সালমানকে বিয়ে করতে চাওয়া এক নারীর হুলুস্থুল কাণ্ড

ডেস্ক, রাজনীতি ডটকম

ভক্তদের বিচিত্র কর্মকাণ্ডে অনেকবার বিপাকে পড়েছেন বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান। এবার পানভেলের ফার্ম হাউজে গিয়ে সালমানকে বিয়ের দাবিতে হুলুস্থুল কাণ্ড করলেন ২৪ বছর বয়সি এক নারী।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ওই নারী দিল্লির বাসিন্দা। পানভেলের ফার্ম হাউজে গিয়ে সালমান খানের সঙ্গে দেখা করতে চান এবং তাকে বিয়ে করতে চান। ওই সময়ে সালমান খান সেখানে ছিলেন না। পরে ওই গ্রামের বাসিন্দারা নারীর বক্তব্য ভিডিও করেন। পাশাপাশি পানভেলের তালুকা থানায় খবর দিলে পুলিশ গিয়ে মেয়েটিকে নিয়ে আসে। এরপর মেয়েটিকে সীল নামে একটি এনজিওর কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়। কারণ মেয়েটি মানসিকভাবে অসুস্থ।

সীলের প্রতিষ্ঠাতা ও যাজক ফিলিপ টাইমস অব ইন্ডিয়াকে বলেন, “গত ২২ মে দিল্লির এই মেয়েটিকে আমাদের আশ্রয়ে আনা হয়েছিল। আমরা তার অবস্থা গুরুতর দেখতে পেয়েছি। সে আমাদের কথা শুনতে চাইছিল না। বরং বলছিল, ‘সালমান খানকে বিয়ে করতে চাই।’ পর্দায় সালমানকে দেখে মেয়েটি গভীরভাবে তার প্রেমে পড়েছে।”

মেয়েটির শারীরিক-মানসিক অবস্থা এখন স্থিতিশীল। তা জানিয়ে ফিলিপ বলেন, ‘আমরা মেয়েটিকে কালামবোলির এমজিএম হাসপাতালে ভর্তি করেছি। সেখানে তার মনোরোগের চিকিৎসা চলছে এবং মেয়েটির মাকে ডেকে আনা হয়েছে। মেয়েটির এমন কাণ্ডে তার পরিবার উদ্বিগ্ন হয়ে পড়েছিল। কারণ মেয়েটি একা পানভেলে গিয়েছিল। আমরা হাসপাতালে ৮ দিন ধরে তার চিকিৎসা করছি। এখন মেয়েটি ভালো আছে এবং বাড়ি চলে যেতে পারবে।’

মেয়েটি সুস্থ হওয়ার পর তার কর্মকাণ্ড নিয়ে অনুতপ্ত। তিনি বলেন, ‘আমি ছোটবেলা থেকেই সালমান খানের সিনেমা দেখি। সরল মনে ভেবে নিই, আমি তাকে বিয়ে করব। পানভেলে যাওয়া এবং চিকিৎসার পর উপলদ্ধি করতে পেরেছি, আমার ভাবনা ভুল ছিল। সালমান খানের একটি জীবন আছে। তিনি তার জীবন যাপন করেন। সিনেমা এবং বাস্তবতা আলাদা বিষয়।’

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

রাঙা ঠোঁটের মোহনীয়তা— আত্মবিশ্বাসের সঙ্গে বিপ্লবেরও প্রতীক

হঠাৎ করে লিপস্টিক নিয়ে পড়ার কারণ হলো— প্রতি বছরের ২৯ জুলাই দিনটিকে বিশ্ব জুড়ে পালন করা হয় ‘আন্তর্জাতিক লিপস্টিক দিবস’ হিসেবে। না, এ দিবসে নেই কোনো সরকারি ছুটি। তবে বিশ্বব্যাপী সৌন্দর্যপ্রেমী, মেকআপ শিল্পী আর কসমেটিকস ইন্ডাস্ট্রির কাছে দিনটির অত্যন্ত গুরুত্ব বহন করে।

১০ দিন আগে

বারান্দার ঘুঘু: এক শহুরে সংসারের নীরব অতিথি

পাখির ছানারা যেমন একদিন বাসা ছেড়ে আকাশে উড়ে যায়, সন্তানেরাও তেমনি একদিন নিজের পৃথিবী গড়তে বেরিয়ে পড়ে। বাবা-মা শুধু বাসাটা আগলে রাখেন, যতদিন দরকার। তারপর একদিন বারান্দা খালি হয়ে যায়। থেকে যায় কয়েকটি শুকনো খড়কুটো, কিছু পালক, কিছু নীরবতা আর ভোরবেলার সেই বিষণ্ন অথচ মধুর ঘুঘুর ডাক।

১৪ দিন আগে

রবীন্দ্রনাথ-ভিক্টোরিয়ার স্মৃতিতে ২৫ জুলাই শিল্পকলায় ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

ভিক্টোরিয়া ওকাম্পোর আতিথ্যে কাটানো দুই মাসের স্মৃতি, অনুভূতি, নীরবতা ও অন্তর্জগতের আবেগকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ম্যাড থেটারের দ্বিতীয় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির একাদশ প্রদর্শনী অনু

১৬ দিন আগে

অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকারের প্রয়াণ

১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাই লেফট ফুট’ ছবিতে ক্রিস ব্রাউনের মায়ের (ব্রিজেট ফ্যাগন ব্রাউন) মর্মস্পর্শী চরিত্রে অভিনয় করে তিনি একাডেমি পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতে নেন। তার এই অভাবনীয় সাফল্য তৎকালীন আইরিশ চলচ্চিত্র শিল্পের জন্য এক যুগান্তকারী মোড় এনে দিয়েছিল, যা দেশটির পরবর্তী সিনেমা

২১ দিন আগে