বিনোদন ডেস্ক

বহু বছর ধরে প্রেম ও ডেটিংয়ের পর আজ বিয়ে সেরেছেন বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং এবং অভিনেতা-প্রযোজক জ্যাকি ভাগনানি। আজ বিকেলে ভারতের গোয়ায় পাঞ্জাবি রীতি মেনে বিয়ে সারেন তাঁরা। বিয়েতে দুই পরিবারের সদস্যদের বাইরে দেখা গেছে একাধিক বলিউড তারকাকে।
দক্ষিণ গোয়ার আইটিসি হোটেলে বসে তাদের বিয়ের আসর। পরিবার, ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুদের বাইরে উপস্থিত ছিলেন শিল্পা শেঠি, অক্ষয় কুমার, টাইগার শ্রফ, বরুণ ধাওয়ান, অনন্যা পাণ্ডে, আদিত্য রায় কাপুর, আয়ুষ্মান খুরানা, অর্জুন খুরানা, ডেভিড ধাওয়ান প্রমুখ। গত ১৯ ফেব্রুয়ারি থেকে তাঁদের বিয়ের অনুষ্ঠানিকতা শুরু হয়। গত ১৯ তারিখ হলুদ ও ২০ তারিখ সংগীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ২০২১ সালের অক্টোবরে রাকুল প্রীতের জন্মদিনে এক ইনস্টাগ্রাম পোস্টে প্রেমের বিষয়টি জানান প্রেমিক জ্যাকি ভগনানি। এরপর থেকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে নিয়মিত দেখা গেছে দুজনকে।
রাকুল প্রীতকে সবশেষ ‘থ্যাংক গড’ সিনেমায় দেখা গেছে। ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘ইন্ডিয়ান’ সিনেমার সিকুয়্যাল ‘ইন্ডিয়ান ২’ সিনেমায় পাওয়া যাবে। এতে কমল হাসানের বিপরীতে অভিনয় করেছেন প্রীত। কমল হাসান ছাড়াও এতে আরও অভিনয় করেছেন—ববি সিমহা ও প্রিয়া ভবানী। সিনেমাটির প্রথম ভাগ মুক্তি পেয়েছিল ১৯৯৬ সালে।
শুধু হিন্দি ভাষায় নয়, তেলুগু, তামিল এবং কন্নড় ভাষার সিনেমাতেও তুমুল জনপ্রিয় রাকুল প্রীত। বলিউডে ক্যারিয়ার শুরু করার আগে তিনি দক্ষিণ ভারতের সিনেমায় পরিচিত মুখ হয়ে ওঠেন। ২০১৪ সালে ‘ইয়ারিয়া’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর। বলিউডেও বেশ সফল তিনি।
সূত্র: হিন্দুস্থান টাইমস

হঠাৎ করে লিপস্টিক নিয়ে পড়ার কারণ হলো— প্রতি বছরের ২৯ জুলাই দিনটিকে বিশ্ব জুড়ে পালন করা হয় ‘আন্তর্জাতিক লিপস্টিক দিবস’ হিসেবে। না, এ দিবসে নেই কোনো সরকারি ছুটি। তবে বিশ্বব্যাপী সৌন্দর্যপ্রেমী, মেকআপ শিল্পী আর কসমেটিকস ইন্ডাস্ট্রির কাছে দিনটির অত্যন্ত গুরুত্ব বহন করে।
১০ দিন আগে
পাখির ছানারা যেমন একদিন বাসা ছেড়ে আকাশে উড়ে যায়, সন্তানেরাও তেমনি একদিন নিজের পৃথিবী গড়তে বেরিয়ে পড়ে। বাবা-মা শুধু বাসাটা আগলে রাখেন, যতদিন দরকার। তারপর একদিন বারান্দা খালি হয়ে যায়। থেকে যায় কয়েকটি শুকনো খড়কুটো, কিছু পালক, কিছু নীরবতা আর ভোরবেলার সেই বিষণ্ন অথচ মধুর ঘুঘুর ডাক।
১৪ দিন আগে
ভিক্টোরিয়া ওকাম্পোর আতিথ্যে কাটানো দুই মাসের স্মৃতি, অনুভূতি, নীরবতা ও অন্তর্জগতের আবেগকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ম্যাড থেটারের দ্বিতীয় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির একাদশ প্রদর্শনী অনু
১৬ দিন আগে
১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাই লেফট ফুট’ ছবিতে ক্রিস ব্রাউনের মায়ের (ব্রিজেট ফ্যাগন ব্রাউন) মর্মস্পর্শী চরিত্রে অভিনয় করে তিনি একাডেমি পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতে নেন। তার এই অভাবনীয় সাফল্য তৎকালীন আইরিশ চলচ্চিত্র শিল্পের জন্য এক যুগান্তকারী মোড় এনে দিয়েছিল, যা দেশটির পরবর্তী সিনেমা
২১ দিন আগে