‘তুফান’ সিনেমা হলে তুফান সৃষ্টি করবে : নাবিলা

ডেস্ক, রাজনীতি ডটকম

মডেল ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। ‘আয়নাবাজি’ ও ‘আগস্ট ১৯৭৫’ ছবিতে অভিনয়ের প্রায় ৩ বছর পরে রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমাতে অভিনয় করেছেন তিনি।

এদিকে সিনেমা মুক্তি উপলক্ষ্যে (১২ জুন) রাতে রাজধানীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন শাকিব খান, অভিনেত্রী মিমি চক্রবর্তী, মাসুমা রহমান নাবিলাসহ অভিনয়শিল্পী এবং কলাকুশলীরা।

সংবাদ সম্মেলন মাসুমা রহমান নাবিলা বলেন, ‘আমি এ ছবির গল্প পড়ার সময় তা ভিজ্যুয়ালাইজ করতে পারছিলাম। তুফান সিনেমা আসলেই তুফান সৃষ্টি করবে।‘

এ অভিনেত্রী জানান, তিনি অনেক খুশি। সেই সঙ্গে যখন জানতে পেরেছিলেন মেগাস্টার শাকিব খান ছবিতে অভিনয় করবেন। এর চেয়ে বিশাল আমাদের জন্য আর কী হতে পারে। শাকিব খানের জন্য হলেও তুফানে অভিনয় করতে হতো।

কাজ থেকে বিরতির প্রসঙ্গে বলেন, ‘আমার অপেক্ষাটা আসলে অনেক বেশি দীর্ঘ হয়ে গিয়েছিলো কারণ আমি আসলে যে রকম সিনেমার সঙ্গে যুক্ত হতে চেয়েছিলাম। ঠিক সে রকম সিনেমা আমার কাছে আসছিল না।’

তিনি বলেন, ‘আয়নাবাজি সিনেমার পরে সবাই আমাকে প্রশ্ন করতো কবে আমি সিনেমায় কাজ করব। সব সময় বলে আসছিলাম সিনেমা করতে চাই। এমনটা নয় যে সিনেমা করতে চায়নি বলে আমাকে দেখা যায়নি।’

উল্লেখ্য, একটি স্কুল ম্যাগাজিন অনুষ্ঠানের উপস্থাপনার মধ্য দিয়ে মিডিয়া জগতে পথ চলা শুরু করেন মাসুমা রহমান নাবিলা। উপস্থাপনা, মডেলিং, টিভি নাটকের পাশাপাশি তিনি তার প্রথম চলচ্চিত্র ‘আয়নাবাজি’ -তে অভিনয়ের মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে ব্যাপক দর্শকপ্রিয়তা অর্জন করেছেন।

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

রাঙা ঠোঁটের মোহনীয়তা— আত্মবিশ্বাসের সঙ্গে বিপ্লবেরও প্রতীক

হঠাৎ করে লিপস্টিক নিয়ে পড়ার কারণ হলো— প্রতি বছরের ২৯ জুলাই দিনটিকে বিশ্ব জুড়ে পালন করা হয় ‘আন্তর্জাতিক লিপস্টিক দিবস’ হিসেবে। না, এ দিবসে নেই কোনো সরকারি ছুটি। তবে বিশ্বব্যাপী সৌন্দর্যপ্রেমী, মেকআপ শিল্পী আর কসমেটিকস ইন্ডাস্ট্রির কাছে দিনটির অত্যন্ত গুরুত্ব বহন করে।

১০ দিন আগে

বারান্দার ঘুঘু: এক শহুরে সংসারের নীরব অতিথি

পাখির ছানারা যেমন একদিন বাসা ছেড়ে আকাশে উড়ে যায়, সন্তানেরাও তেমনি একদিন নিজের পৃথিবী গড়তে বেরিয়ে পড়ে। বাবা-মা শুধু বাসাটা আগলে রাখেন, যতদিন দরকার। তারপর একদিন বারান্দা খালি হয়ে যায়। থেকে যায় কয়েকটি শুকনো খড়কুটো, কিছু পালক, কিছু নীরবতা আর ভোরবেলার সেই বিষণ্ন অথচ মধুর ঘুঘুর ডাক।

১৪ দিন আগে

রবীন্দ্রনাথ-ভিক্টোরিয়ার স্মৃতিতে ২৫ জুলাই শিল্পকলায় ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

ভিক্টোরিয়া ওকাম্পোর আতিথ্যে কাটানো দুই মাসের স্মৃতি, অনুভূতি, নীরবতা ও অন্তর্জগতের আবেগকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ম্যাড থেটারের দ্বিতীয় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির একাদশ প্রদর্শনী অনু

১৬ দিন আগে

অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকারের প্রয়াণ

১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাই লেফট ফুট’ ছবিতে ক্রিস ব্রাউনের মায়ের (ব্রিজেট ফ্যাগন ব্রাউন) মর্মস্পর্শী চরিত্রে অভিনয় করে তিনি একাডেমি পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতে নেন। তার এই অভাবনীয় সাফল্য তৎকালীন আইরিশ চলচ্চিত্র শিল্পের জন্য এক যুগান্তকারী মোড় এনে দিয়েছিল, যা দেশটির পরবর্তী সিনেমা

২১ দিন আগে