দর্শকখরার মুখে শাকিব খানের ‘দরদ’

ডেস্ক, রাজনীতি ডটকম

বেশ কয়েক বছর ধরে ঢাকাই সিনেমা ঈদকেন্দ্রিক। ঈদ ছাড়া সিনেমা মুক্তি পেলে ব্যবসা অনিশ্চিত। ঈদ ছাড়া শাকিব খানও ব্যর্থ। তার প্রমাণ মিলেছে সদ্য মুক্তিপ্রাপ্ত ‘দরদ’ সিনেমায়। অনন্য মামুন পরিচালিত সিনেমাটি শুরু থেকেই বিতর্কিত।

বিতর্ক মাথায় নিয়েই শুক্রবার (১৫ নভেম্বর) সারাদেশে মুক্তি পেয়েছে সিনেমা ‘দরদ’। প্রথম দিন সিনেমাটি মন্দের ভালো চললেও দ্বিতীয় দিন থেকে হতাশ হন দর্শক থেকে শুরু করে হল মালিকরাও। ক্রমেই কমতে থাকে দর্শক। মুক্তির দ্বিতীয় দিনেই দর্শকখরার মুখে পড়ে সিনেমাটি। এতে প্রমাণিত ঈদ ছাড়া ব্যর্থ শাকিব খান!

গত কয়েকমাস আগে সিনেমাটি নিয়ে শাকিব ভক্তদের মাঝে প্রত্যাশার পারদ তুঙ্গে ছিল। কিন্তু ক্রমান্বয়ে সেটা স্তিমিত হয়ে যায়। শাকিবের সিনেমা দিয়ে যেখানে বাজিমাত করার কথা, সেখানে পুঁজি তোলার শঙ্কায় আছেন সিঙ্গেল স্ক্রিনের হলমালিকরা। সমালোচকরা বলছেন, দরদ দিয়ে শাকিব খান দর্শকদের প্রত্যাশা খুব একটা পূরণ করতে পারেনি। বাংলাদেশের পাশাপাশি সিনেমাটি বিদেশের আরও কয়েকটি দেশে মুক্তি পেয়েছে। সেখানেও সিনেমাটি মন্দের ভালো চলছে। ‘দরদ’ প্রথম প্যান ইন্ডিয়া সিনেমা হলেও ভারতে মুক্তি পায়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার মধুমতি সিনেমা হলে ‘দরদ’ সিনেমার দ্বিতীয় দিনে বেলা সাড়ে তিনটার শো ছিল দর্শকশূন্য। ডিসিতে মাত্র ১২ থেকে ১৫ জন দর্শক সিনেমাটি দেখেছেন।

বেশ কয়েকটি হলের দায়িত্বরত কর্মচারীর সঙ্গে কথা বলে জানা গেছে, সব জায়গায় একই চিত্র। কোনো শোতে আশানুরূপ দর্শক পাওয়া যাচ্ছে না। এভাবে চললে পুঁজি তো দূরের কথা বিদ্যুৎ বিল ওঠানো অসম্ভব বলে মনে করছেন তারা।

শাকিবের সিনেমা দিয়ে সিনেপ্লেক্সের যুগে পা রাখল যশোরের ঐতিহ্যবাহী মণিহার সিনেমা হল। তবে প্রথম দিন সিনেমাটি মন্দের ভালো চললেও দ্বিতীয় দিন থেকেই ছন্দপতন। সিনেমাটি নিয়ে হলফেরত দর্শকরা প্রতিক্রিয়ায় জানিয়েছেন, তারা গল্প বুঝতে পারেন নাই। শাকিব খানের অভিনয় পছন্দ হলেও গল্পে রয়েছে গোঁজামিল। ‘দরদ’ দেখে হতাশ অধিকাংশ দর্শক!

এদিকে, মাস ছয়েক আগেই ‘দরদ’ সিনেমার গল্প নকলের অভিযোগ তুলেছিলেন চিত্রনায়ক-প্রযোজক আদর আজাদ। গেল ঈদে তার ‘লিপস্টিক’ সিনেমা মুক্তি পেয়েছে। এর গল্প থেকেই নাকি ‘দরদ’ সিনেমার গল্প নকল করা হয়েছে। মুক্তি পর সেই অভিযোগের সত্যতা পেয়েছেন দর্শকরা। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্টে সে কথা জানিয়েছেন তারা। তবে পরিচালক অনন্য মামুন নকল মানতে নারাজ।

সাইকো থ্রিলার গল্পের সিনেমা ‘দরদ’ তৈরি হয়েছে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায়। অভিনয়েও রয়েছেন দুই দেশের শিল্পীরা। শাকিব খান, সোনাল চৌহান ছাড়া আরও অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল দেব, রাজেশ শর্মা, সাফা মারওয়া, ইমতু রাতিশ, বিশ্বজিৎ চক্রবর্তী, রিও প্রমুখ।

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

রাঙা ঠোঁটের মোহনীয়তা— আত্মবিশ্বাসের সঙ্গে বিপ্লবেরও প্রতীক

হঠাৎ করে লিপস্টিক নিয়ে পড়ার কারণ হলো— প্রতি বছরের ২৯ জুলাই দিনটিকে বিশ্ব জুড়ে পালন করা হয় ‘আন্তর্জাতিক লিপস্টিক দিবস’ হিসেবে। না, এ দিবসে নেই কোনো সরকারি ছুটি। তবে বিশ্বব্যাপী সৌন্দর্যপ্রেমী, মেকআপ শিল্পী আর কসমেটিকস ইন্ডাস্ট্রির কাছে দিনটির অত্যন্ত গুরুত্ব বহন করে।

১০ দিন আগে

বারান্দার ঘুঘু: এক শহুরে সংসারের নীরব অতিথি

পাখির ছানারা যেমন একদিন বাসা ছেড়ে আকাশে উড়ে যায়, সন্তানেরাও তেমনি একদিন নিজের পৃথিবী গড়তে বেরিয়ে পড়ে। বাবা-মা শুধু বাসাটা আগলে রাখেন, যতদিন দরকার। তারপর একদিন বারান্দা খালি হয়ে যায়। থেকে যায় কয়েকটি শুকনো খড়কুটো, কিছু পালক, কিছু নীরবতা আর ভোরবেলার সেই বিষণ্ন অথচ মধুর ঘুঘুর ডাক।

১৪ দিন আগে

রবীন্দ্রনাথ-ভিক্টোরিয়ার স্মৃতিতে ২৫ জুলাই শিল্পকলায় ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

ভিক্টোরিয়া ওকাম্পোর আতিথ্যে কাটানো দুই মাসের স্মৃতি, অনুভূতি, নীরবতা ও অন্তর্জগতের আবেগকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ম্যাড থেটারের দ্বিতীয় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির একাদশ প্রদর্শনী অনু

১৬ দিন আগে

অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকারের প্রয়াণ

১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাই লেফট ফুট’ ছবিতে ক্রিস ব্রাউনের মায়ের (ব্রিজেট ফ্যাগন ব্রাউন) মর্মস্পর্শী চরিত্রে অভিনয় করে তিনি একাডেমি পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতে নেন। তার এই অভাবনীয় সাফল্য তৎকালীন আইরিশ চলচ্চিত্র শিল্পের জন্য এক যুগান্তকারী মোড় এনে দিয়েছিল, যা দেশটির পরবর্তী সিনেমা

২১ দিন আগে