ডেস্ক, রাজনীতি ডটকম

শিশুশিল্পী হিসেবে বড় পর্দায় পা রাখেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। বেশ কিছু সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। বিভিন্ন সময় তাকে নিয়ে প্রেমের গুঞ্জন চাউর হয়েছে। বিশেষ করে ইউটিউবার তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেমের গুঞ্জন জোরালোভাবে ছড়ায়।
তৌহিদ আফ্রিদির সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে এর আগেও কথা বলেছেন দীঘি। ফের বিষয়টি নিয়ে কথা বললেন তিনি। মূলত, একটি অ্যাওয়ার্ড প্রধান অনুষ্ঠানে যোগ দিয়ে ব্যক্তিগত জীবনের ব্যাপারটি নিয়ে কথা বলেন।
দীঘি বলেন, ‘আফ্রিদির সঙ্গে আমার কখনো প্রেমের সম্পর্ক ছিল না। সে সব সময় আমার ভালো বন্ধু। আর এখন সে চাপে আছে বা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বলে আমি তার সঙ্গে বন্ধুত্ব রাখব না, এমন নয়। আমি তার বন্ধু আছি, সব সময় থাকব।’
এর আগে দীঘি বলেছিলেন, ‘এ খবর সম্পূর্ণ মিথ্যা, এটা তৌহিদ আফ্রিদি নিজেও বলবে। সে শুধুই আমার বন্ধু।’ কারো সঙ্গে প্রেম করছেন না জানিয়ে দীঘি বলেছিলেন, ‘এটা আমার দ্বারা আসলে সম্ভব না।’
প্রয়াত নায়িকা দোয়েল ও অভিনেতা সুব্রতর মেয়ে প্রার্থনা ফারদিন দিঘী। চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে পরিচিতি লাভ করেন। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে চিত্রনায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

হঠাৎ করে লিপস্টিক নিয়ে পড়ার কারণ হলো— প্রতি বছরের ২৯ জুলাই দিনটিকে বিশ্ব জুড়ে পালন করা হয় ‘আন্তর্জাতিক লিপস্টিক দিবস’ হিসেবে। না, এ দিবসে নেই কোনো সরকারি ছুটি। তবে বিশ্বব্যাপী সৌন্দর্যপ্রেমী, মেকআপ শিল্পী আর কসমেটিকস ইন্ডাস্ট্রির কাছে দিনটির অত্যন্ত গুরুত্ব বহন করে।
১০ দিন আগে
পাখির ছানারা যেমন একদিন বাসা ছেড়ে আকাশে উড়ে যায়, সন্তানেরাও তেমনি একদিন নিজের পৃথিবী গড়তে বেরিয়ে পড়ে। বাবা-মা শুধু বাসাটা আগলে রাখেন, যতদিন দরকার। তারপর একদিন বারান্দা খালি হয়ে যায়। থেকে যায় কয়েকটি শুকনো খড়কুটো, কিছু পালক, কিছু নীরবতা আর ভোরবেলার সেই বিষণ্ন অথচ মধুর ঘুঘুর ডাক।
১৪ দিন আগে
ভিক্টোরিয়া ওকাম্পোর আতিথ্যে কাটানো দুই মাসের স্মৃতি, অনুভূতি, নীরবতা ও অন্তর্জগতের আবেগকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ম্যাড থেটারের দ্বিতীয় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির একাদশ প্রদর্শনী অনু
১৬ দিন আগে
১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাই লেফট ফুট’ ছবিতে ক্রিস ব্রাউনের মায়ের (ব্রিজেট ফ্যাগন ব্রাউন) মর্মস্পর্শী চরিত্রে অভিনয় করে তিনি একাডেমি পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতে নেন। তার এই অভাবনীয় সাফল্য তৎকালীন আইরিশ চলচ্চিত্র শিল্পের জন্য এক যুগান্তকারী মোড় এনে দিয়েছিল, যা দেশটির পরবর্তী সিনেমা
২১ দিন আগে