তরুণ র‍্যাপার হান্নান দুই দিনের রিমান্ডে, নেটিজেনরা ক্ষুদ্ধ

ডেস্ক, রাজনীতি ডটকম

তরুণ র‍্যাপার হান্নান হোসাইন শিমুলকে দুই দিনের রিমান্ড দেওয়া হয়েছে। সম্প্রতি কোটা আন্দোলন চলাকালে ‘আওয়াজ উডা’ শিরোনামের একটি গান গেয়ে ব্যপক সাড়া পেয়েছিলেন তিনি। গত ২৫ জুলাই নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে খবর পাওয়া গেছে।

হান্নানের গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার বিষয়টি সংবাদ মাধ্যমে প্রকাশ করার পর দেশের সংগীতশিল্পীদের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। একইসঙ্গে নড়েচড়ে বসেন নেটিজেনরা; শুরু হয় নিন্দার ঝড়। এতে বাদ যাননি দেশের স্বনামধন্য তারকারাও, হান্নানকে গ্রেপ্তারের বিষয়ে ক্ষুদ্ধ তারা।

বুধবার ৩১ জুলাই হান্নানকে গ্রেপ্তারের খবর সংবাদমাধ্যমে আসতেই সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সেই পোস্টে একটি বিপ্লবী পোস্টার শেয়ার করে নির্মাতা লেখেন, 'আওয়াজ ওডা, বাংলাদেশ- গণহত্যার বিচার চাই! আওয়াজ ওডা, বাংলাদেশ- পরিবর্তন চাই! আওয়াজ ওডা, ওডা বাংলাদেশ!'

ফারুকী আরও যোগ করেন, 'আওয়াজ উডা গানটির জন্য তারা শিল্পীকে গ্রেপ্তার করেছে। আচ্ছা, আমরাও গেয়ে উঠছি- 'আওয়াজ উডা'।'

সাবেক বিশ্বসুন্দরী ও মডেল শাম্মি ইসলাম নীলা গ্রেপ্তার হান্নানের মুক্তি চেয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন। সেখানে একটি ছবিতে দেখা যায়, রং তুলির ক্যানভাসে সাদা শোলার শিট। সেখানে আঁকা লাল-সবুজের বাংলাদেশের পতাকা। সেখানে পুরো শিটজুড়ে লাল রং ছিটানো; লেখা 'সেইভ বাংলাদেশি স্টুডেন্টস'।

অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাও হান্নানের গ্রেপ্তারের খবরটি তার টাইমলাইনে শেয়ার করেন। সেখানে তার ওই পোস্টে মিথিলার অনুসারীরা নেতিবাচক প্রতিক্রিয়া জানায়।

এছাড়াও সামাজিক মাধ্যমে হ্যাশট্যাগ #freehannan লিখে সার্চ দিলে হান্নানের গ্রেপ্তারের খবরে নিন্দা প্রকাশ করতে দেখা যায় নেটিজেনদের। বাংলা ব্যান্ড মেম্বার নামে একটি গ্রুপ থেকে হান্নানের ছবি প্রকাশ করে লেখা হয়, হান্নানের জন্য আওয়াজ তুলুন।

এদিকে হান্নানের গ্রেপ্তারের পর নারায়ণগঞ্জের আরেক র‍্যাপার মুহম্মদ শেজানের গ্রেপ্তারের বিষয়টির গুজব ছড়িয়ে পড়েছে। কিন্তু গত মঙ্গলবার সামাজিক মাধ্যমে হান্নানের গ্রেপ্তারের খবরটি প্রকাশ করেন। জানান, তারা হান্নানকে দুই দিনের রিমান্ডে নিয়েছে, অথচ গ্রেপ্তারের কোনো স্পষ্ট কোনো কারণ জানায়নি।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে 'আওয়াজ উডা' একটি বিদ্রোহী গান বের করেন র‍্যাপার হান্নান হোসাইন শিমুল। আলোচনার জন্ম দেওয়া তার ‘আওয়াজ উডা বাংলাদেশ’ গানটি গত ১৮ জুলাই প্রকাশ পায়। গানটি নিজের ফেসবুকে শেয়ার করে হান্নান ক্যাপশনে লিখেছিলেন, ‘আমরা কোনো সংস্থার বিরোধিতা করছি না। এর পরিবর্তে, আমরা আমাদের সমবয়সীদের কণ্ঠকে প্রসারিত করতে চাই এবং আমাদের দেশকে প্রভাবিত করে এমন সমস্যাগুলোর উপর আলোকপাত করতে চাই৷’

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

রাঙা ঠোঁটের মোহনীয়তা— আত্মবিশ্বাসের সঙ্গে বিপ্লবেরও প্রতীক

হঠাৎ করে লিপস্টিক নিয়ে পড়ার কারণ হলো— প্রতি বছরের ২৯ জুলাই দিনটিকে বিশ্ব জুড়ে পালন করা হয় ‘আন্তর্জাতিক লিপস্টিক দিবস’ হিসেবে। না, এ দিবসে নেই কোনো সরকারি ছুটি। তবে বিশ্বব্যাপী সৌন্দর্যপ্রেমী, মেকআপ শিল্পী আর কসমেটিকস ইন্ডাস্ট্রির কাছে দিনটির অত্যন্ত গুরুত্ব বহন করে।

১০ দিন আগে

বারান্দার ঘুঘু: এক শহুরে সংসারের নীরব অতিথি

পাখির ছানারা যেমন একদিন বাসা ছেড়ে আকাশে উড়ে যায়, সন্তানেরাও তেমনি একদিন নিজের পৃথিবী গড়তে বেরিয়ে পড়ে। বাবা-মা শুধু বাসাটা আগলে রাখেন, যতদিন দরকার। তারপর একদিন বারান্দা খালি হয়ে যায়। থেকে যায় কয়েকটি শুকনো খড়কুটো, কিছু পালক, কিছু নীরবতা আর ভোরবেলার সেই বিষণ্ন অথচ মধুর ঘুঘুর ডাক।

১৪ দিন আগে

রবীন্দ্রনাথ-ভিক্টোরিয়ার স্মৃতিতে ২৫ জুলাই শিল্পকলায় ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

ভিক্টোরিয়া ওকাম্পোর আতিথ্যে কাটানো দুই মাসের স্মৃতি, অনুভূতি, নীরবতা ও অন্তর্জগতের আবেগকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ম্যাড থেটারের দ্বিতীয় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির একাদশ প্রদর্শনী অনু

১৬ দিন আগে

অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকারের প্রয়াণ

১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাই লেফট ফুট’ ছবিতে ক্রিস ব্রাউনের মায়ের (ব্রিজেট ফ্যাগন ব্রাউন) মর্মস্পর্শী চরিত্রে অভিনয় করে তিনি একাডেমি পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতে নেন। তার এই অভাবনীয় সাফল্য তৎকালীন আইরিশ চলচ্চিত্র শিল্পের জন্য এক যুগান্তকারী মোড় এনে দিয়েছিল, যা দেশটির পরবর্তী সিনেমা

২১ দিন আগে