ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলাদেশের মৌসুমী, ফেরদৌস ও কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্তর বন্ধুত্বের খবর সবারই জানা।তবে এই তিনজনকে এক ফ্রেমে পাওয়া গেলো বহুদিন পর।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শেষ হলো দু’দিনব্যাপী মহানায়িকা ‘সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। উৎসবে সম্মানীত অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন বাংলাদেশের ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ও বহুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক ফেরদৌস আহমেদ ও দুই বাংলার জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত (উৎসবের শুভেচ্ছাদূত)। একই উৎসবে বিশেষ অতিথি হিসেবে নিমন্ত্রণ পেয়েছিলেন বাংলাদেশের চলচ্চিত্রের প্রিয়দর্শিনীখ্যাত নায়িকা মৌসুমী।
২০১৭ সালে সর্বশেষ তিন বন্ধু ফেরদৌস, মৌসুমী ও ঋতুপর্ণার একসঙ্গে দেখা হয়েছিলো জীবন্ত কিংবদন্তি নায়ক, প্রযোজক, পরিচালক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’র শুটিং চলাকালে। এরপর আর একসঙ্গে দেখা হয়ে উঠেনি তাদের তিনজনের। ‘সুচিত্রা সেন উৎসব’র শেষ দিনে তাদের তিনজনের দেখা হলো।
উৎসবের শেষ দিনে ঋতুপর্ণা (আজীবন সম্মাননা) ও ফেরদৌসের হাতে ‘গেস্ট অব অনার’ সম্মাননা তুলে দেয়া হয়। অনুষ্ঠানে দুই বাংলার ত্রিশেরও অধিক সিনেমা টানা তিনটি হলে সত্যজিৎ রায় হল, জহির রায়হান হল ও তারেক মাসুদ হলে প্রদর্শিত হয়।
ফেরদৌস আহমেদ বলেন, দু'দিন ব্যাপী এই উৎসবে অনেক বাংলা ভাষাভাষী দর্শক সিনেমা দেখতে এসেছিলেন। অনেকেই সিনেমা দেখার সুযোগ না পেয়ে বাইরেও অপেক্ষা করেছেন। সবারই আসলে আন্তরিক অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মতো। এটা একটা শুভ লক্ষণ। প্রথমবার উৎসবেই আয়োজকরা যেভাবে সফল হয়েছে তাতে মনে হচ্ছে যে আগামীতে তারা আরো বড় পরিসরে এই উৎসব করতে পারবে।

হঠাৎ করে লিপস্টিক নিয়ে পড়ার কারণ হলো— প্রতি বছরের ২৯ জুলাই দিনটিকে বিশ্ব জুড়ে পালন করা হয় ‘আন্তর্জাতিক লিপস্টিক দিবস’ হিসেবে। না, এ দিবসে নেই কোনো সরকারি ছুটি। তবে বিশ্বব্যাপী সৌন্দর্যপ্রেমী, মেকআপ শিল্পী আর কসমেটিকস ইন্ডাস্ট্রির কাছে দিনটির অত্যন্ত গুরুত্ব বহন করে।
১০ দিন আগে
পাখির ছানারা যেমন একদিন বাসা ছেড়ে আকাশে উড়ে যায়, সন্তানেরাও তেমনি একদিন নিজের পৃথিবী গড়তে বেরিয়ে পড়ে। বাবা-মা শুধু বাসাটা আগলে রাখেন, যতদিন দরকার। তারপর একদিন বারান্দা খালি হয়ে যায়। থেকে যায় কয়েকটি শুকনো খড়কুটো, কিছু পালক, কিছু নীরবতা আর ভোরবেলার সেই বিষণ্ন অথচ মধুর ঘুঘুর ডাক।
১৪ দিন আগে
ভিক্টোরিয়া ওকাম্পোর আতিথ্যে কাটানো দুই মাসের স্মৃতি, অনুভূতি, নীরবতা ও অন্তর্জগতের আবেগকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ম্যাড থেটারের দ্বিতীয় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির একাদশ প্রদর্শনী অনু
১৬ দিন আগে
১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাই লেফট ফুট’ ছবিতে ক্রিস ব্রাউনের মায়ের (ব্রিজেট ফ্যাগন ব্রাউন) মর্মস্পর্শী চরিত্রে অভিনয় করে তিনি একাডেমি পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতে নেন। তার এই অভাবনীয় সাফল্য তৎকালীন আইরিশ চলচ্চিত্র শিল্পের জন্য এক যুগান্তকারী মোড় এনে দিয়েছিল, যা দেশটির পরবর্তী সিনেমা
২১ দিন আগে