনেমায় দেখা গেছে।

হঠাৎ করে লিপস্টিক নিয়ে পড়ার কারণ হলো— প্রতি বছরের ২৯ জুলাই দিনটিকে বিশ্ব জুড়ে পালন করা হয় ‘আন্তর্জাতিক লিপস্টিক দিবস’ হিসেবে। না, এ দিবসে নেই কোনো সরকারি ছুটি। তবে বিশ্বব্যাপী সৌন্দর্যপ্রেমী, মেকআপ শিল্পী আর কসমেটিকস ইন্ডাস্ট্রির কাছে দিনটির অত্যন্ত গুরুত্ব বহন করে।
১০ দিন আগে
পাখির ছানারা যেমন একদিন বাসা ছেড়ে আকাশে উড়ে যায়, সন্তানেরাও তেমনি একদিন নিজের পৃথিবী গড়তে বেরিয়ে পড়ে। বাবা-মা শুধু বাসাটা আগলে রাখেন, যতদিন দরকার। তারপর একদিন বারান্দা খালি হয়ে যায়। থেকে যায় কয়েকটি শুকনো খড়কুটো, কিছু পালক, কিছু নীরবতা আর ভোরবেলার সেই বিষণ্ন অথচ মধুর ঘুঘুর ডাক।
১৪ দিন আগে
ভিক্টোরিয়া ওকাম্পোর আতিথ্যে কাটানো দুই মাসের স্মৃতি, অনুভূতি, নীরবতা ও অন্তর্জগতের আবেগকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ম্যাড থেটারের দ্বিতীয় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির একাদশ প্রদর্শনী অনু
১৬ দিন আগে
১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাই লেফট ফুট’ ছবিতে ক্রিস ব্রাউনের মায়ের (ব্রিজেট ফ্যাগন ব্রাউন) মর্মস্পর্শী চরিত্রে অভিনয় করে তিনি একাডেমি পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতে নেন। তার এই অভাবনীয় সাফল্য তৎকালীন আইরিশ চলচ্চিত্র শিল্পের জন্য এক যুগান্তকারী মোড় এনে দিয়েছিল, যা দেশটির পরবর্তী সিনেমা
২১ দিন আগে