আফ্রিদির বিয়ে কেন্দ্র করে বুলিং, রাইসার আক্ষেপ

ডেস্ক, রাজনীতি ডটকম

গত ৫ আগস্ট গণ-আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ইনফ্লুয়েন্সারদের মধ্যে সমালোচনার শীর্ষে ছিলেন দেশের পরিচিত ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সবখান থেকেই যেন প্রায় হারিয়ে গেছিলেন তিনি। তবে সম্প্রতি আবারও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন তিনি।

কারণটি অবশ্য বর্তমানে সবারই জানা। নানা বিতর্কের মধ্যেই ঘরোয়া আয়োজনেই চুপিসারে বিয়ে সেরেছেন তিনি। আর আফ্রিদির বিয়ের পর তার স্ত্রীর পরিচয় নিয়ে বিভ্রাটের সৃষ্টি হয়েছে। প্রথমে দাবি করা হয়, রাইসা নামের এক তরুণীকে বিয়ে করেছেন তিনি। যিনি টিকটকে বেশ পরিচিত।

তবে রাইসা জানালেন, তিনি নন জমজ বোন রিসাকে বিয়ে করেছেন আফ্রিদি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলিংয়ের শিকার হয়েছেন এই তরুণী।

মূলত রাইসা ও রিজা জমজ বোন। তাদের দু’জনের চেহারার বেশ মিল রয়েছে। যে কারণে অনেকেই রিসাকে রাইসা ভেবে তৌহিদ আফ্রিদির বউ বলে পরিচয় দিচ্ছেন।

বিষয়টি নিয়ে বেশ বিভ্রান্তিতে পড়েছেন রাইসা। কারণ তিনি আগে থেকেই বিবাহিত। ফলে তৌহিদ আফ্রিদির সঙ্গে তার বিয়ের খবর ছড়িয়ে যে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে তাতে করে ক্ষতির শিকার হচ্ছেন এই তরুণী।

এ বিষয়ে রাইসা বলেন, ‘আমি আর আমার বোন কেউই টিকটক স্টার না। আমাকে টিকটকে দেখেছে, এমন মানুষও আপনি তেমন খুঁজে পাবেন না। তবে হ্যাঁ, আমি ব্র্যান্ড প্রমোট করি। কিন্তু ২০২৩ বিয়ে এবং এরপর মা হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলাম না। আমার পরিবার, স্বামীর পরিবারের একটা ভালো পরিচিতি আছে। এরপরও বুলিংয়ের শিকার হতে হচ্ছে। বিষয়গুলো নিয়ে আমি প্রয়োজনে আইনি ব্যবস্থা নেব।’

এই তরুণী আরও বলেন, ‘পরিবারের কিছু ঘনিষ্ঠ মানুষের উপস্থিতিতে আফ্রিদি ও রিসার কাবিন হয়েছে। আমরা চাচ্ছিলাম, আনুষ্ঠানিক ঘোষণার পর সব সামনে আসুক। কিন্তু একটি অ্যাকাউন্ট থেকে বিয়ের বিভিন্ন মুহূর্ত সামনে এসেছে। এরপরই অনেকে ভুল তথ্য দিয়ে সেগুলো ভাইরাল করেছেন। আমরা সেগুলো চিহ্নিত করার চেষ্টা করছি। এরপরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে বিয়ে নিয়ে তৌহিদ আফ্রিদির ভাষ্য, ‘মেয়েকে দেখতে গিয়ে তাদের বাড়িতে বিয়ে করে ফেলেছি। পারিবারিক আয়োজনেই হয়েছে তা। আর সেই আয়োজনে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা উপস্থিত ছিলেন। পরে বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনার অনুষ্ঠান করা হবে।’

উল্লেখ্য, ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর হিসেবে আলোচিত তৌহিদ আফ্রিদি। ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউবে রয়েছে তার লাখ লাখ অনুসারী। বর্তমানে তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ৬৩ লাখের বেশি।

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

রাঙা ঠোঁটের মোহনীয়তা— আত্মবিশ্বাসের সঙ্গে বিপ্লবেরও প্রতীক

হঠাৎ করে লিপস্টিক নিয়ে পড়ার কারণ হলো— প্রতি বছরের ২৯ জুলাই দিনটিকে বিশ্ব জুড়ে পালন করা হয় ‘আন্তর্জাতিক লিপস্টিক দিবস’ হিসেবে। না, এ দিবসে নেই কোনো সরকারি ছুটি। তবে বিশ্বব্যাপী সৌন্দর্যপ্রেমী, মেকআপ শিল্পী আর কসমেটিকস ইন্ডাস্ট্রির কাছে দিনটির অত্যন্ত গুরুত্ব বহন করে।

১০ দিন আগে

বারান্দার ঘুঘু: এক শহুরে সংসারের নীরব অতিথি

পাখির ছানারা যেমন একদিন বাসা ছেড়ে আকাশে উড়ে যায়, সন্তানেরাও তেমনি একদিন নিজের পৃথিবী গড়তে বেরিয়ে পড়ে। বাবা-মা শুধু বাসাটা আগলে রাখেন, যতদিন দরকার। তারপর একদিন বারান্দা খালি হয়ে যায়। থেকে যায় কয়েকটি শুকনো খড়কুটো, কিছু পালক, কিছু নীরবতা আর ভোরবেলার সেই বিষণ্ন অথচ মধুর ঘুঘুর ডাক।

১৪ দিন আগে

রবীন্দ্রনাথ-ভিক্টোরিয়ার স্মৃতিতে ২৫ জুলাই শিল্পকলায় ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

ভিক্টোরিয়া ওকাম্পোর আতিথ্যে কাটানো দুই মাসের স্মৃতি, অনুভূতি, নীরবতা ও অন্তর্জগতের আবেগকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ম্যাড থেটারের দ্বিতীয় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির একাদশ প্রদর্শনী অনু

১৬ দিন আগে

অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকারের প্রয়াণ

১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাই লেফট ফুট’ ছবিতে ক্রিস ব্রাউনের মায়ের (ব্রিজেট ফ্যাগন ব্রাউন) মর্মস্পর্শী চরিত্রে অভিনয় করে তিনি একাডেমি পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতে নেন। তার এই অভাবনীয় সাফল্য তৎকালীন আইরিশ চলচ্চিত্র শিল্পের জন্য এক যুগান্তকারী মোড় এনে দিয়েছিল, যা দেশটির পরবর্তী সিনেমা

২১ দিন আগে