ডেস্ক, রাজনীতি ডটকম

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা প্রেম করছেন- এমন গুঞ্জন বেশ কয়েক বছর ধরেই শোনা গেছে বলিউড অন্দরে। যদিও প্রেম, বিয়ে, এসব নিয়ে কখনও কথা বলতে শোনা যায়নি সোনাক্ষীকে।
তবে এবার ভারতীয় সংবাদমাধ্যমের খবর বলছে, এ মাসেই বিয়ের পিঁড়িতে বসছেন সোনাক্ষী সিনহা। বিয়ের তারিখও চূড়ান্ত হয়ে গেছে। আগামী ২৩ জুন বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই অভিনেত্রী। পাত্র জাহির ইকবাল।
টাইমস নাউ জানিয়েছে, প্রেমের বিষয়টি নিয়ে কখনও কথা না বললেও খুব বেশিদিন চাপা রাখতে পারেননি সোনাক্ষী-জাহির। বহু অনুষ্ঠানেই একসঙ্গে দেখা গেছে তাদের। কখনও হাত ধরে সিনেমা দেখতেও গেছেন আবার কখনও ডিনার ডেটে। সম্প্রতি সালমান খানের পার্টিতেও একসঙ্গে দেখা গিয়েছিল সোনাক্ষী-জাহিরকে।
জানা গেছে, সোনাক্ষী-জাহিরের পরিবারের এই সম্পর্কে সম্মতি রয়েছে। দুই পরিবারই তাদের আশীর্বাদ দিতে বিয়ের দিন উপস্থিত থাকবেন।
গত দুই বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছে সোনাক্ষী-জাহির। উইকিপিডিয়া অনুসারে বর্তমানে সোনাক্ষীর বয়স ৩৭ আর জাহিরের ৩৫। ‘নোটবুক’, ‘ডবল এক্সএল’, ‘ব্লকবাস্টার’-এর মতো সিনেমায় দেখা গিয়েছে জাহিরকে।

হঠাৎ করে লিপস্টিক নিয়ে পড়ার কারণ হলো— প্রতি বছরের ২৯ জুলাই দিনটিকে বিশ্ব জুড়ে পালন করা হয় ‘আন্তর্জাতিক লিপস্টিক দিবস’ হিসেবে। না, এ দিবসে নেই কোনো সরকারি ছুটি। তবে বিশ্বব্যাপী সৌন্দর্যপ্রেমী, মেকআপ শিল্পী আর কসমেটিকস ইন্ডাস্ট্রির কাছে দিনটির অত্যন্ত গুরুত্ব বহন করে।
১০ দিন আগে
পাখির ছানারা যেমন একদিন বাসা ছেড়ে আকাশে উড়ে যায়, সন্তানেরাও তেমনি একদিন নিজের পৃথিবী গড়তে বেরিয়ে পড়ে। বাবা-মা শুধু বাসাটা আগলে রাখেন, যতদিন দরকার। তারপর একদিন বারান্দা খালি হয়ে যায়। থেকে যায় কয়েকটি শুকনো খড়কুটো, কিছু পালক, কিছু নীরবতা আর ভোরবেলার সেই বিষণ্ন অথচ মধুর ঘুঘুর ডাক।
১৪ দিন আগে
ভিক্টোরিয়া ওকাম্পোর আতিথ্যে কাটানো দুই মাসের স্মৃতি, অনুভূতি, নীরবতা ও অন্তর্জগতের আবেগকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ম্যাড থেটারের দ্বিতীয় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির একাদশ প্রদর্শনী অনু
১৬ দিন আগে
১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাই লেফট ফুট’ ছবিতে ক্রিস ব্রাউনের মায়ের (ব্রিজেট ফ্যাগন ব্রাউন) মর্মস্পর্শী চরিত্রে অভিনয় করে তিনি একাডেমি পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতে নেন। তার এই অভাবনীয় সাফল্য তৎকালীন আইরিশ চলচ্চিত্র শিল্পের জন্য এক যুগান্তকারী মোড় এনে দিয়েছিল, যা দেশটির পরবর্তী সিনেমা
২১ দিন আগে