এক ফ্রেমে প্রিয়াঙ্কা-ক্যাটরিনা-আলিয়া, কোন জটিলতায় নির্মাতা?

ডেস্ক, রাজনীতি ডটকম

প্রায় তিন বছর আগে ঘোষণা দিয়েছিলেন ‘দিল চাহতা হ্যায়’ ও ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র পর তৃতীয় ছবি ‘জি লে জারা’র মধ্য দিয়ে পরিচালনায় ফিরবেন পরিচালক ফারহান আখতার। যেখানে প্রথমবারের মত একসঙ্গে দেখা মেলার কথা বলিউড অভিনেত্রী আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফের।

সেই ঘোষণার পরেও এতদিন ছবিটি নির্মাণের ব্যাপারে কোন অগ্রগতি দেখা যায়নি পরিচালকের পক্ষ থেকে। তবে শেষমেষ আসন্ন ছবিটি নিয়ে মুখ খুললেন পরিচালক ফারহান আখতার।

পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী, পরিচালক ফারহান আখতার এবং এক্সেলের কর্মকর্তারা কীভাবে ‘জি লে জারা’র কাজ শুরু করা যায়, তার সম্ভাব্য সব দিক খুঁটিয়ে দেখছেন। সঙ্গে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

এর মধ্যেই সিনেমার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত এক সূত্র জানাচ্ছে, “জি লে জারা’কে প্রাক প্রোডাকশন পর্যায়ে নিয়ে যাওয়ার আগে স্থগিত রাখা হয়েছিল। তবে বর্তমানে এক্সেলের টিম স্ক্রিপ্টের শেষ মুহূর্তের কাজ করছে। ডেট নিয়ে সমস্যার কারণেই স্থগিত রাখা হয়েছিল ছবিটির কাজ তবে বন্ধ করা হয়নি।’

সূত্রটি জানায় ‘প্রিয়াঙ্কা চোপড়া যখন ভারতে আসেন, সেই সময় ‘জি লে জারা’ নিয়ে তার সঙ্গে কথা বলেছিলেন ফারহান আখতার। ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভাটের সঙ্গেও এই নিয়ে যোগাযোগ করা হয়েছে। তিন অভিনেত্রীই সিনেমার কাজ শুরুর জন্য ইতিবাচক সাড়া দিয়েছেন। এখন তাদের ডেট নিয়ে কাজ চলছে।’

এর আগে গত বছর ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফারহান আখতারও স্বীকার করেছিলেন, ডেট নিয়ে সমস্যা হচ্ছে। তিনি বলেছিলেন, “ডেট নিয়ে কিছু সমস্যা হচ্ছে। প্রিয়াঙ্কা ব্যস্ত সময়সূচি থেকে যে ডেট দিচ্ছেন, তাতে অন্য অভিনেত্রী সময় বের করতে পারছেন না। আবার উল্টোটাও হচ্ছে। আমি ঘোরের মধ্যে রয়েছি। মনে হচ্ছে, সিনেমাটার ভাগ্যে যা আছে তাই হবে। যখন হবার তখন হবে, আমরা সবাই দেখব।”

‘দিল চাহতা হ্যায়’ ও ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র পর এই ট্রিলজির তৃতীয় ছবির জন্য উৎসাহের সঙ্গে অপেক্ষায় অনুরাগীরাও।- পিঙ্কভিলা

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

রাঙা ঠোঁটের মোহনীয়তা— আত্মবিশ্বাসের সঙ্গে বিপ্লবেরও প্রতীক

হঠাৎ করে লিপস্টিক নিয়ে পড়ার কারণ হলো— প্রতি বছরের ২৯ জুলাই দিনটিকে বিশ্ব জুড়ে পালন করা হয় ‘আন্তর্জাতিক লিপস্টিক দিবস’ হিসেবে। না, এ দিবসে নেই কোনো সরকারি ছুটি। তবে বিশ্বব্যাপী সৌন্দর্যপ্রেমী, মেকআপ শিল্পী আর কসমেটিকস ইন্ডাস্ট্রির কাছে দিনটির অত্যন্ত গুরুত্ব বহন করে।

১০ দিন আগে

বারান্দার ঘুঘু: এক শহুরে সংসারের নীরব অতিথি

পাখির ছানারা যেমন একদিন বাসা ছেড়ে আকাশে উড়ে যায়, সন্তানেরাও তেমনি একদিন নিজের পৃথিবী গড়তে বেরিয়ে পড়ে। বাবা-মা শুধু বাসাটা আগলে রাখেন, যতদিন দরকার। তারপর একদিন বারান্দা খালি হয়ে যায়। থেকে যায় কয়েকটি শুকনো খড়কুটো, কিছু পালক, কিছু নীরবতা আর ভোরবেলার সেই বিষণ্ন অথচ মধুর ঘুঘুর ডাক।

১৪ দিন আগে

রবীন্দ্রনাথ-ভিক্টোরিয়ার স্মৃতিতে ২৫ জুলাই শিল্পকলায় ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

ভিক্টোরিয়া ওকাম্পোর আতিথ্যে কাটানো দুই মাসের স্মৃতি, অনুভূতি, নীরবতা ও অন্তর্জগতের আবেগকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ম্যাড থেটারের দ্বিতীয় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির একাদশ প্রদর্শনী অনু

১৬ দিন আগে

অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকারের প্রয়াণ

১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাই লেফট ফুট’ ছবিতে ক্রিস ব্রাউনের মায়ের (ব্রিজেট ফ্যাগন ব্রাউন) মর্মস্পর্শী চরিত্রে অভিনয় করে তিনি একাডেমি পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতে নেন। তার এই অভাবনীয় সাফল্য তৎকালীন আইরিশ চলচ্চিত্র শিল্পের জন্য এক যুগান্তকারী মোড় এনে দিয়েছিল, যা দেশটির পরবর্তী সিনেমা

২১ দিন আগে