ছবি এঁকে মিথিলা কন্যা আয়রার প্রতিবাদ

ডেস্ক, রাজনীতি ডটকম

অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই এই বিপর্যয় নিয়ে সরব ছিলেন। দেশে চলমান এই পরিস্থিতিতে একরকম অস্বাভাবিক জীবন পার করছেন তিনি। সামাজিক মাধ্যমে তার প্রোফাইল ঘাঁটলেই বুঝতে বাকি থাকবে না যে এই মুহূর্তে এক খারাপ সময়ের মধ্যে কাটাচ্ছেন অভিনেত্রী।

তার ফেসবুক প্রোফাইলে দেখা যায়, মূল ছবির বদলে রক্তবর্ণের লাল পর্দা! কোটা আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতায় নিহত ও গণগ্রেপ্তার-হয়রানির ঘটনায় যেন খুব বেশি মর্মাহত তিনি। বিভিন্ন বিদ্রোহী পোস্টের ক্যাপশনের কথাগুলোতে একেকটি প্রতিবাদের সুর।

এই মুহূর্তে কলকাতার সৃজিতের ঘর ছেড়ে মেয়েকে নিয়ে ঢাকায় বাবার বাড়িতে সময় কাটাচ্ছেন মিথিলা। এর আগে অভিনেত্রী তার বিষাদে ভরা মনে কিছুটা শক্তি সঞ্চার করতে মেয়ে আয়রার সঙ্গে কবিতা পাঠ করতে বসেছিলেন। তা সামাজিক মাধ্যমে শেয়ারও করেছিলেন তিনি। এরই মধ্যে চলমান ইস্যুর সঙ্গে সামঞ্জ্যস্য রেখে বেশ চমক দেখালেন মিথিলা কন্যা আয়রা। তা দেখে মা মিথিলা বলেই উঠলেন, ছোটরাও এখন বড় হয়ে গেছে।

বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে নিজের মেয়ের আঁকা কিছু ছবি পোস্ট করেন মিথিলা। ছবিতে দেখা যায়, লাল রক্ত মাখা শরীরে একটি বেদীতে পড়ে আছে কিছু নিথর শরীর। সঙ্গে পাশে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে আরও কিছু মানুষ। তার একটি প্ল্যাকার্ডে লেখা 'উই ওয়ান্ট ফ্রিডম'। আরেকটি প্ল্যাকার্ডে লেখে,'উই ওয়ান্ট জাস্টিস'। ওপরের প্রচ্ছদে লেখা, 'মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি'।

মিথিলার মেয়ের আঁকা ছবিটি দেখে বুঝতে বাকি নেই যে দেশে চলমান কোটা আন্দোলন পরিস্থিতিতে সম্প্রতি ঘটে যাওয়া গুলিকাণ্ডের চিত্র এগুলো। তাতে ছবিটি সামাজিক মাধ্যমে শেয়ার করে ক্যাপশনে মিথিলা উল্লেখ করে দেন, ‘আমার মেয়ের আঁকা ছবি। ছোটরাও বড় হয়ে গেলো। এবার বড়দের একটু সুমতি হোক।’

ছবিগুলো দেখে মিথিলার অনুরাগীরা বেশ চমকে যান। কেউ তো লিখেছেন, ‘ওরা আমাদের চেয়ে সাহসী।’ কারও মন্তব্য, ‘ভীষণ সুন্দর এবং বুদ্ধিদীপ্ত।’

এদিকে বৃহস্পতিবার (১ আগস্ট) কোটা আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতায় নিহত ও গণগ্রেপ্তার-হয়রানির ঘটনায় বিক্ষোভ-প্রতিবাদ জানিয়েছে শিল্পী সমাজ। একই সংহতি জানিয়ে এদিন সকালে প্রতিবাদ সমাবেশে যোগ দিয়েছিলেন মিথিলা। সেখানে সকলের সঙ্গে আন্দোলন ঘিরে হত্যার হিসাব ও বিচার করাসহ নির্বিচারে গুলি ও সহিংসতা বন্ধের দাবি জানান।

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

রাঙা ঠোঁটের মোহনীয়তা— আত্মবিশ্বাসের সঙ্গে বিপ্লবেরও প্রতীক

হঠাৎ করে লিপস্টিক নিয়ে পড়ার কারণ হলো— প্রতি বছরের ২৯ জুলাই দিনটিকে বিশ্ব জুড়ে পালন করা হয় ‘আন্তর্জাতিক লিপস্টিক দিবস’ হিসেবে। না, এ দিবসে নেই কোনো সরকারি ছুটি। তবে বিশ্বব্যাপী সৌন্দর্যপ্রেমী, মেকআপ শিল্পী আর কসমেটিকস ইন্ডাস্ট্রির কাছে দিনটির অত্যন্ত গুরুত্ব বহন করে।

১০ দিন আগে

বারান্দার ঘুঘু: এক শহুরে সংসারের নীরব অতিথি

পাখির ছানারা যেমন একদিন বাসা ছেড়ে আকাশে উড়ে যায়, সন্তানেরাও তেমনি একদিন নিজের পৃথিবী গড়তে বেরিয়ে পড়ে। বাবা-মা শুধু বাসাটা আগলে রাখেন, যতদিন দরকার। তারপর একদিন বারান্দা খালি হয়ে যায়। থেকে যায় কয়েকটি শুকনো খড়কুটো, কিছু পালক, কিছু নীরবতা আর ভোরবেলার সেই বিষণ্ন অথচ মধুর ঘুঘুর ডাক।

১৪ দিন আগে

রবীন্দ্রনাথ-ভিক্টোরিয়ার স্মৃতিতে ২৫ জুলাই শিল্পকলায় ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

ভিক্টোরিয়া ওকাম্পোর আতিথ্যে কাটানো দুই মাসের স্মৃতি, অনুভূতি, নীরবতা ও অন্তর্জগতের আবেগকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ম্যাড থেটারের দ্বিতীয় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির একাদশ প্রদর্শনী অনু

১৬ দিন আগে

অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকারের প্রয়াণ

১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাই লেফট ফুট’ ছবিতে ক্রিস ব্রাউনের মায়ের (ব্রিজেট ফ্যাগন ব্রাউন) মর্মস্পর্শী চরিত্রে অভিনয় করে তিনি একাডেমি পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতে নেন। তার এই অভাবনীয় সাফল্য তৎকালীন আইরিশ চলচ্চিত্র শিল্পের জন্য এক যুগান্তকারী মোড় এনে দিয়েছিল, যা দেশটির পরবর্তী সিনেমা

২১ দিন আগে