অভিনয় থেকে দূরে থাকার কারণ জানালেন প্রীতি জিনতা

ডেস্ক, রাজনীতি ডটকম

বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতা। তিনি প্রায় সাত বছর অভিনয় ভুবন থেকে দূরে রয়েছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তার অভিনয় থেকে দূরে থাকার সিদ্ধান্তের কারণ জানালেন তিনি।

এ প্রসঙ্গে প্রীতি জিনতা জানান, সেই সময়ে স্বেচ্ছায় সিনেমা করতে চাননি তিনি। ব্যক্তিগত জীবনে মনোনিবেশ করেছিলেন। তিনি আরও বলেন, ‘ইন্ডাস্ট্রিতে কখনো কারও সঙ্গে সম্পর্কে জড়াইনি আমি। সব সময় চেয়েছি, আমার নিজের একটা পরিবার হবে। সর্বোপরি মা হতে চেয়েছিলাম আমি।’

ব্যক্তিগত জীবনের পাশাপাশি ব্যবসার কাজে মন দিয়েছিলেন প্রীতি জিনতা। আইপিএলে তার ক্রিকেট দল ‘পাঞ্জাব কিংস’ নিয়ে ব্যস্ততা ছিল। এ নিয়ে তিনি বললেন, ‘আমার কাছে ব্যবসা একেবারেই নতুন বিষয় তখন। ব্যবসাকে ঘিরে খুব উত্তেজনা ছিল আমার।’ আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরলেন প্রীতি। অভিনেত্রী হিসেবে সাফল্যের চূড়ায় পৌঁছে গিয়ে একা জীবন কাটাবেন, এই পন্থায় বিশ্বাসী নন তিনি। এ ব্যাপারে তার স্পষ্ট বক্তব্য, ‘সফল অভিনেত্রী হলেও একা জীবন কাটাতে পারব না আমি।’

অভিনয়ে বিরতি নিয়ে কথা বলতে গিয়ে লিঙ্গসমতার প্রসঙ্গ তুলে ধরলেন প্রীতি। এ প্রসঙ্গে জানান, যতই নারী-পুরুষের সমান অধিকার নিয়ে কথা বলা হোক, প্রকৃতি সেটা হতে দেয় না। পৃথিবীর কোথাও এটা সম্ভব নয় বলে মতো অভিনেত্রীর। বর্তমানে তার যমজ সন্তানদের বয়স আড়াই বছর, তাই অভিনয়ে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

প্রীতি জিনতা ‘লাহোর ১৯৪৭’ সিনেমার মাধ্যমে আবার রূপালি পর্দায় আসছেন। কিন্তু শুটিংয়ে যাওয়ার সময় আত্মগ্লানি হয় অভিনেত্রীর। তিনি বললেন, “কাজে ফিরতে পেরে আমি খুশি, কিন্তু প্রায়শই মনে হয় জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হাতছাড়া হয়ে যাচ্ছে। আমার সন্তান জয় ও জিয়া করুণ মুখ করে বলে, ‘মা, তুমি থেকে যাও’। এত মন খারাপ হয় দেখে!”

ad
ad

সাত-পাঁচ থেকে আরও পড়ুন

রাঙা ঠোঁটের মোহনীয়তা— আত্মবিশ্বাসের সঙ্গে বিপ্লবেরও প্রতীক

হঠাৎ করে লিপস্টিক নিয়ে পড়ার কারণ হলো— প্রতি বছরের ২৯ জুলাই দিনটিকে বিশ্ব জুড়ে পালন করা হয় ‘আন্তর্জাতিক লিপস্টিক দিবস’ হিসেবে। না, এ দিবসে নেই কোনো সরকারি ছুটি। তবে বিশ্বব্যাপী সৌন্দর্যপ্রেমী, মেকআপ শিল্পী আর কসমেটিকস ইন্ডাস্ট্রির কাছে দিনটির অত্যন্ত গুরুত্ব বহন করে।

১০ দিন আগে

বারান্দার ঘুঘু: এক শহুরে সংসারের নীরব অতিথি

পাখির ছানারা যেমন একদিন বাসা ছেড়ে আকাশে উড়ে যায়, সন্তানেরাও তেমনি একদিন নিজের পৃথিবী গড়তে বেরিয়ে পড়ে। বাবা-মা শুধু বাসাটা আগলে রাখেন, যতদিন দরকার। তারপর একদিন বারান্দা খালি হয়ে যায়। থেকে যায় কয়েকটি শুকনো খড়কুটো, কিছু পালক, কিছু নীরবতা আর ভোরবেলার সেই বিষণ্ন অথচ মধুর ঘুঘুর ডাক।

১৪ দিন আগে

রবীন্দ্রনাথ-ভিক্টোরিয়ার স্মৃতিতে ২৫ জুলাই শিল্পকলায় ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

ভিক্টোরিয়া ওকাম্পোর আতিথ্যে কাটানো দুই মাসের স্মৃতি, অনুভূতি, নীরবতা ও অন্তর্জগতের আবেগকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ম্যাড থেটারের দ্বিতীয় প্রযোজনা ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির একাদশ প্রদর্শনী অনু

১৬ দিন আগে

অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকারের প্রয়াণ

১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাই লেফট ফুট’ ছবিতে ক্রিস ব্রাউনের মায়ের (ব্রিজেট ফ্যাগন ব্রাউন) মর্মস্পর্শী চরিত্রে অভিনয় করে তিনি একাডেমি পুরস্কারে সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতে নেন। তার এই অভাবনীয় সাফল্য তৎকালীন আইরিশ চলচ্চিত্র শিল্পের জন্য এক যুগান্তকারী মোড় এনে দিয়েছিল, যা দেশটির পরবর্তী সিনেমা

২১ দিন আগে