৬ বছর প্রেমের পর আজ শিরিন শিলার বিয়ে

বিনোদন প্রতিবেদক

বিয়ে করছেন ঢালিউড নায়িকা শিরিন শিলা। আজ (১০ অক্টোবর) বৃহস্পতিবার রাতে প্রেমিক আবিদুল মোহাইমিন সাজিল ও শিলার বিয়ের অনুষ্ঠান। রাজধানীর একটি কমিউনিটি সেন্টারে পারিবারিকভাবে এই বিয়ের আয়োজন করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন শিলা।

শিলা ও সাজিলের পরিচয় ছয় বছর আগে, ২০১৮ সালের ৫ অক্টোবর। পরিচয়ের মাসেই বিয়ে করতে যাচ্ছেন শাকিব খানের ‘হিটম্যান’ সিনেমার এই অভিনেত্রী। তার প্রেমিক সাজিল পেশায় একজন ফার্মাসিস্ট।

শিলা বলেন, ‘এখন বিউটি পার্লারে। এতদিন পর্দার জন্য বউ সেজেছি। আজ সত্যি সত্যি বউ সাজাবো। ভেবেছিলাম, “কবুল” বলে সবাইকে ছবিসহ সুসংবাদটা দেব। কিন্তু কীভাবে যেন আপনি জেনে গেছেন!’

একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত শিলার হবু বর সাজিল। তার কথা জানতে চাইলে শিলা বলেন, ‘আমাদের অনেকদিনের পরিচয় ও বোঝাপড়া। দুই পরিবারের উপস্থিতিতে আজ আকদ হচ্ছে। আগামী বছরের জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে হবে বিবাহত্তোর সংবর্ধনা।’

ওয়াজেদ আলী সুমনের ‘হিটম্যান’ দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেছিলেন শিরিন শিলা। এ ছবিতে শাকিব খানের নায়িকা ছিলেন অপু বিশ্বাস। মূল নায়িকা না হলেও ওই ছবিতে দর্শকের নজর কেড়েছিলেন শিলা। পরে তাকে পাওয়া যায় শাহীন সুমন পরিচালিত ‘মিয়া বিবি রাজি’, মেহেদি হাসানের ‘শেষ বাজি’ সিনেমায়। এই মুহূর্তে প্রেক্ষাগৃহে চলছে শিলা অভিনীত ছবি ‘জিম্মি’।

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

রাঙা ঠোঁটের মোহনীয়তা— আত্মবিশ্বাসের সঙ্গে বিপ্লবেরও প্রতীক

হঠাৎ করে লিপস্টিক নিয়ে পড়ার কারণ হলো— প্রতি বছরের ২৯ জুলাই দিনটিকে বিশ্ব জুড়ে পালন করা হয় ‘আন্তর্জাতিক লিপস্টিক দিবস’ হিসেবে। না, এ দিবসে নেই কোনো সরকারি ছুটি। তবে বিশ্বব্যাপী সৌন্দর্যপ্রেমী, মেকআপ শিল্পী আর কসমেটিকস ইন্ডাস্ট্রির কাছে দিনটির অত্যন্ত গুরুত্ব বহন করে।

১০ দিন আগে

বারান্দার ঘুঘু: এক শহুরে সংসারের নীরব অতিথি

পাখির ছানারা যেমন একদিন বাসা ছেড়ে আকাশে উড়ে যায়, সন্তানেরাও তেমনি একদিন নিজের পৃথিবী গড়তে বেরিয়ে পড়ে। বাবা-মা শুধু বাসাটা আগলে রাখেন, যতদিন দরকার। তারপর একদিন বারান্দা খালি হয়ে যায়। থেকে যায় কয়েকটি শুকনো খড়কুটো, কিছু পালক, কিছু নীরবতা আর ভোরবেলার সেই বিষণ্ন অথচ মধুর ঘুঘুর ডাক।

১৪ দিন আগে

রবীন্দ্রনাথ-ভিক্টোরিয়ার স্মৃতিতে ২৫ জুলাই শিল্পকলায় ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

ভিক্টোরিয়া ওকাম্পোর আতিথ্যে কাটানো দুই মাসের স্মৃতি, অনুভূতি, নীরবতা ও অন্তর্জগতের আবেগকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ম্যাড থেটারের দ্বিতীয় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির একাদশ প্রদর্শনী অনু

১৬ দিন আগে

অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকারের প্রয়াণ

১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাই লেফট ফুট’ ছবিতে ক্রিস ব্রাউনের মায়ের (ব্রিজেট ফ্যাগন ব্রাউন) মর্মস্পর্শী চরিত্রে অভিনয় করে তিনি একাডেমি পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতে নেন। তার এই অভাবনীয় সাফল্য তৎকালীন আইরিশ চলচ্চিত্র শিল্পের জন্য এক যুগান্তকারী মোড় এনে দিয়েছিল, যা দেশটির পরবর্তী সিনেমা

২১ দিন আগে