যেকোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত নোরা

ডেস্ক, রাজনীতি ডটকম

বলিউডে ড্যান্সার হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন নোরা ফতেহি। নাচের মাধ্যমে হাজার হাজার তরুণের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি। তবে এবার ধীরে ধীরে অভিনেত্রী হিসেবেও নিজের পরিচয় গড়ে তুলছেন নোরা।

‘ক্র্যাক’, ‘মডগাঁও এক্সপ্রেস’—পরপর দুটি ছবিতে পুরোদস্তুর অভিনেত্রী হিসেবে দেখা গেছে তাঁকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নোরা নিজের কাজ নিয়ে খোলামেলা কথা বলেছেন।

নোরা বলেন যে নিজের স্বপ্নকে বাস্তবায়িত করতে তাঁকে নানা সংঘর্ষের মধ্য দিয়ে যেতে হয়েছে। তিনি বলেন, ‘নাচ, অভিনয় তো আছেই; এ ছাড়া আমি নির্মাতা হিসেবে কাজ করারও স্বপ্ন দেখি। অনেকেই স্বপ্ন দেখেন, কিন্তু তাঁরা সেটা পূরণ করার সুযোগ পান না। আমি মনে করি, তাঁদের চেয়ে আমি বেশি ভাগ্যবতী।’

নাচ, অভিনয়, রিয়েলিটি শো, বিভিন্ন অনুষ্ঠানে চূড়ান্ত ব্যস্ততার মধ্যে দিন কাটে নোরার। একসঙ্গে এত কিছু সামলান কীভাবে? জানতে চাইলে অভিনেত্রীর জবাব, ‘আমি শুধু আমার কাজ করে যাই। কাজের কারণেই বেঁচে আছি। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করি। নিজের অভিনয়দক্ষতা বাড়াতেও কাজ করছি। নিজের ভুলত্রুটি ক্রমাগত শুধরে নিচ্ছি। কাল আমি যা ছিলাম, আজ তা নই।’

একই প্রসঙ্গে নোরা আরও বলেন, ‘ইন্ডাস্ট্রিতে ড্যান্সারদের কেউ সিরিয়াস চরিত্রে সুযোগ দিতে চান না। নির্মাতাদের মনে হয়, এরা শুধু আইটেম ড্যান্সই করতে পারবে। আর কিছু নয়। আমি সবার এ ধারণা বদলাতে চাই। আমি চাই, নির্মাতারা বুঝুক যে আমি সব ধরনের চরিত্রে নিজেকে মেলে ধরতে পারব। আমি যেকোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

রাঙা ঠোঁটের মোহনীয়তা— আত্মবিশ্বাসের সঙ্গে বিপ্লবেরও প্রতীক

হঠাৎ করে লিপস্টিক নিয়ে পড়ার কারণ হলো— প্রতি বছরের ২৯ জুলাই দিনটিকে বিশ্ব জুড়ে পালন করা হয় ‘আন্তর্জাতিক লিপস্টিক দিবস’ হিসেবে। না, এ দিবসে নেই কোনো সরকারি ছুটি। তবে বিশ্বব্যাপী সৌন্দর্যপ্রেমী, মেকআপ শিল্পী আর কসমেটিকস ইন্ডাস্ট্রির কাছে দিনটির অত্যন্ত গুরুত্ব বহন করে।

১০ দিন আগে

বারান্দার ঘুঘু: এক শহুরে সংসারের নীরব অতিথি

পাখির ছানারা যেমন একদিন বাসা ছেড়ে আকাশে উড়ে যায়, সন্তানেরাও তেমনি একদিন নিজের পৃথিবী গড়তে বেরিয়ে পড়ে। বাবা-মা শুধু বাসাটা আগলে রাখেন, যতদিন দরকার। তারপর একদিন বারান্দা খালি হয়ে যায়। থেকে যায় কয়েকটি শুকনো খড়কুটো, কিছু পালক, কিছু নীরবতা আর ভোরবেলার সেই বিষণ্ন অথচ মধুর ঘুঘুর ডাক।

১৪ দিন আগে

রবীন্দ্রনাথ-ভিক্টোরিয়ার স্মৃতিতে ২৫ জুলাই শিল্পকলায় ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

ভিক্টোরিয়া ওকাম্পোর আতিথ্যে কাটানো দুই মাসের স্মৃতি, অনুভূতি, নীরবতা ও অন্তর্জগতের আবেগকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ম্যাড থেটারের দ্বিতীয় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির একাদশ প্রদর্শনী অনু

১৬ দিন আগে

অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকারের প্রয়াণ

১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাই লেফট ফুট’ ছবিতে ক্রিস ব্রাউনের মায়ের (ব্রিজেট ফ্যাগন ব্রাউন) মর্মস্পর্শী চরিত্রে অভিনয় করে তিনি একাডেমি পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতে নেন। তার এই অভাবনীয় সাফল্য তৎকালীন আইরিশ চলচ্চিত্র শিল্পের জন্য এক যুগান্তকারী মোড় এনে দিয়েছিল, যা দেশটির পরবর্তী সিনেমা

২১ দিন আগে