রাশমিকার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন বিজয়

বিনোদন ডেস্ক

দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়ক বিজয় দেবেরাকোন্ডার ব্যক্তিগত জীবন ঘিরে রয়েছে নানা গুঞ্জন। বিশেষ করে ‘পুষ্পা’খ্যাত অভিনেত্রী রাশমিকা মান্দানার সঙ্গে সম্পর্কের খবর দীর্ঘদিন ধরেই শিরোনামে উঠে আসছে। যদিও দুজনের কেউই এখন পর্যন্ত নিজেদের সম্পর্ক নিয়ে সরাসরি কিছু বলেননি। এদিকে, সম্প্রতি এক সাক্ষাৎকারে বিজয় দেবেরাকোন্ডা তাঁর ব্যক্তিগত জীবনের বিভিন্ন বিষয়ে মুখ খুলেছেন।

যেখানে বিজয় তার সম্পর্কের বিষয়ে সরাসরি কিছু বলেননি, তবে স্পষ্টভাবে জানিয়েছেন যে, এখন তিনি প্রেমের সম্পর্কে রয়েছেন। অভিনেতা বলেন, ‘এখন আমি একা নই। আমার জীবনে বিশেষ কেউ আছে, তবে আমি তার নাম বলতে চাই না।’ এরপরই তার ভক্তরা খুশিতে আত্মহারা, কারণ তারা অনেক দিন ধরে রাশমিকার সঙ্গে বিজয়ের সম্পর্কের গুঞ্জন শুনে আসছেন।

সেই সাক্ষাৎকারে প্রেমের বিষয়ে বিজয় বলেন, ‘নিঃশর্ত ভালোবাসা একটি রোমান্টিক অনুভূতি, কিন্তু আমার ক্ষেত্রে, ভালোবাসা কখনোই নিঃশর্ত নয়। ভালোবাসা আসে কিছু প্রত্যাশা নিয়ে। তবে আমি জানি, ভালোবাসা অনুভব করার মুহূর্তে কী হয়, সেটা আমি অনুভব করেছি।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি, আমি এখনও জীবনে এমন কাউকে পাইনি যিনি তার সঙ্গী থেকে কোনো প্রত্যাশা রাখেন না। ভালোবাসা হতে পারে অনেক বড় অনুভূতি, তবে এর মধ্যে কিছুটা প্রত্যাশা তো থাকতে হবেই।’

এ ছাড়াও তিনি বিয়ে নিয়ে খোলাখুলি বলেন, ‘আমি মনে করি না যে আমার ক্যারিয়ারের মাঝখানে বিয়ে কোনো প্রভাব ফেলবে। তবে নারীদের জন্য এটি একটু কঠিন হতে পারে, কারণ পেশাগত জীবনের সঙ্গে ব্যক্তিগত জীবনকে সামলানো সহজ নয়।’

এদিকে, বিজয় তার সহশিল্পীর সঙ্গে সম্পর্ক নিয়ে এক প্রশ্নের উত্তরে বলেন, ‘হ্যাঁ, আমি একাধিকবার সহঅভিনেত্রীদের সঙ্গে ডেট করেছি। তবে আমি ডেটিং করি না। আমি তখনই বাইরে যাই, যখন আমি কাউকে ভালোভাবে চিনি এবং বন্ধুত্বের একটা দৃঢ় সম্পর্ক গড়ে ওঠে।’

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

রাঙা ঠোঁটের মোহনীয়তা— আত্মবিশ্বাসের সঙ্গে বিপ্লবেরও প্রতীক

হঠাৎ করে লিপস্টিক নিয়ে পড়ার কারণ হলো— প্রতি বছরের ২৯ জুলাই দিনটিকে বিশ্ব জুড়ে পালন করা হয় ‘আন্তর্জাতিক লিপস্টিক দিবস’ হিসেবে। না, এ দিবসে নেই কোনো সরকারি ছুটি। তবে বিশ্বব্যাপী সৌন্দর্যপ্রেমী, মেকআপ শিল্পী আর কসমেটিকস ইন্ডাস্ট্রির কাছে দিনটির অত্যন্ত গুরুত্ব বহন করে।

১০ দিন আগে

বারান্দার ঘুঘু: এক শহুরে সংসারের নীরব অতিথি

পাখির ছানারা যেমন একদিন বাসা ছেড়ে আকাশে উড়ে যায়, সন্তানেরাও তেমনি একদিন নিজের পৃথিবী গড়তে বেরিয়ে পড়ে। বাবা-মা শুধু বাসাটা আগলে রাখেন, যতদিন দরকার। তারপর একদিন বারান্দা খালি হয়ে যায়। থেকে যায় কয়েকটি শুকনো খড়কুটো, কিছু পালক, কিছু নীরবতা আর ভোরবেলার সেই বিষণ্ন অথচ মধুর ঘুঘুর ডাক।

১৪ দিন আগে

রবীন্দ্রনাথ-ভিক্টোরিয়ার স্মৃতিতে ২৫ জুলাই শিল্পকলায় ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

ভিক্টোরিয়া ওকাম্পোর আতিথ্যে কাটানো দুই মাসের স্মৃতি, অনুভূতি, নীরবতা ও অন্তর্জগতের আবেগকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ম্যাড থেটারের দ্বিতীয় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির একাদশ প্রদর্শনী অনু

১৬ দিন আগে

অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকারের প্রয়াণ

১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাই লেফট ফুট’ ছবিতে ক্রিস ব্রাউনের মায়ের (ব্রিজেট ফ্যাগন ব্রাউন) মর্মস্পর্শী চরিত্রে অভিনয় করে তিনি একাডেমি পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতে নেন। তার এই অভাবনীয় সাফল্য তৎকালীন আইরিশ চলচ্চিত্র শিল্পের জন্য এক যুগান্তকারী মোড় এনে দিয়েছিল, যা দেশটির পরবর্তী সিনেমা

২১ দিন আগে